somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার জনম দাসী স্মরণে

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি যদি কোনদিন শেখ হাসিনা, কিংবা বেগম জিয়ার নামও ভুলে যাই, সেদিনও যেই নামটি আমি ভুলবো না, সেটি হলো, "ব্লগার জনম দাসী"র নাম। তিনি যথাসম্ভব, ২০১৫ সালের নভেম্বরের শেষদিকে ব্লগিং শুরু করেছিলেন, এবং ২০১৬ সালের ৩রা ফেব্রুয়ারী ছিল সামুতে উনার শেষ দিন (২ মাস, কয়েকদিন)। চাঁদ যেমন সাগরে জোয়ার আনে, সামুতে তিনি সেই ধরণের উন্মাদনার সৃষ্টি করেছিলেন। সামু তাঁকে জেনারেল করেছিলো; তাঁকে জেনারেল থেকে সেইফ করেনি বেশ কিছু সময়; তিনি লেখা বন্ধ করে দেন, নিজের লেখা ড্রাফট করে ফেলেন; আর ফিরে আসেননি। আশাকরি তিনি ভালো আছেন; কারো থেকে উনার ব্যাপারে জানলে খুবই খুশী হতাম।

জেনারেল অবস্হায়, তিনি নিজের প্রোফাইলে লিখেছিলেন, "যদি খুলে দিত সা্মু ... আমার মন্তব্য আর পোস্ট! হয়তো লিখতাম, ফিরতাম ফের সকলের মাঝে। নীরবে পড়ে যাই প্রিয়দের লেখা... কখনো হাসি, কখনো কাঁদি; শেকলে বন্দী পাখীর মত... এই এত টুকু খাঁচায় পড়ে থাকি। ভালো থাকা হোক ভাই, বোন, বাছা তোমাদের সব সময়।"

আপনারা, যাঁরা ব্লগার 'জনম দাসী'র সাথে ব্লগিং করার সুযোগ পাননি, উনার লেখায় কমেন্ট করার সুযোগ পাননি, তাঁরা অনেক কিছুই মিস করেছেন, মিস করেছেন একজন প্রানবন্ত মানুষকে ! তবে, তাঁর মনে অনেক দু:খ ছিলো, মনে হয়; তাঁর দু:খে আমরাও নীল হয়েছি।

তাঁকে জেনারেল করার ২/১ দিন আগে, তিনি আমাকে কমেন্ট-ব্যান করছিলেন; কারণ, আমি উনার লেখায় কমেন্ট করে বলেছিলাম যে, উনার ব্লগিং হয়তো থেমে যেতে পারে; অবশ্যই আমি চাইনি যে, উনার বেলায় আমার ধারণা সত্য হোক; কিন্তু আমার মনে হচ্ছিল যে, উনাকে জেনারেল করা হবে; এমন কি ব্যান করাও সম্ভব। যেদিন আমি উনার লেখা পড়তাম না; তবুও সময় করে, উনার ব্লগ-এলাকায় ঘুরে আসতাম, অন্যদের কমেন্ট পড়তাম; আমার ধারণা, উনি সবাইকে আকর্ষণ করতেন। তিনি আমাকে চেনার কথা নয়, কিন্তু তিনি বলতেন যে, তিনি আমাকে চেনেন।

উনার লেখা যখন সামনের পাতায় আর আসছিলো না, সেই সময়ে তিনি আরেক পরিচিত ব্লগার, "রূপক বিধৌত সাধু"র মাধ্যমে আমাকে জানালেন, উনাকে সেইফ করার অনুরোধ জানিয়ে সামুতে একটা পোস্ট দিতে; আমি দিয়েছিলাম। পোষ্টটি মোটামুটি বড়ই ছিলো, এখানে পুরোটা দিচ্ছি না, নীচের লাইনগুলো আমার পোষ্টে ছিলো:

"ব্লগার জনম দাসীকে ব্লগে দেখা যাচ্ছে না, উনাকে কি ব্যান করা হয়েছে? উনার পাঠকের সংখ্যা অনেক, উনার ভক্তও অনেক, এবং সামনের দিন গুলোতে উনার পাঠক আরো বাড়তে থাকবে; উনি লিখলে, একজন একটিভ ব্লগার বাড়বে; উনার সব ব্যান তুলে নেয়ার জন্য সামুকে অনুরোধ করছি; উনি ব্লগ্লিং ভালোবাসেন।

আপনারা যারা "জমন দাসী'কে ভালোবাসেন, এবং যারা উনাকে ভালোবাসেন না, সবাই সামুকে অনুরোধ করুন উনাকে আরেকটা চান্স দিতে। আমি নিজে উনার ভক্ত নই, কিন্তু উনার লেখা পড়ি সব সময়; উনার লেখায় অনেক ইমোশান থাকে, আপনি সহজেই উনার ভক্ত হয়ে যাবেন; আসুন, আমরা সবাই উনার হয়ে, উনার ব্যান তুলে নেয়ার জন্য সামুকে অনুরোধ করি। সামুসহ সবাইকে অগ্রিম ধন্যবাদ"
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×