somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনার সময় রাস্তায়

১৫ ই মে, ২০২০ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভোর ৫ টা'র দিকে রাস্তায় বের হলাম; বাসা থেকে ৩ ব্লক উত্তরে একটি গ্যাস ষ্টেশন আছে, দুর থেকে দেখছি, গ্যাস ষ্টেশনের পাশে, রাস্তায়, টেবিলে কফি ইত্যাদি সাজানো; কাছে পৌঁছে, দুরত্ব রাখার জন্য রাস্তার উল্টো পাশে চলে গেলাম; দুর থেকে মনে হচ্ছিল গ্যাস ষ্টেশনের লোকেরা এলাকার লোকদের প্রতি সৌজন্য দেখাতে কফি, ডোনাটের ব্যবস্হা করেছে; কাছে গিয়ে দেখি, টেবিলকে ঘিরে ২টি মেয়ে ও ১টি ছেলে কফি খাচ্ছে ও আমাকে দেখছে; ওদের দেখে মনে হলো না, ওরা গ্যাস ষ্টেশনের লোকজন। মেয়েদের ১ জন আমাকে লক্ষ্য করে বললো,

-মর্ণিং জেন্টেলম্যান, আমরা ফ্রি কফি ও ডোনাটের ব্যবস্হা করেছি, প্লীজ নিয়ে যাও।
-মর্ণিং, ধন্যবাদ, আমি আজকে নেবো না।
-আমরা এই এলাকার লোক, প্রতিবেশী, ৪ নং রাস্তায় 'আওয়ার লেডী অব সরো' গীর্জার লোকজন।

এখন, একটু কথা না বলে, চলে যাওয়া ঠিক হবে না; কাছে গিয়ে আবার ধন্যবাদ দিয়ে ২/১ টা কথা বলে যাওয়া ঠিক হবে; আমি রাস্তা ক্রস করে তাদের পাশে গিয়ে, বেশ দুরত্ব রেখে দাঁড়ালাম; তারা মাস্কপরা; ছেলেটা বললো,
-ভয়ের কিছু নেই, কফি বিতরণের জন্য আমরা গতকাল করোনা টেষ্ট করায়েছি। তুনি ও পরিবারের সবাই ভালো?
-ধন্যবাদ, ভালো।
-আজকে বিকেলে ৫টায়, গীর্জার প্রাংগণে লোকজন আসবেন, পুলিশের অনুমতি আছে, আমরা সোস্যাল ডিষ্টেন্স মেনেই একত্রিত হবো; সামান্য প্রার্থনা হবে; তারপর, আমাদের গীর্জার ১ মেয়েকে আমরা প্রতিবেশীদের সাথে পরিচয় করিয়ে দেবো, সে "করোনার টিকা টেষ্ট" প্রোগ্রামে ৩য় ফেইজে ভলনটিয়ার হিসেবে নাম লিখায়েছে; তুমি এলে আমরা খুশী হবো।
-আমি ঠিক খৃষ্টান নই।
-অসুবিধা নেই, আমরা ৩ জনই ছাত্র, আমরা গীর্জা টির্জা নিয়ে ব্যস্ত নই। যে মেয়েটা ভলনটিয়ার হিসেবে নাম লিখায়েছে সেও ছাত্রী; তাই আমরা ইহাতে জড়িত।
-ভালো, আমি আসবো।

ধন্যবাদ দিয়ে বিদায় নিলাম; আরো ৩/৪ ব্লক উত্তরে গিয়ে ফিরে আসবো। সামনের ব্লকে প্রবেশ করার সময় শুনছি, পেছন থেকে একটি মেয়ে ডাকছে,
-মিষ্টার, ১ মিনিটের জন্য একটু থামো, প্লীজ।
কফি টেবিলের মেয়ে ২টি'র মাঝে একটি ছিলো আফ্রিকান আমেরিকান; দেখি সে দৌড়ায়ে আমার দিকে আসছে। কাছে এসে বললো,
-আমরা খুব খুশী হয়েছি যে, তুমি বিকেলে আমাদের গেদারিং'এ আসতে চেয়েছ; কিন্তু আমরা ভাবছি, তুমি বেশ বয়স্ক, এটা তোমার জন্য একটু রিস্কি হবে, বাসায় থাকাটা ভালো হবে।
-সঠিক, সেটাই ভালো হবে।
মেয়েটা কাগজে লেখা একটি টেলিফোন নম্বর এগিয়ে দিয়ে বললো,
-তুমি ও তোমার পরিবারের সবাই সুস্হ থাকুক, এই কামনা করছি। কিন্তু যদি কোন কারণে মনে কর যে, পরিবারের কারো করোনা টেষ্ট করতে হবে, এই নাম্বারে কল করিও, এটি আমার নাম্বার; আমি টেষ্ট করার ব্যবস্হা করবো।
-টেষ্ট করানো তো এখনো বেশ কষ্টকর; তুমি কিভাবে ব্যবস্হা করবে?
-তুমি হয়তো জানো, এই দেশে ধর্মীয়রা বেশ শক্তিশালী, ওদের নিজস্ব অনেক কিছু আছে।

সে ধন্যবাদ দিয়ে বিদায় নিয়ে চলে গেলো।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ রাত ৯:৪৮
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×