
আজকাল ব্লগে আসি, ঘুরেফিরে চলে যাই, পড়ার মতো নতুন কিছু নেই। ব্লগের ডান প্যানেলে দেখি ৪২/৪৩ জন লগিন করা আছেন, কিন্তু ২/৩ ঘন্টায়ও কোন নতুন পোষ্ট আসে না, প্রথম পাতার পোষ্টগুলোতে তেমন কমেন্টও নেই, ল্যাপটপের কি-বোর্ড সমস্যা হচ্ছে কিনা, কে জানে! তবে, একটা ব্যাপার ভালো লাগছে, বাংলাদেশের কোরনার উপর কোন পোষ্ট নেই অনেকদিন, আপডেট নেই, ধারণা করছি, করোনা কন্ট্রোলে এসেছে।
ডান পাশের প্যানেলে শ্মশান ঠাকুর, টোকন ঠাকুর, রেজা ঘটক, সুখী মানুষ, বিডি আইডল প্রমুখকে দেখলে ভালো লাগে, কেহ না থাকলেও এই কয়জন ব্লগার দিনরাত ব্লগের সাথে থাকেন; এঁরা না থাকলে, বাংলাদেশে ভোরের সময় লগিন-করা ব্লগার হয়তো "শুন্য" হয়ে যেতো, আজকাল দেশে ভোরে তেমন কেহ ঘুম থেকে উঠে না, মনে হয়; তদুপরি, ব্লগারেরা সারারাত ঘুমান না।
সম্প্রতি, অনেকই কচ্ছপ ব্লগার হয়ে যাচ্ছেন, ডিম পেড়ে কাজ শেষ; আমি কমেন্ট করলে, উহার উত্তর দেখার জন্য উৎগ্রীব থাকি, বারবার সেই পোষ্টে যাই, উত্তর নেই; বারবার পোষ্টে যাবার কারণে, পোষ্টটি "সর্বাধিক পঠিত" হয়ে আলোচিত পোষ্টে পরিণত হয়, এদিকে লেখকের দেখা নেই।
এমনিতে শুনি দেশের হাজার সমস্যা, কিন্তু ব্লগে প্রেমের কবিতা, গান, ল্যাংড়া গল্প, লুলা প্রবন্ধ পড়ে মনে হয়, আসলে, দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা করোনার সমস্যা নেই, আছে প্রেম, ভালোবাসার সমস্যা। নুরু সাহবে তাজউদ্দিন সাহবের জন্মদিনের পোষ্ট দিয়ে কমেন্ট পেয়েছিলেন ৪ টি, পরকিয়ার (অধিক ভালোবাসা) উপর পোষ্ট দিয়ে আলোচিত পাতায় চলে গেলেন।
নতুন জেনারেশনের থেকে পড়ালেখা, বিজ্ঞান, টেকনোলোজীর গল্প শোনার জন্য আসি ব্লগে; উনারা আজকের কথা না লিখে, লেখেন ৩৫০০ বছর আগের ঘটনা: হযরত মুসা (আ: ) বাটার তৈরি ব্যাগের ভেতর ভাজা মাছের লান্চ স্যান্ডউইচ নিয়ে তখনকার আইষ্টাইন খিদির (রা: )'কে খুঁজতে বের হয়েছেন, ভাজা মাছ পানি দেখে লাফ দিয়ে পানিতে পড়ে সাঁতার কাটছে; আজকের গল্প, গার্মেন্টস'এর মেয়েদের ভালোবাসার গল্প শুনতে পাইনা, কিন্তু সওয়াব জমা হয়ে যাচ্ছে হার্ডড্রাইভে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



