somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের আর্থ-সামাজিক অবস্হা ভালোর দিকে নেয়া সম্ভব?

১০ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের লোক সংখ্যা হয়তো ১৮ কোটী, কিংবা তার থেকে বেশী; ১ কোটী ১০ লাখের মতো দেশের বাইরে চলে গেছেন; যারা বৃটেন, আমেরিকা ও কানাডা গেছেন, মোট ১৩ লাখের মতো, এরা ফিরবেন না; যারা আরব ও মালয়েশিয়ায় আছেন, তাঁদের পরিবার দেশে, এরা সাময়িক চাকুরীতে; যারা ইউরোপের বিবিধ দেশে আছেন (বৃটেব ব্যতিত), তাদের শতকরা ৭০ ভাগ বেআইনীভাবে আছেন, একদিন ফিরতে হবে। দেশের ভেতরে যারা আছেন, তাদের মাঝে শতকরা ২০ ভাগের মতো মানুষ অসৎ মনোভাবের।

দেশের জনসংখ্যার তুলনায় জিডিপি (এক্সচেন্জ রেট অনুযায়ী) খুবই কম, মাত্র ২৬২ বিলিয়ন ডলার; মাথাপিছু আয় খারাপ ছিলো না, ১২০০ ডলার ; কিন্তু উহা একটি গড়, সালমান রহমানের ১২০০ ডলার, বাসার ঝি'এরও ১২০০ ডলার, সেখানে সমস্যা।

বিনিয়োগ বলতে সরকার ও প্রশাসনের লোকজন বুঝেন বিদেশী বিনিয়োগ (হংকং, সিংগাপুর, ভারত); সাধারণ মানুষের বিনিয়োগের কথা ওদের মাথায়ব আসে না। পদ্মা, মেট্রোরেল, ইন্ডাষ্ট্রিয়েল পার্ক করছে বাজেটের টাকায়; জঘন্য ফাইন্যানসিয়াল ভাবনা।

ঋণ খেলাফীর নামে জাতির বাজেটের টাকা ডাকাতী করেছে ১ লাখ মানুষ; এতে ব্যাংকের লোকজন, সরকারের লোকজন ও দলের লোকজন জড়িত ছিলো; এরা আজকেও সেটা করে যাচ্ছে।

দেশের আসল বেকারের সংখ্যা কতো, সেটার কোন সঠিক ডাটা নেই মনে হয়; দেশে ৫/৬ কোটী মানুষ হয়তো কাজ করেন; যাদের পরিবারের লোকজন বাইরে আছে, সেইসব পরিবারে অনেক বেকার; সন্দ্বীপের বেশীরবভাগ মানুষের কেহ না কেহ বিদেশে আছে, এই দ্বীপের লোকেরা বেশীরভাগই বেকার।

আরব দেশে মানুষ দীর্ঘদিন কাজ করছেন; খুব ছোট অংশ নিজ পায়ে দাঁড়াতে পেরেছেন; আবার শতকরা ২০ ভাগ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেই টাকা খরচ করে গেছেন সেটুকুও আয় করতে পারেননি। আরব থেকে ফেরতদের মাঝে শতকরা ২৫/৩০ জন কিডনি রোগে ভোগে।

গার্মেন্টস ও অন্যন্য প্রাইভেট কর্পোরেশনে যারা চাকুরী করে, তাদের চাকুরীর নিশ্চয়তা নেই; বেশীর ভাগই পেটেভাতে খাটেন, সেভিংস নেই, থাকার জায়গা নেই; এদের কোন "আনএমপ্লয়মেন্ট বেনেফিট" নেই, পেশসন জাতীয় কিছুই নেই; যেদিন চাকুরী নেই সেইদিন রাস্তায়।

দিন মুজুর, বস্তিবাসী, রিকসা ড্রাইবার, কনষ্ট্রাকশান কাজের লোকজনের কোন স্হায়ী কাজ নেই; টং'এর দোকান, ফুটপাথের দোকানের মালিকদের আগামীকালের ব্যবসার ভরসা নেই। কৃষি শ্রমিকদের কাজ আছে ২/৩ মাস বছরে। মাদ্রাসার শিক্ষকেরা যা পায় তা দিয়ে চলতে পারে না।

এগুলো পুরো সমস্যার ছোট একটা অংশ; পুরো সমস্যা তুলে ধরলে অবস্হা আরো করুণ হবে। যাক, এই অবস্হা চলছে; ইহা থেকে বের হওয়ার উপায় কি, বলুন।

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২০ ভোর ৫:২৭
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×