somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংগালী ব্লগারেরা রিসার্চের গুরুত্ব নিয়ে লক্ষ লক্ষ কমেন্ট করেছেন।

১৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগে দেখলাম, শেখ হাসিনার সরকার বাংগালী জাতির প্রথম মানমন্দির স্হাপনের জন্য ২১৩ কোটী টাকার একটা ফান্ড দিতে যাচ্ছেন; জাতির একটা মানমন্দিরের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন অনেকেই; কিন্তু কেহ উহার জন্য ফান্ড বরাদ্দ করাতে পারেননি, ফান্ড বরাদ্দ করাতে পেরেছেন ড: জাফর ইকবাল সাহেব। উনি ফান্ড বরাদ্দ করাতে পেরেছেন, কারণ তিনি শেখ হাসিনার পছন্দের শিক্ষক; ইহা একটা ভালো গুণ।

এখন দেখছি স্হান নিয়ে কয়েকজন ব্লগার মুল্যবান যুক্তিতর্ক লাগিয়ে দিয়েছেন; ব্লগ অবশ্য তর্ক-বাগীশ, তর্ক-রত্নদের প্লাটফরম, অসুবিধা নেই। আমাকে স্হানের কথা কেহ না বললেও, আমি অনুমানে ধরে নেবো, উহা হবে ফরিদপুরে, এবং যাঁর নামে নামকরণ করা হবে, সেটা হবে "বংগবন্ধু"; মানুষের অনুমান শক্তি এক সময় বেড়ে যায়।

অন্যান্য জাতি কখন থেকে আকাশের দিকে তাকানোর ব্যবস্হা করেছে উহা শুনলে বাংগালীদের মগজ হাওয়া হয়ে যাবে; ২০০০ বছর আগেও বহু জাতি মানমন্দির করেছেন; সেই সময়ের সীমিত জ্ঞান ও যন্ত্রপাতির সাহায্যে আকাশ নিয়ে গবেষণা করেছেন।

আমেরিকা আজ থেকে ৫০ বছর আগে, আকাশে মানমন্দির স্হাপন করেছে, সেটার সুত্র ধরে হাবেল মাবেল টেলিস্কোপ পাঠায়ে মহাবিশ্বকে দেখছে, নতুন নতুন বসবাসযোগ্য গ্রহের সন্ধান পাচ্ছে। মানুষ নতুন কোন গ্রহে গেলে আমরা ওখানে তৈরি-করা গার্মেন্টস পাঠাতে পারবো।

ফরিদপুরে মানমন্দির হলে, আমাদের ব্লগার নরু সাহেব বরিশাল যাবার পথে চাঁদ দেখে যেতে পারবেন; উনি স্বচক্ষে দেখার সুযোগ পাবেন, চাঁদের মাঝ বরাবর কোন ফাটল টাটল আছে নাকি! এই নিয়ে উনার সাথে, নাকি অন্য কোন এক ব্লগারের সাথে আমার তর্ক হয়েছিলো।

ব্লগে অনেকই কথায় কথায় বলেন যে, তিনি কিসব নিয়ে গেবষণা করছেন, অনেকের প্রোফইলে লেখা থাকে 'গবেষক'; এবার আকাশ নিয়ে আসল গবেষণা শুরু হবে; আশাকরি, গবেষক ব্লগারেরাও গ্রহ, নক্ষত্র, ধুমকেতু স্বচক্ষে দেখে পোষ্ট দেবেন।

স্হান কোন সমস্যা নয়, ব্লগার "রিম সাবরিনা জাহান সরকার" উহা বুঝায়ে বলতে পারবেন; তিনি যথাসমভব ক্যানসার গবেষণায় আছেন; প্রায় লেখেন, আজকে এখানে, কালকে ওখানে, ল্যাব যেখানে, উনিও সেখানে। মনে হয়, উনি বর্তামানে "পর্তুগাল"এ আছেন; মানমন্দিরের খবর পেলে উনি স্হানকাল নিয়ে আমাদেরকে বুঝায়ে বলবেন নিশ্চয়ই। আরেক ব্লগার "কালীদাস"ও এখন কিছু একটা নিয়ে গবেষণা করছেন বলেছিলেন; সম্প্রতি বেশ কিছুদিন ব্লগে দেখছি না; কেহ উনার খবর টবর নেয়ার জন্য পোষ্টও দেননি; মনে হয়, ব্লগে উনার বন্ধুবান্ধব নেই।

যাক, ব্লগারেরা টিকা নিয়ে ও শেখ হাসিনার ভোট করার কৌশল নিয়ে অনেক কথা বললেও, রিসার্চ নিয়ে উনার সুনাম করবেন, আশাকরি; যেসব ব্লগারেরা রাতে চাঁদ দেখার সুযোগ পান না, এখন থেকে অন্য নক্ষত্রের গ্রহও দেখতে পারবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৩৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×