
*** আপডেট, ১২:২৬: আগামী কয়েক ঘন্টার মাঝে ট্রাম্পকে ইমপিচ করা হয়ে যাবে (ভোট হবে )। ***
*** আপডেট, ১৫:৫৪: ভোট শুরু হয়েছে, ঘন্টা'খানেক পরে ফলাফল জানা যাবে।। ***
*** আপডেট, ১৬:৩৪: ভোট শেষ, ট্রাম্প ২য় বার ইমপিচ হলো। ***
ট্রাম্পকে রাজনীতি থেকে বিদায় করতে না পারলে, আমেরিকায় গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে; ট্রাম্প যদি আবার ভোটে দাঁড়ানোর সম্ভাবনা থাকে, হোয়াইট সুপ্রীমেসিষ্টরা, রেসিষ্টরা ও সাদা মিলিশিয়ারা ধরে নেবে যে, ট্রাম্প বাকী আমেরিকানদের চেয়ে শক্তিশালী; ফলে, এসব অশুভ শক্তিগুলো তার পেছনে আরো সংগঠিত হবে। যদি ট্রাম্প ভোটে দাঁড়ানোর ক্ষমতা হারায়, হোয়াইট সুপ্রীমেসিষ্ট, রেসিষ্টরা ও মিলিশিয়ারা সময়ের সাথে হতাশ হবে, ও মুলধারায় ফিরে আসার সম্ভাবনা আছে। ট্রাম্পকে রাজনীতি থেকে বের করার উপায় হলো, উহাকে শাস্তিসহ ইমপিচ করা।
আজকে ট্রাম্পকে ২য় বারের মতো ইমপিচ করার জন্য প্রসেস চলছে; মনে হয়, এবার তাকে শাস্তি পেতে হবে; তবে হাতে সময় একেবারেই কম, মাত্র ৭ দিন। গতবার যখন ট্রাম্পকে ইমপিচ করা হয়েছিলো, তখন পদ থেকে সরানো সম্ভব হয়নি; পদ থেকে সরানোর দায়িত্ব ছিলো সিনেটের; সিনেটে রিপাবলিকান মেজোরিটি ছিলো, উহারা ট্রাম্পকে সরায়নি।
এবার, চিত্র বদলে গেছে; গতকাল অবধি, ৩ জন রিপাবলিকান কংগ্রেসম্যান ইমপিচের পক্ষে ভোট দিতে রাজী হয়েছে; আজকে সকালে মনে হচ্ছে, কংগ্রেসম্যানের সংখ্যা প্রায় ১৫ জনের কাছাকাছি।
সিনেটে, এখন পর্যন্ত ডেমোক্রেটরা মাইনোরিটি, এদের সংখ্যা ৪৭ জন; ট্রাম্পকে শাস্তি দিতে হলে, অন্য দলের ১৮ জন সিনেটরের ভোটের দরকার। যেসব সিনেটর ট্রাম্পকে বাদ দেয়ার পক্ষে, কিন্তু ট্রাম্পের বিপক্ষে ভোট দিতে চাহে না, তারা ভোটে অনুপস্হিত থাকলে, উপস্হিতদের ৩ ভাগের ২ ভাগ ভোট দিলেই হবে; এবং তা ঘটার সম্ভাবনা আছে।
গতবার ইমপিচ করার কারণ ছিলো রাশিয়া বিবিধভাবে হস্তক্ষেপ করেছিলো; হিলারী ক্লিনটনের ব্যক্তিগত ইমেইলে শতশত রাষ্ট্রীয় স্তরের ভুয়া ইমেইল পাঠানো; এগুলোতে ট্রাম্পের সায় ছিলো।
এইবার, ইমপিচ করার কারণ হচ্ছে, ট্রাম্প উস্কানী দিয়ে তার বেকুব ও রেসিষ্ট সাপোর্টারদের ওয়াশিংটন ডিসিতে এনেছে ও পার্লামেন্ট ভবন দখল করার জন্য উৎসাহিত করেছে, যাতে ৫ জন লোক প্রাণ হারায়েছে; এদের মাঝে একজন পুলিশও আছে।
আমেরিকা ২৫০ বছর যেই সামাজিক মুল্যবোধের উপর গড়ে উঠেছে, তার বড় অংশকে ধবংস করেছে ট্রাম্প; জাতি বিভক্ত ও বেশীরভাগ মানুষের হাতে অস্ত্র আছে। সামজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের সাথে বিভক্তি যোগ হলে, এবং সাথে রাজনৈতিক সংস্হাগুলোর বিপক্ষে মিথ্যা গুজব রটালে গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


