somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন গ্রেজুয়েটদের চাকুরী নিয়ে সমস্যা হবে, শেখার মতো কিছু আছে?

১৪ ই মে, ২০২০ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেসব নতুন গ্রেজুয়েটদের পারিবারিক ব্যবসা আছে, এ'বছর হয়তো তাদের চাকুরী হবে, বাকীদের চাকুরী হওয়ার সম্ভাবনা বেশ কম; হাতে অবসর সময় পাবেন, কি পড়বেন, কি শিখবেন? বই মেলার বই পড়ে সময় নষ্ট করা ঠিক হবে না, শতকরা ৯০ ভাগ সম্ভাবনা যে, আপনি ভুল আইডিয়া নিয়ে লেখা নীচু মানের বই পড়তে পারেন।

ভাষা যদি শিখতে হয়, ইংরেজীই শিখুন, ইংরেজী কিছুটা জানা থাকলে, উহাকে ভালো করে শিখুন। ইন্জিনিয়ারিং, কম্প্যুটিং বা টেকনোলোজীর গ্রেজুয়েট হলে, ইংরেজীর সাথে আরবীও শিখতে পারেন; করোনা কমলে, আরব দেশে কম্প্যুটিং ও ইন্জিনিয়ারিং'এ চাকুরী বাড়বে।

সাধারণ পড়ালেখা নিশ্চয় অনেক করেছেন, গ্রেজুয়েশনের পরে সেগুলো বিরক্তিকর লাগবে; যেই কোন প্রফেশানের লোকজন কম্প্যুটারের সিষ্টেম এডমিন হতে পারেন চাইলে, শিখতে সময় লাগবে ১ বছরের বেশী এবং এখানে চাকুরী হবে। লিনাক্স কিংবা উইনডোজ বিজনেস সার্ভার শিখতে শুরু করতে পারেন ঘরে বসেই; একটা ল্যাপটপ, বা ডেস্কটপ থাকলেই, অনলাইনের ভিভিও দিয়ে শুরু করতে পারেন; সাহায্যের দরকার হলে, জানাশোনা মানুষ থেকে সাহায্য নিতে পারবেন। লিনাক্স কিংবা উইণডোজ এডমিনে্ষ্ট্রেশন শেখার সময়, সাথে মাইক্রোসফটের SQL Server ডাটাবেইজ এডমিনও শিখতে হবে।

যারা কম্প্যুটারের 'ক'ও জানেন না, তাদের যদি কম্প্যুটার থাকে, ইউটিউবে ভিডিও দেখুন কিভাবে JAVA কিংবা HTML প্রোগ্রামিং ল্যংগুয়েজ শিখা যায়।

হাতেনাতে কাজ শিখতে পারেন; নিজের থাকা খাওয়ার পয়সা যোগাড় করতে পারলে, কোন কারখানায় ভলনটিয়ার হিসেবে ২/৩ মাস টেকনিশয়ানের কাজ শিখতে পারেন। বাড়ীঘরের ইলেকট্রিক্যাল মেরামত, ঘরবাড়ীর সাধারণ মেরামত, লিফট মেরামত শিখতে পারেন।

আপনি যদি গ্রামে থাকতে পারেন, চাষবাস, পশু পালন, মৎস্য পালন, হ্যাচারীতে ভলনটিয়ার হয়ে এগুলো শিখতে পারেন; এগুলতে পরে চাকুরী পাবার সম্ভাবনা কম, তবে নিজে ব্যবসা হিসেবে শুরু করতে পারবেন।

ড্রাইভিং শিখতে পারেন, প্রথমে প্রাইভেট কার, পরে পিক-আপ, বাস, ট্রাক ড্রাইভিং শিখলে, উহাতে চাকুরী করা লাগবে না; নিজে হয়তো ব্যবসা করতে পারবেন; গ্রাম থেকে খাদ্য কিনে শহরের ওয়ারহাউজের মালিকদের সাথে ব্যবসা করতে পারবেন। বাস ড্রাইভিং জানলে, নিজে মানুষকে ট্যুরে নিয়ে যেতে পারবেন।

আমি ২/৪টা আইডিয়ার কথা বললাম, আসলে, আপনার আশেপাশে দেখলে বুঝতে পারবেন, হাজার রকমের কাজ আছে, যা শিখে আপনি নিজের চাকুরী নিজে করতে পারবেন। যেহেতু আপনি শিক্ষিত, অন্যদের থেকে আপনার পক্ষে শিখা সহজ হবে ও পরিস্হিতি অনুধাবন করাটা অনেক সহজ হবে; আপনি যেই কোন দক্ষতাকে কাজে লাগিয়ে বেকারত্ব থেকে মুক্তি পাবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ রাত ১১:১৫
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×