somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরব সরকারগুলো কাকে বেশী ভয় পায়: ইউএস, ইসরায়েল, ইরান?

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৪৮ সালে, ১২টি আরব দেশ যুদ্ধ করেছিলো নব গঠিত ইসরায়েলের বিপক্ষে; জয়ী হতে পারেনি; জয়ী হলে, আমেরিকা ও ইংল্যান্ড আরবদের বিপক্ষে সরাসরি যুদ্ধে নামতো; ইসরায়েল থেকেই যেতো। কিন্তু হয়তো; প্যালেষ্টাইন দেশ হতো, বৃটিশ প্যালেষ্টাইনীদের ২য় চান্স দিতো। আজকে ইসরায়েল আছে, প্যালেষ্টাইন নেই; আরবদেশগুলো ক্রমেই প্যালেষ্টাইন সংগ্রাম থেকে সরে যাচ্ছে; আর কতকাল? তারা ভবিষ্যত দেখছে না, দীর্ঘসুত্রতা করে ইসরায়েল কি আরবদের ক্লান্ত করে দিচ্ছে, নাকি "সব কিছুতে প্যালেষ্টাইনের না না" আরবদের হতাশ করছে? আরবদের উৎসাহ কমার সাথে সাথে ইরানীদের তৎপারতা আরও বেড়ে চলছে প্যােলষ্টাইনে; ইহাও আরবদের জন্য কোন ফ্যাক্টর?

ঠিক আজকের বিশ্ব পরিস্হিতিতে, ইসারায়েল ও প্যালেষ্টাইন অথারিটি (পিএলও ও হামাস) যেই অবস্হানে আছে, প্যালেষ্টাইন হবে না; প্যালেষ্টাইন হওয়ার জন্য ইসরায়েল এখন কোন ছাড় দেবে না; তা'হলে, ছাড় কে দেবে, আরবরা, কিংবা শুধু মাত্র প্যালেষ্টাইনীরা? আরবরা অনেক ছাড় দিয়ে প্যালেষ্টাইন পাবার পক্ষ ছিলো সব সময়; কিন্তু হামাস কোন ছাড়ই দেবে না।

ইসরায়েলের চর সব আরব দেশে আছে, এসব চরেরা ক্ষমতার বেশ কাকাছাকাছি অবস্হানে থাকতে পারে; কিন্তু ইসরায়েলের তৈরি কোন "মিলিশিয়া বাহিনী" কোন দেশে নেই। আজকে, প্রতিটি আরব দেশে ইরানের "শিয়া মিলিশিয়া" আছে; শিয়া মিলিশিয়ারা সিরিয়া ও ইয়েমেনকে প্যালেষ্টাইন বানায়ে ছেড়েছে; লেবাননের আসল সরকার কি ভোটে নিযুক্ত সরকার, নাকি হিজবুল্লাহ? সরকার বদলায়, কিন্তু হিজবুল্লাহ বদলায় না।

এখন আমিরাত, ফামিরাত, ওমান, টোমান, ইসারায়েলকে ভয় পাচ্ছে না; ইসরায়েলের সাথে বসে নেগোশিয়েট করতে পারে এরা; কিন্তু শিয়া মিলিশিয়ার ব্যাপারে ইরানের সাথে কোন নেগোশিয়েশন করতে পারে না; কারণ, শিয়া মিলিশিয়ার কথা ইরান স্বীকার করে না; সর্বোপরি, এসব শিয়া মিলিশিয়ারা স্হানীয় আরব, যা বিদেশী বাহিনী থেকে ভয়ংকর।

আহমেদী নেজাদ চেয়েছিলো, বোমা বানাতে পারলে, ১ম বোমাটা ফেলবে ইসরায়েলে; সৌদীতে বোমা ফেলার কথা বলেনি; কিন্তু ইরানী বোমার ভয়ে সৌদী বেশী কাতর, ইসরায়েলীরা অত নয়। ইরানকে যদি উ: কোরিয়া ২টি বোমা ও টেকনোলোজী দেয়, তারা কি উহা ইসরায়েলে ফেলবে? না, ইরান বোমা ফেলার পজিশনে নেই; আসলে, ইরানকে ইসরায়েলের থেকে এখন আরবেরাই বেশী ভয় পাচ্ছে।

আমিরাত আজীবন পিএলও'কে সাহায্য করেছে, রিফিউজীদের সাহায্য করেছে; এখন উহা থেকে সরে গেলো গত সপ্তাহে। মিশর, জর্ডানের পরে, আমিরাত ইসরায়েলের সাথে চুক্তিতে গেলো; বাকী আরবেরাও ক্রমেই এই পথে আসার সম্ভাবনা। সব আরবেরা সরে গেলে, প্যালেষ্টানীরা কিছু একটা করতে বাধ্য হতো; কিন্তু সেই পথে বাধা হয়ে থাকবে ইরান; ইরান প্যালেষ্টাইনকে দেশে পরিণত করার চেয়ে ৫ জন ইহুদী হত্যায় বেশী উৎসাহী হবে সব সময়।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫০
৩০টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×