somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমানদের মুল সমস্যা নিজেদের নীচুমানের ভুল রাজনীতি

১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের বর্তমান সরকারী দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর রাজনীতি নিয়ে আপনারা কি পরিমাণ উৎসাহী? আপনাদের মাঝে কতজন বিশ্বাস করেন যে, বর্তমান সরকারের কেবিনেট সদস্যরা যেই ধরণের রাজনীতিতে বিশ্বাসী, উহা আমাদের জাতিকে সাহায্য করছে? ব্লগারদের কতজন বিশ্বাস করেন যে, বর্তমান সরকার থেকে, তাদের বিপক্ষ রাজনৈতিক দলগুলো: বিএনপি-জামাত, বাম-দলগুলো, ইসলামী দলগুলোর আদর্শ আমাদের জাতিকে বেশী সাহায্য করবে?

এবার আসুন, বাংগালীদের দ্বিতীয় মাতৃভুমি প্যালেষ্টাইনের অবস্হা দেখুন; পিএলও ও হামাস যেই ধরণের রাজনীতি অনুসরণ করছে, ইহা কোন কালে প্যালেষ্টাইনের স্বাধীনতা আনতে পারবে, নাকি প্যালেষ্টাইনের মানুষের জীবনে সুখ-শান্তি আনতে পারবে? আপনারা কতজন বিশ্বাস করেন যে, ওরা (হামাস ও পিএলও ) ঠিক পথে আছে, কিন্তু ওরা ইসরায়েল ও আমেরিকার অন্যায়ের সামনে দাঁড়াতে পারছে না!

মিসরের সমস্যা কি? মিশরের মানুষ কি আনোয়ার সাদাত, হোসনী মোবারককে কোনদিন সঠিক প্রশাসক হিসেবে নিয়েছিলেন, ওদের উপর মানুষের আস্হা ছিলো? বর্তমান জেনারেল সি সি'র উপর ওদের আস্হা আছে? জেনারেল সি সি'কে আমেরিকা বাধ্য করছে এভাবে মিশর চালাতে? ড: মুরসী বিশাল ভোটে জয়ী হয়ে আসার ১ বছরের মাঝে তার জনপ্রিয়তা কিজন্য হারায়েছিলো, মানুষ কেন তার বিপক্ষে চলে গিয়েছিলো, আমেরিকান ষড়যন্ত্র, নাকি ড: মুরসীর ভুল সিদ্ধান্ত?

আমেরিকান যুদ্ধে আফগানিস্তানের ভয়ংকর ক্ষতি হয়েছে, সন্দেহ নেই; আপনারা কতজন মনে করেন যে, আফগানিস্তান যদি বিন লাদেনকে দেশ ছেড়ে চলে যেতে বললেও, আমেরিকা আফগানিস্তান আক্রমণ করতো? আমেরিকার আক্রমণের আগে, আফগানিস্তানের গৃহযু্দ্ধ চলাকালীন সময়ের তালেবান সরকার দেশের জন্য সঠিক ও জনপ্রিয় সরকার ছিলো?

সিরিয়ার সমস্যা কি আমেরিকা ও ইসরায়েলের সৃষ্টি, নাকি উহা হাফিজ আসাদ (৩০ বছর ক্ষমতায় ছিলো ) ও উনার ছেলে বাশার আসাদের কীর্তি? যারা মনে করেন যে, সিরিয়া আসলে আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্রে উড়ে গেছে, তারা ভেবে দেখেন, মার্কেল ১০ লাখের বেশী সিরিয়ান তরুণ পুরুষদের রাজনৈতিক আশ্রয় দিয়েছিল যেই আশায়, সেটা পুরণ হয়েছে, নাকি জার্মানী তাদের নিয়ে ভয়ংকর সমস্যায় পড়েছে!

এইভাবে, একে একে ৫৭ টি মুসলিম দেশের সাধারণ মানুষের মতামত নিলে, আপনারা দেখতে পাবেন, কোন দেশের মানুষ তাদের সরকারী দলের রাজনীতি নিয়ে সুখী নন। সাধারণ মানুষকে দোষ না দিয়ে একটা কথা বলা যায়, জাতিগুলো তাদের সরকারের সাথে তাল মিলায়ে চলতে বাধ্য হচ্ছে, তারা নিজ নিজ দেশের সরকারেরই সৃষ্টি।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×