
মানুষ যাতে নিজ গ্রামে, নিজ ঘরে, নিজ পরিবারে বাস করে মাসে ৪/৫ হাজার টাকা আয় করে, কিছুটা সুস্হ পরিবেশে জীবন যাপন করতে পারেন, সেটার জন্য কি করা যায়?
মানুষ নিজ গ্রামে, নিজ বাড়ীতে বাস করে, দৈনিক যাতায়তের দুরত্বে কাজ করে, মাসে ৪/৫ হাজার টাকা আয় করতে পারলে, উহা শহরে বাস করে ২০/২৫ হাজার টাকা আয়ের সমান, কিংবা বেশী হবে। গ্রামের মানুষ, যারা শহরে, কিংবা কোন শিল্প এলাকায় গিয়ে কাজ করে ও বাস করতে বাধ্য হয়, তারা অবশ্যই গ্রামে নিজের বাড়ী থেকে অনেক প্রতিকুল পরিবেশে বাস করতে বাধ্য হয়; এবং অনেকই পরিবারকে সেখানে নেয়ার মতো আয় করতে পারেন না।
ঢাকা শহরে একজন রিকসা ড্রাইবার এখন গড়ে ১৫ হাজার টাকা আয় করেন; কিন্তু এরা মোটামুটি বস্তি, কিংবা বস্তির কাছাকাছি পরিবেশে বাস করেন; ফলে, আয়টা তাঁদেরকে কোনভাবে ভালো জীবন দিচ্ছে না। গ্রামের রিকসা ড্রাইবার এতো বেশী আয় করে না; কিন্তু এদের বেশীরভাগই নিজ ঘরে থাকেন, পরিবারের সাথে থাকেন।
আমাদের গ্রামের ১ জন সাধারণ শ্রমিক প্রায় ২৫ বচরের মতো খুলনায় জুটমিলে চাকুরী করেছেন; উনি নিজের পরিবার নিয়ে যাননি; বছরে গড়ে ২/৩ বার বাড়ী আসতে পারতেন মাত্র; ইহাকে কি জীবন বলা হয়? উনি ভাইবোনদের কিছুটা পড়ালেখা করায়েছেন, কিন্তু উহা দরকারী পরিমাণ হয়নি; ভাইয়েরা শ্রমিকই হয়েছেন। উনি নিজের ২ বোনকে বিয়ে দিয়েছেন নিজের আয় থেকে; কিন্তু টাকার অভাবে, ছোটবোনের বিয়েতে উপস্হিত থাকতে পারেননি।
আমাদের জাতির বর্তমান অর্থনীতি ও ফাইন্যান্সের যেই অবস্হা, গ্রামের মানুষকে বিদেশে চলে যেতে হচ্ছে, কিংবা দেশের ভেতরেব বড় বড় শহরে যেতে হচ্ছে আয়ের জন্য। যাঁরা বড় শহরে যাচ্ছেন, তাঁরা সবাই কিন্তু চাকুরী পাচ্ছেন না, এদের একটা অংশ শহরের গরীবদের সার্ভিসে নিয়োজিত আছেন: টং-দোকান, ফুরপাথে দোকান, ও অনেকে দৈনিক ফেরি করে আয় করছেন; কিন্তু এদেরকে বাস করতে হয় মোটামুটি বস্তিতে।
মানুষ নিজ গ্রামে, নিজ ঘরে, নিজ পরিবারের সাথে বাস করে, মাসে ৪/৫ হাজার টাকা আয় করে, কিছুটা সুস্হ পরিবেশে ভালো থাকতে পারেন, সেটার ব্যবস্হা করা কি সম্ভব?
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



