somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা ও বিশ্ব বাইডেনের দিকে তাকিয়ে আছে

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে, খুবই হতাশ পরিবেশে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক হবে; হতাশ আমেরিকা, কানাডা, ইউরোপ, জাপান ও অষ্ট্রেলিয়া শক্তিশালী আমেরিকার জন্য অপেক্ষা করছে।

আমেরিকার অবস্হা ভয়ংকর, আমেরিকা এই অবস্হা থেকে বের হতে সময় লাগবে; আশার কথা হলো, সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, দেশ যাতে নতুন করে সংকটের দিকে না যায়, সেটার চেষ্টা করা হবে। বাইডেন আজীবন রাজনীতি করছেন, যত চাকুরী করেছেন, প্রায় সবগুলো পাবলিক সার্ভিস (নির্বাচিত ): ১৯৭৩ সাল থেকে ২০০৯ সাল অবধি সিনেটর, ২০০৯ সাল থেকে ২০১৬ সাল অবধি ভাইস-প্রেসিডেন্ট; আজকে থেকে আগামী ৪ বছর প্রেসিডেন্ট পদে থাকবেন।

এই মহুর্তে আমেরিকার বড় ৪টি সমস্যা: (১) করোনা (২) অর্থনৈতিক ধ্বস, বেকারত্ব (৩) রাজনীতি, রেসিজম ও ক্যাপিটেলিজমের সংকটে ঐক্যহীন জাতি, আভ্যন্তরীণ অসন্তোষ (৪) বিশ্বে আমেরিকার ইমেজ নষ্ট।

আমেরিকা করোনায় ভোগার কথা ছিলো না; এবং করোনার সময়, আমেরিকা বিশ্বকে সাহায্য করার কথা ছিলো; ইতালী, স্পেন, ব্রাজিল আমেরিকার সাহায্য পাওয়ার কথা ছিলো, সেটা ঘটেনি; উল্টো, করোনা আমেরিকাকে সবচেয়ে বেশী নাজেহাল করেছে; ইহা প্রমাণ করছে যে, আমেরিকা ঠিক আগের অবস্হায় নেই, ইহা আগের থেকে দুর্বল।

আমেরিকার ৪০ ভাগ মানুষ সারাদিন কিছু না করে, কিংবা সামান্য কিছু করে সময় কাটাচ্ছে; এর ফলে, অর্থনীতি অনেকটা থমকে গেছে; সরকার দরকারী পরিমাণ ফান্ড পাচ্ছে না; সরকারের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশী। করোনা শেষ হলেও, বিপুল পরিমাণ মানুষের চাকুরী হবে না।

৪ ঘন্টার জন্য ক্যাপিটল ভবন দখল করা প্রতিবাদের চেয়ে বেশী কিছু, ইহাতে ভয়ংকর ক্ষোভের প্রকাশ পেয়েছে, ইহা মাত্র ৪ বছরের অপশাসনের ফলাফল নয়, ইহা ক্যাপিটেলিজমের সমস্যা, বিলিওনিয়ার-মিলিওনিয়ারদের হাতে দেশ ও অর্থনীতি আটকা পড়ার ফলাফল। নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ মানুষের চেয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য বেশী নিবেদিত। কালোরা ও গরীব সাদারা রেসিজম থেকে লাভবান হতে চায়; ইহা জাতীয় ঐক্য বিনষ্ট করে চলছে ও আভ্যন্তরীণ অসন্তোষকে চরম পর্যায়ে নিয়ে গেছে।

চীনারা বিশ্বে অর্থনৈতিক দুর্নীতি ছড়াচ্ছে, রাশিয়ানরা বিশ্বে অসৎ রাজনীতির প্রসার ঘটাচ্ছে; ইরান আরব দেশগুলোতে সন্ত্রাসের চাষ করছে, ইসরায়েল প্যালেষ্টাইনকে সাহায্য করছে না; আমেরিকা যদি নিজের অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত থাকে, ইউরোপ একা এসব সমস্যার সমাধান করতে পারবে না।


**** আপডেট: সকাল ৮:১৮ মিনিট; ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে, ফ্লোরিডার পথে এয়ার পোর্টের দিকে রওটানা হয়েছে ***
**** আপডেট: সকাল ৮:৩৫ মিনিট; ট্রাম্প এনড্রু এয়ারপোর্টে বক্তব্য দিচ্ছে; সে যা বলছে, উহাকে গার্বেজ বলা যায় ****
**** আপডেট: সকাল ৮:৪৪ মিনিট; ট্রাম্পের বকবক শেষ , আবার নাকি দেখা হবে! দেখা হতে পারে কোর্টে? ****

**** দিনের ১২:০০ মিনিটের পর ট্রাম্প আর প্রেসিডেন্ট থাকবে না ****




সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০১
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×