
এই সামুতে, গত ১৫ বছরে, সামরিক শাসনের পক্ষে, জেনারেল জিয়ার পক্ষে, পল্লীবন্ধুর পক্ষে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি ২ হাজার পোষ্টও এসে থাকে, কমপক্ষে ১ লাখ মন্তব্য পড়েছে, ৫ লাখ বারের বেশী দেখা হয়েছে। আজকেও পল্লীবন্ধুর দল ক্ষমতায় আছে, জেনারেল জিয়ার দল কেন্টনমেন্টের দিকে তাকিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আশায় আছে।
আমেরিকার চলমান বিক্ষোভেকে থামানোর জন্য ট্রাম্প মিলিটারী ব্যবহারের কথা বললে, আমেরিকা ফেটে পড়ে। বিক্ষোভের শুরু হয়েছিলো একজন আফ্রিকান আমেরিকান নাগরিকের পুলিশের হাতে মৃত্যুকে কেন্দ্র করে; এবাবের বিক্ষোভে শুধু এই হত্যাকান্ড ছিলো না, করোনার হতাশাও যুক্ত হয়েছে; তাই সীমিত আকারে সর্বস্তরের মানুষ উহাতে যোগ দিচ্ছিল। কিন্তু ট্রাম্প মিলিটারী মোতায়েনের কথা বলাতে ও হোয়াইট হাউসের চারিপাশে মিলিটারী পুলিশ মোতায়েন করাতে, গত ২দিন পুরো আমেরিকা রাস্তায় নেমে আসে।
গত ২ দিন আমেরিকার রাস্তায় একই সময়ে, মানব ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ সংগঠিত হয়েছে; বিক্ষোভের মুল বক্তব্য, "No Justice, No Peace" কার্যকরী করা হয়েছে।
ব্লগারেরা আমেরিকার মানুষের গণতান্ত্রিক আচরণ ও ধারণা সম্পর্কে ধারণা পেয়েছেন; বাংলাদেশের ভোলা ভুতু হাবারা হয়তো কোনদিন সামরিক শাসনের ফলে নিজেদের হারানো জীবন সম্পর্ক ধারণা করতে সমর্থ হবে না; কিন্তু ব্লগারেরা সেইসব ভোল ভুতু হাবাদের একজন হওয়া সঠিক হবে না।
আমেরিকার সরকার, তাদের দুষ্ট প্রতিষ্ঠান সিআইএ গত শতকে বিশ্বের বহুদেশে সামরিক ক্যু ঘটায়ে, মানুষের বেকুবীকে কাজে লাগায়ে সামরিক সরকার গঠন করে অনেক জাতিকে পেছনে ফেলে দিয়েছে। এতে আমরা, বাংগালীরা সরাসরি সীমাহীনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি; বার্মা, লিবিয়া, পাকিস্তান মিশর, চিলি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামরিক ক্যু'র ফলে যে সব জাতি ক্ষতিরস্ত হয়েছে, এখনো তারা সেটার জের গুণছে; সেসব জাতির মাঝে এখনো সামরিক জীবানুরা জীবিত আছে; বুঝে, কিংবা না বুঝে সামরিক শাসনের স্তুতি গাইছে; তা গাইতে থাকুক; তাদের পক্ষে এই বিশাল আমেরিকান বিক্ষোভ বুঝা সম্ভব হবে না, হয়তো; কিন্তু ব্লগারের যেন ভোলা ভুতু হাবা হাবা'তে পরিণত না হয়।
কবিতা: কাজের ছেলে
কবি: .যোগিন্দ্রনাথ সরকার
দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল।
দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
বাহবা বাহবা – ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ!
দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।
দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
ডিম-ভরা বেল, দু’টা পাকা তেল, সরিষার কৈ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


