
আমাদের আমদানী/রপ্তানী পরিমাণ অনুসারে আমাদের দেশের রিজার্ভ মোটামুটি ৩০ বিলিয়ন ডলারের মতো হলেই চলে; এখন আমাদের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের আশেপাশে আছে, মনে হয়। ১৬ কোটী (শিশুদের বাদ দিয়ে) মানুষের জন্য ১০ ডলার করে ফাইজারের টিকা কিনলে ২.৮ বিলিয়ন ডলার ব্যয় হবে; যদি ৩য় বিশ্ব হিসেবে নেগোসিয়েশন করে দাম কমাতে পারে, আরো কম খরচে কিনতে পারে।
কিন্তু সরকার কি করছে, শেখ হাসিনা ও কয়েকজন মানুষ ছাড়া বাকীরা কেহ কিছু জানার কথা নয়; সরকারের লোকেরা শেখ হাসিনাকে অবশ্যই "ফ্রি টিকা"র দিকে নিয়ে যাবে; আগামী বছরের শেষের দিকে ফ্রি টিকা পাওয়া যাবার সম্ভাবনা আছে। অবশ্য সরকারী কর্মকর্তারা নিজেদের প্রাণের ভয়েও থাকার কথা; তবে, উনাদের ভাবনা কোন সময় লজিক্যাল হওয়ার সম্ভাবনা নেই, মানে উনারা কি করবেন কেহ বলতে পারবেন না।
আবার প্রাইম মিনিষ্টার চাইলে, উনার অধীনে একটা "টিকা ফান্ড" করে, দেশের সবাইকে নিজের ক্ষমতানুসারে টাকা দান করতে বললে, সহজেই প্রয়োজনীয় টাকা এসে যাবে; প্রশাসন ও উনার দলের লোকেরা উনাকে খুশী করার জন্য প্রচুর দান করার সম্ভাবনা আছে। তা'ছাড়া উনি প্রত্যেককে কমপক্ষে ১০০ টাকা দেয়ার জন্য অনুরোধ করলে ভিক্ষুকেরাও দেয়ার চেষ্টা করবে।
এখন সরকারের সিদ্ধান্ত তারা কি করতে চায়, সরকারের টাকা আছে, মানুষ টাকা দিতে প্রস্তুত আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

