somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারকে বাদ দিয়ে দেশের বেকার সমস্যা সমাধান করা সম্ভব?

২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সরকারকে বাদ দিয়েও বেকার সমস্যার কিছুটা সমাধান সম্ভব। ২য় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর, জার্মানীতে যেই অবস্হার সৃষ্টি হয়েছিলো, একা সরকার সেটার সমাধান করতে পারছিলো না; ৫০ সালের পর, যেসব জার্মানরা নিজ পায়ে দাঁড়াতে পেরেছিলো, তারা নিজেদের মাঝে সমঝোতার মাধ্যমে, সম্ভবমতো বেকার জার্মানদের চাকুরী দিয়েছিলো। এখনো জার্মানীতে বেকার জার্মানদের চাকুরীর ব্যাপারে অনেক প্রাইভেট কোম্পানী সরকারের সাথে কাজ করে, যাতে কোন জার্মান বেকারত্বে না ভোগে।

১৯৭২ সালে, আমাদের যুদ্ধকালীন প্রাইম মিনিষ্টার সাহেব নিজের চাকুরীটা রেখে, ভলনটিয়ার মুক্তিযোদ্ধাদের চাকরীগুলো খেয়ে চুপ করে বসেছিলেন; তিনি কোনদিন খোঁজও নেননি, এই লোকগুলো কোথা থেকে এসেছিলেন, যুদ্ধ করে প্রাণ দিয়ে, আহত হয়ে, বিজয় নিয়ে আসলেন; তারপর, তাঁরা কোথায় চলে গেছেন!

যারা '৭১ সালের ১৪ই ডিসেম্বর অবধি সেক্রেটারিয়েটে পাকিস্তান সরকারের অধীনে চাকুরী করেছিলো, পাকিস্তানকে চালু রেখেছিলো, তারা নতুন বাংলাদেশে চাকুরীতে যোগ দিলো; কিন্তু যারা বাংলাদেশে এনেছিলেন, তাঁদের খোঁজ কেহ নেয়নি; তাজুদ্দিন সাহেব, শেখ সাহেব তাদেরকে তাদের চাকুরীতে রাখেননি; শেখ সাহেব পশ্চিম পাকিস্তান থেকে ফিরে এসে নিজের চাকুরীটা বুঝে নিলেন, মুক্তিযোদ্ধাদের চাকুরীর কি হলো সেটার খবর রাখলেন না; সেটা ছিলো শুরু, আজকেও সেটা চলছে।

আজকে দেখেন, একটা তরুণ বিসিএস দেয়ার জন্য কি পরিমাণ কষ্ট করেন, কি পরিমাণ ভয়ের ভেতর দিয়ে যান; কোন কোন ক্ষেত্রে ঘুষ দিয়ে নিয়োগ পান; নিয়োগ পাবার পর, গোল্ড ফিশের মতো সব ভুলে যান, বাকীদের কি হচ্ছে, তাদের চাকুরী আছে কিনা, চাকুরী সৃষ্টির দরকার আছে কিনা, মানুসের ঘরে চালডাল আছে কিনা সব ভুলে যান। এরা নিজের বাচ্চাদের দেশের সবচেয়ে ভালো স্কুলে পাঠান; তারপর, বিদেশে পড়ান; কিন্তু বাকীরা চাকুরীর অভাবে দেশ ছেড়ে যে, বসনিয়ার জংগলে বাস করছেন, সেটার কোন খবর রাখে না।

শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে, উনি আর নতুন কিছু করতে পারবেন না; উনার পর কি ঘটবে বলা মুশকিল; তবে, ভালো কিছু ঘতবে না; কারণ, দেশে ভালো কোন রাজনৈতিক দল নেই; শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ এক ভয়ংকর দলে পরিণত হয়েছে; এই দলের বেশীরভাগ লোকের চাকুরী নেই, এরা তথাকথিত ব্যবসা করে, যেগুলো আসলে দেশের সম্পদ দখল করে মাত্র। এরা বাকীদের জন্য ব্যবসা, চাকুরীর সুযোগ সৃষ্টি করছে না।

এই অবস্হায়, মানুষের জন্য দরকারী পরিমাণ চাকুরী কারা সৃষ্টি করতে পারবন, কিভাবে সৃষ্টি করতে পারবেন?
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×