
আওয়ামী লীগ 'সরকারী দল', এটা সঠিক; কিন্তু উহার বর্তমান কার্যকলাপে উহাকে একটি রাজনৈতক দল বলা কঠিন ব্যাপার; দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ দেশ শাসন নিয়ে ব্যস্ত হয়ে যায়, রাজনীতির কথা ভুলে গেছে।
আজকে শেখ কামালের জন্মদিন; মৃত্যুর সময়ে, শেখ কামাল ছাত্রলীগের সেন্ট্রাল কমিটিতে ছিলো কিনা আমার মনে নেই; তবে, শেখ কামালের সঠিক কোন পেশা ছিলো না, কোন চাকুরী ছিলো না, কোন ব্যবসা ছিলো না; সে ঢাকার শিক্ষা অংগনগুলোতে ছাত্রলীগের কর্মকান্ড নিয়েই ব্যস্ত ছিলো; তখন জাসদ ছাত্রলীগের সাথে প্রতিযোগীতা করে, মুজিববাদী ছাত্রলীগকে টিকিয়ে রাখার কাজে শেখ কামাল সময় দিচ্ছিলো। এছাড়া ফুটবল মুটবল, গানবাজনা, দুনিয়ার হাউকাউ নিয়ে ব্যস্ত ছিলো।
তবে, শেখ কামাল অপরাধী মনের ছেলে ছিলো না। এখন ছাত্রলীগে দুনিয়ার ক্রিমিনালরা এসে জড়ো হয়েছে। স্বাধীনতার পর, কোন অবস্হায় দেশে ছাত্র রাজনীতির দরকার ছিলো না; দেশে ছাত্র রাজনীতি তখন বন্ধ করা হলে, জল্লাদ শিবির ও আরেক মাফিয়া ছাত্র সংগঠন, ছাত্রদল জন্ম নিতে পারতো না।
শেখ পরিবার আদৌ কোন রাজনীতি করতো কিনা সেটা ভেবে দেখার দরকার, নাকি তাঁরা ছাত্রলীগ ব্যবসা করে গেছেন আজীবন! শেখ সাহেবের শেখ সাহেব হওয়া, বংগবন্ধু হওয়া সবটা ছিলো ছাত্রলীগের মই। বৃটিশ থেকে দেশ স্বাধীন হওয়ার পর, এই ধরণের ছাত্র সংগঠন করা ছিলো অপরাধের সামিল; এবং বাংলাদেশে স্বাধীন হওয়ার পর, ছাত্রলীগকে বিলুপ্ত না করা ছিলো আরেকটা অপরাধ। আজকে আওয়ামী লীগে আধুনিক রাজনীতির অভাবের মুলেই ছাত্রলীগ; এরা না ছাত্র, না রাজনীতিবিদ।
শেখ কামালের সময়, আসলে মুজিববাদী ছাত্র লীগের চেয়ে জাসদ ছাত্রলীগ ছিলো আরও ভয়ংকর; এদের অনেকেই মুক্তিযুদ্ধে ট্রেনিং পেয়েছিলো, সেই ট্রেনিংকে কাজে লাগিয়ে তারা নতুন স্বাধীন দেশে গণবাহিনী নামে এক ভয়ংকর সন্ত্রাসী মিলিশিয়া গঠন করে তারা হত্যাকান্ড চালায়।
জাসদের গণবাহিনী, কলেজ বিশ্ববিদ্যালয়ে জাসদ ছাত্রলীগ, নক্সালপন্হী ছাত্র ইউনিয়ন ইত্যাদির সমস্যা দেখলে যেকোন রাজনীতিবিদ ছাত্র রাজনীতি বন্ধ করার কথা ছিলো। শেখ কামাল মাঠে ছিলো; কিন্তু সে বুঝতে পারেনি যে, এই অজগর সংগঠনগুলো জাতির কাজে লাগছে না, এরা আমাদের শিক্ষা ব্যবস্হাকে পংগু করে ইনু, পিনু, মান্না, পান্নার জন্ম দিচ্ছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


