somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশকে গুটিয়ে আনার সুযোগ কমে আসছে

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের সাধারণ মানুষ যখন সরকারকে এড়িয়ে চলে, সরকারের উপর কোন আস্হা রাখে না, ভরসা রাখে না, সরকারকে ভয় পায়, সরকারী লোকদের থেকে দুরে থাকতে চায়, নিজের পরিবারকে রক্ষা ইত্যাদি নিজের দায়িত্বে নেয়, ইহা নৈরাজ্য, এনার্খী। এনার্খীর অন্য একটি লক্ষন হলো, ধনী ও ক্ষমতাশালীরা দেশের সরকারকে কেয়ার করে না; দেশে এনার্খী দেখা দিলে, উহা সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেনে পরিণত হয়।

করোনার ফলে, প্রায় লাখ'খানেক পরিবার নিরবে ঢাকা ছেড়ে চলে গেছে, এদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে; এরা মানব বন্ধন করেনি, প্রেস ক্লাবের সামনে আসেনি, রাস্তায় মিছিল করেনি, সরকারের কাছে কোন রকম সাহায্য চাহেনি; কারণ, সরকারের উপর এদের কোন আস্হা নেই, কোন ভরসা নেই, এদের হয়ে কোন রাজনৈতিক দল কথা বলেনি; আওয়ামী লীগ প্রতিবাদী দল ছিলো এক সময়ে, এই ধরণের ঘটনায় তাদের রাস্তায় বামার কথা ছিলো; কিন্তু তারা ইহাকে সমস্যা হিসেবে দেখেনি। কিন্তু এই ধরণের ঘটনাগুলো দেশের রাজনৈতিক স্বাস্হের কথা বলছে, ইহা এনার্খী।

করোনা সমস্যা সমাধানে দেশের মানুষের সহযোগীতা দরকার; সরকারী নিয়ম, প্রটোকল মানার দরকার, না'হয় করোনা থেকে যাবে; বাংলাদেশের মানুষ এখন করোনা নিয়ে সরকারী সংস্হা, হাসপাতাল থেকে দুরে থাকার চেষ্টা করছে; মানুষ সরকারী ডাক্তার, হাসপাতালের উপর আস্হা হারায়েছে, ইহার রাজনৈতিক মুল্য আছে।

করোনার ফলে উদ্ভুত পরিস্হিতি মানুষের ও রাষ্ট্রের অর্থনীতির উপর আঘাত করেছে; ইহা যে সমস্যা, ইহার সমাধানের দরকার আছে; করোনাকে কন্ট্রোলে এনে স্বাভাবিক ফাইন্যালসিয়াল জীবন ফিরিয়ে আনা; এই নিয়ে সরকারের পদক্ষেপ ঘোষণা করার দরকার, সরকার চুপ, যেন করোনা কিছুই করেনি, কিছুই ঘটেনি। সরকার ও আওয়ামী লীগ মানুষের আস্হা হারিয়ে দেউলিয়া হচ্ছে।

সরকারের এই দুর্বল অবস্হা ও আওয়ামী লীগের দৈন্যতার সুযোগ নিয়ে বাংলাদেশের বিধ্বংসীশক্তি রাজনীতিতে ফেরেশতা হিসেবে প্রবেশের সুযোগ নেবে। "মুক্তিযোদ্ধা কোটা বিরোধী" নুরের পান্জাবীর পকেটে করে জামাত শিবির ঢুকবে আবার, মানুষ ওদেরকে ত্রাতা হিসেবে নিয়ে বাংলাদেশেকে ইয়েমেন বানাবে; শেখ হাসিনা দেশকে গুটিয়ে নেবার সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৫
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×