somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার উচিত সিংগাপুরের লি কুয়ানকে অনুসরণ করা

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনা অনেক কিছু করেছেন; কিন্তু সময়, সম্পদ, প্রয়োজনের তুলনায় ইহা ভালো কিছু হয়নি; উনার ৪০ বছরের রাজনীতির ফলাফল হিসেবে দেখলে বলতে হয়, ভালো হয়নি, খারাপই বলতে হয়; তবে, উনি, উনার দল, প্রশাসন ও বড় ব্যবসায়ীরা এত বেশী ভালো করেছে যে, বাংলাদেশকে দেশের সরকার, উনার দল, প্রশাসন ও বড় ব্যবসায়ীদের বাজার ও কলোনী বলা সম্ভব।

উনার বাবার হত্যাকান্ডের বিচার, ক্ষমতা থেকে মিলিটারী, মিলিটারীর সাইনবোর্ড, বিএনপি-জামাতকে সরানোর জন্য তিনি মানুষের যেই সাপোর্ট পেয়েছেন, সেটা উনাকে সাহায্য করেছে; কিন্তু উনার কর্মকান্ড, দেশ পরিচালনার ফলে সাপোর্টারেরা কিছু পায়নি, উল্টা তারা তাদের নাগরিক অধিকারগুলো হারায়েছেন; ইহা ভয়ংকর খারাপ উদাহরণ। শেখ হাসিনা এই বিষয়গুলো হয়তো বুঝেন না; ব্যুরোক্রেটরা, প্রশাসন ও উনার দল এগুলো বুঝে; ওরা বুঝে সুঝেই বলে, "আপা সব জানেন"; কারণ, আপার ভুলের জন্য ওদের পোয়াবারো, দেশ মিলিওনিয়ার প্রসব করে যাচ্ছে।

শেখ হাসিনা কিছু কৌশল রপ্ত করেছেন, যা বাংলাদেশ মিলিটারী, বিএনপি-জামাতকে সাময়িকভাবে নিয়ন্ত্রনে এনেছে; কিন্তু সেইসব কৌশলের বাই-প্রোডাক্ট হিসেবে সাধারণ মানুষের অধিকারও বাস্পীভুত হয়ে গেছে। মিলিটারী ও তাদের সাইনবোর্ডকে থামাতে উনি যেই শক্তি ব্যবহার করেছেন, সেই শক্তি দেশের সীমিত সম্পদ ও সুযোগ দখল করে নিয়েছে; সাথে সাথে দেশের মানুষের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার বিলুপ্ত করে দিয়েছে তারা; মানুষ নিজের চেষ্টায় নিজের পরিবারকে রক্ষা করছেন, সরকারের সাথে এদের কোন বন্ধন নেই; মানুষ সরকারের ভুলগুলো, অন্যায়গুলো বুঝার ক্ষমতা হারিয়েছে, ভয়ে কোন প্রকার প্রতিবাদ করছে না।

শিক্ষিত, অশিক্ষিত, শ্রমিক কারো থেকে প্রতিবাদ না আসায়, শেখ হাসিনা মনে করছেন যে, উনি দেশ ভালো চালাচ্ছেন; আসলে, ইহা আফগানিস্তান, পাকিস্তানের মতো চলছে। উনি চেষ্টা করে সর্বত্র উনার বাবার নামকে উপরে রাখার চেষ্টা করছেন; উনার এত বেশী বদনাম হবে যে, উনার দলও উনার নাম মুছে দেবে; শেখ সাহেবের মৃত্যুর পর, উনার দলের একাংশ শেখ সাহবের বদনাম করেছিলো; সেটা উনার বেলায় অনেক বড়ভাবে ঘটবে।

মানুষ ও জাতির যেই পরিমাণ ক্ষতি হয়েছে, উহা আংশিকভাবে হলেও পুরণ করতে হলে উনাকে কমপক্ষে লি কুয়ানের মতো অর্থনৈতিক প্রোগ্রাম নিয়ে নামতে হবে, মানুষকে সম্পৃক্ত করতে হবে; সেটা যদি না পারেন, উনার ভয়ংকর বদনাম হবে, জাতি কাবুলীওয়ালাদের মতো আধা যাযাবর জাতি হিসেবে টিকে থাকবে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×