somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানুয়ারীতে আমেরিকায় রক্ত ঝরতে পারে

১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্টানিকভাবে প্রেসিডেন্ট হয়ে ক্ষমতা গ্রহন করবেন এই মাসের ২০ তারিখে; সেইদিন, কিংবা তার আগে, কিংবা তার পরে ক্রিমিনাল ট্রাম্পের বেকুব অনুসারীরা রাজধানী ওয়াশিংটন, কিংবা অন্য রাজ্যগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ করার সম্ভাবনা আছে। আমেরিকার পুলিশ ও এফবিআই এখন থেকে ব্যবস্হা নিচ্ছে; কিন্তু আমেরিকা দেশটি বড় ও আমেরিকানদের হাতে একটা বড় ধরণের যু্দ্ধ করার মতো অস্ত্র আছে।

আরেকটি ভয়ংকর সমস্যা লুকায়িত অবস্হায় আছে, সেটা হলো পুলিশের মাঝে ট্রাম্পের (সাদা আমেরিকা ) সাপোর্টার আছে; সাদা পুলিশেদের একাংশ কালোদের উপর ক্ষিপ্ত; কালোদের রাজনৈতিক সংস্হা, "ব্ল্যাক লাইফ মেটারস"এর ক্রমাগতভাবে পুলিশের বেতন-ভাতা কমানোর জন্য সরকারের উপর চাপ দিচ্ছে, এবং পুলিশের বিশ্বাস জো বাইডেনের সময়, কিছু ভাতা কাটা হবে ও কিছু সাদা পুলিশের আগের অপরাধের শক্ত বিচার হতে পারে। পুলিশের জন্য সব সময় একটা সমস্যা ছিলো, যখন কিছু কালো প্রতিবাদ করে, তখন কিছু কালো লুটপাট চালায়; এবং কালোরা যখন দোষারোপ করে, ওরা নিজেদের দোষ কখনো দেখে না।

ট্রাম্পের বাবার রিয়েলষ্টেইট ব্যবসায় ক্রাইম যুক্ত ছিলো; তাদের পুরো পরিবার অস্বাভাবিকভাবে বেড়ে উঠেছে; ট্রাম্পের ব্যবসার পুরো মডেল ছিলো: সরকার, সিটি, ব্যাংক ও অন্য কর্পোরেশনগুলোকে আইনী পদ্ধতিতে ঠকানো; সে রিয়েলষ্টেইট ব্যবসায়ী হিসেবে কখনো সঠিক উপায়ে লাভ করার মতো ব্যবসা চালায়নি, সে কঠিন কাজ করেনি, সে আইনের ফাঁকফোকরগুলোকে কাজে লাগিয়ে সরকার, সিটি ও ব্যাংকগুলোকে ঠকায়ে লাভবান হয়ে আসছিলো। সে অনেকগুলো দুষ্ট আইনবিদ পুষতো, যারা দেশের ব্যবসায়িক আইনের ফাঁকফোকরগুলো খুঁজে বের করে , ট্রাম্পকে সাহায্য করে আসছিলো; ফলে, সে অন্যায় করে কখনো ধরা খায়নি, সে কখনো আইনীভাবে পরাজিত হয়নি।

ট্রাম্প অন্যায় করে জীবনে পরাজিত হয়নি; ফলে, এবারের নির্বাচনে তার নিজের পরাজয়কে সে এখনো মানসিকভাবে মেনে নিতে পারেনি, আসলে এখন সে মানসিক রোগী; তার ধারণা, তাকে জোর করে পরাজিত করেছে। তাকে জোর করে পরাজিত করা সম্ভব হলে, এবার অনেকেই সেটার পক্ষেও যেতো; কিন্তু আমেরিকায় সেই ব্যবস্হা নেই।

ট্রাম্প ও তার বেকুব সাদা অনুসারীরা "জাল ভোট" নিয়ে যে অনুযোগ করছে; সেটার মুল ঘটনা কি? আসলে, জাল ভোট হয়েছে কিনা? না, আমেরিকায় জাল ভোট হওয়া মোটামুটি টেকনোলোজিক্যালী ও লজিক্যালী অসম্ভব। আসলে ঘটনা কি ঘটেছে? ঘটনা হলো, কালোরা "ডাকযোগে" বিপুল পরিমান ভোট দিয়েছে; সাদা ও কালো মিলে ১০০ মিলিয়নের বেশী ভোট দিয়েছে ভোটের দিনের আগে; ইহা সর্বকালের রেকর্ড; কালোরা "ডাকযোগে" কখনো এতো ভোট দেয়নি, এবার দিলো কিভাবে? এখানেই ট্রাম্প ও বেকুব সাদাদের সমস্যা হয়ে গেছে; ডেমোক্রেটরা কালোদের ও স্পেনিশদের ঘরে ঘরে ভলনটিয়ার পাঠায়ে তাদের ব্যালট-পেপার পুরণে ও সময় মতো পোষ্ট করতে সাহায্য করেছে, না'হয়, কোনভাবে এত ভোট পোষ্ট অফিসে যেতো না; শতকরা ৫০ ভাগ কালো ও স্পেনিশরা ৫ মিনিট সময় নিয়ে ব্যালট-পেপার পুরণ করতো না। এটা ট্রাম্প ও বেকুব সাদারা কোনভাবে অনুমান করতে পারেনি, ইহাই তাদের মতে জাল ভোট।

সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×