
শেখ হাসিনা উনার বাবা ও পরিবারের নির্মম হত্যাকান্ডকে নিশ্চয় কখনো ভুলে যান না; উনি জানেন যে, উনারও জীবিত থাকার কথা নয়; যেই মানুষগুলো হত্যাকান্ডকে সমর্থন করে রাজনীতি গড়ে তুলেছে, দল গঠন করেছে, ওরা আছে, এবং সংখ্যায় বাড়ছে্। ফলে, উনি ক্ষমতা ছাড়ার মতো রিস্ক নিতে পারেন না। আবার, একাধারে ক্ষমতায় থাকতে হলে, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, উনি কম্প্রোমাইজ করছেন "সাধারণ মানুষের স্বার্থ", নিজের কিছু প্রত্যক্ষভাবে হারাচ্ছেন না। "সাধারণ মানুষের স্বার্থকে কমপ্রোমাইজ" করায় উনার মনোকষ্ট হয় কিনা, বলা কঠিন ব্যাপার!
উনি যদি কৌশলে না জিততেন, এমনিতেই হয়তো জিততেন; কিন্তু তিনি সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার মতো সাহস রাখেন বলে মনে হয় না। এমন কি উনি পরাজিত হলে, মানুষ লাভবান হবে না; কারণ, বিএনপি-জামাত কোনভাবেই বাংগালী জাতীয়তাবাদের লোকজন নন, এরা পরাজিত রাজনীতির তলানীর মানুষজন।
শেখ হাসিনার দলের নির্বাচিত এমপিদের চেয়ে ভালো ও দক্ষ মানুষ এই দেশে হাজার হাজার আছে; এরা দেশকে কিছটা ভালোরদিকে নিতে পারতেন। এরা দলের কারণে সুযোগ পাচ্ছেন না; এসব ভালো মানুষ কিন্তু বিএনপি-জামাতের মানুষ নন, এরা ইন্ডিপেন্টডেন্ট।
বিদেশে শিক্ষিত যেই কোন বাংগালীর চোখে শেখ হাসিনার তুঘলকি কান্ড একেবারেই পরিস্কার। বিদেশে শিক্ষিত অনেক বাংগালী হতবাক হন যে, দেশের শিক্ষিত বাংগালীরা কিভাবে এত কম জানেন, এত কম বুঝেন; এরা শেখ হাসিনার ভুলগুলোও সঠিকভাবে ডিফাইন, কিংবা ফরমুলেট করতে পারেন না।
সাধারণ মানুষ সাধারণ জ্ঞান থেকে কিছুটা অনুমান করতে পারেন যে, তাঁরা বন্চিত হচ্ছেন; কিন্তু কত বেশী পরিমাণ বন্চিত হচ্ছেন, সেটা বের করার মতো দক্ষ নন তাঁরা; এটাই শেখ হাসিনাকে সাহায্য করছে, না'হয় মানুষ ১৯৬৯ সালে যেভাবে আইয়ুবকে বের করে দিয়েছিলেন, শেখ হাসিনাও সেইভাবে পালাতে বাধ্য হতেন। মানুষ রুষ্ট হয়ে ক্রমেই উনার সরকার ও প্রশাসনকে অসহযোগীতা করার চেষ্টা করছেন; ফলাফল কিন্তু ভালো হচ্ছে না: ইহা শেখ হাসিনাকে ভীত করছে, তিনি টিকার জন্য কৌশল খাটাচ্ছেন, মানুষ নিজের ক্ষতি করছেন মাত্র।
মানুষের উচিত ছিলো শেখের কবরের উপর গড়ে-উঠা বিএনপি'কে বর্জন করা; ইহা জাতির ক্ষতি করেছে, জাতিকে কক্ষচ্যুত করেছে; বর্তমানে উহাকে সার হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ।
যদি উনাকে আইয়ুবের মতো সরিয়ে দিয়ে ভালো কাউকে আনা যেতো সেটা হতে পারতো একটা বিপ্লব; কিন্তু উনার বদলে যদি জামত-বিএনপি, হেফাজত টাইপের কিছু এসে যায়, দেশ ইয়েমেন'এ পরিণত হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


