somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরমকালেই আরো ১ লাখ আমেরিকানের মৃত্যু হবে?

১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ৩ দিনে, গড়ে প্রতিদিন ১ হাজার আমেরিকান প্রাণ হারাচ্ছে; সেই হিসেবে, সেপ্টেম্বরের শেষদিনের মাঝে কমপক্ষে ৮০ থাকে ১০০ হাজার মানুষের মৃত্যু হবে। কয়েকটা রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে।

গত সোমবার(৬/৮/২০) থেকে পুরো আমেরিকা লকডাউন থেকে বেরিয়ে এসেছে; সরকারী ডাটা অনুসারে আজ অবধি, ২১ লাখ মানুষের করোনা হয়েছিলো, ১ লাখ ১৬ হাজার প্রাণ হরায়েছে; ইহাতে মৃত্যুর হার শতে ৫ জনের মতো; সুতরাং এই ডাটা সঠিক নয়; মৃত্যুর সংখ্যা থেকে মনে হয়, ১ কোটী থেকে কিছু বেশী মানুষের করোনা হয়েছিলো।

সেপ্টম্বরের মাঝে যদি আরো ১ লাখ মানুষ প্রাণ হারায়, এবং "আন-এমপ্লয়মেন্ট ভাতা" বন্ধ হয়ে যায়, আমেরিকার মানুষ হতাশ হয়ে যাবে; সেপ্টেম্বরের মাঝে যত মানুষের চাকুরী হবে, তার থাকে বেশী মানুষের চাকুরী চলে যাবে; ইহা সমস্যার সৃষ্টি করতে পারে; দেশে বিশৃংখলা দেখা দিতে পারে। এইবারের প্রতিবাদই থামছে না, গতকালও বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছিলো; আজকে নিয়ে বিক্ষোভের ১৭ দিন; মানুষের উপর সরকারের তেমন কন্ট্রোল নেই।

এই প্রতিবাদের শুরু থেকে ট্রাম্পের নিউজ ব্রীফ থেমে গেছে; কিন্তু সে বিক্ষোভকারীদের বিপক্ষে টুইট করে চলছে; ইহাতে মানুষের মাঝে বিভক্তি প্রকট হচ্ছে। টিকা নিয়ে নিউজ মিডিয়ার বাতাস কিছুটা কমে গেছে।

তবে, ট্রাম্প হয়তো ষড়যন্ত্র করে, ভোটের আগেই টিকা নিয়ে আসতে পারে; টিকা যাদের হাতে, ওরা ট্রাম্পের পোষ্যপুত্র, তারা অকারণে অনেক বেশী টাকা পেয়েছে।

জুলাই অবধি সাধারণ মানুষ মোটামুটি অভাব বোধ করবে না; সরকার ইতিমধ্যে মাথাপিছু ১২০০ ডলার দিয়েছে, আরো একবার দেয়ার কথা ছিলো; কিন্তু ভয়ংকর প্রতিবাদের পর, ট্রাম্প ইহা নিয়ে চুপ আছে; সিনেট ও কংগ্রেস আরো একবার ১২০০ ডলার করে দেয়ার পক্ষে; তবে, ট্রাম্প যেদিকে যাবে, সিনেট সেইদিকে মোড় নেবে।

রেসকিউ প্যাকেজ হিসেবে ট্রাম্পের সরকার কি কারণে আমেরিকান সাধারণ মানুষের ২ ট্রিলিয়ন ডলার ধনীদের দিয়ে দিয়েছে, ইহা আমার বোধগম্য হচ্ছে না; সময় ও সুযোগ পেলে, কোন এক সময়, মুহিত কিংবা ক্রিকেট কামাল থেকে বুঝে নেয়ার চেষ্টা করবো। ইহা আমেরিকাকে ১০ বছরের সমস্যার মাঝে টেনে নিয়েছে। ক্রিকেট কামালকে শেখ হাসিনা বাংলাদেশের অর্থমন্ত্রী করেছে, মাশরাফীকে করলে হয়তো এর থেকে ভালো হতো।

আগামী ১ মাসের মাঝে যদি দৈনিক মৃত্যুর হার না কমে, আমেরিকায় সমস্যা দেখা দেবে, সবকিছু গতি হাবারে। *** আমি পোষ্ট টাইপিং শেষ করার সময়, 'মডেরনা ফার্মা' জুলাই মাসের মাঝে ৩০ হাজার মানুষের উপর টিকা পরীক্ষা শেষ করার ঘোষণা দিয়েছে***।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২২
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×