
আপনারা আমেরিকান গাড়ী কোম্পানী 'টেসলা'র নাম হয়তো শুনেছেন, ইহা ইলোন মাস্কের কোম্পানী; এই লোক মংগল গ্রহে মানুষের স্হায়ী বসবাসের কথা বলছেন; এদের গাড়ী ব্যটারী চালিত; আমেরিকা, ইউরোপ ও চীনে বিক্রয় হচ্ছে এসব গাড়ী; এখনো দাম একটু বেশী। 'টেসলা' একটু লোভী হয়ে চীনে তাদের কারখানা খোলার পরদিন থেকে চীনারাও উহা বানানোর শুরু করেছে নিজেদের ব্রান্ড হিসেবে; তাদের ৩টি কোম্পানী: নিও, লি মটরস ও এক্সপেং ইলেকট্রিক্যাল গাড়ী বাজারে নিয়ে এসেছে। শীঘ্রই জিএম, ফোর্ড, টয়োটা, হোন্ডা, মার্সেডিজ, কোরিয়া, ফোরিয়া, সব ধরণের গাড়ী ছাড়বে বাজারে; ১০ বছরে তেলের ব্যবহার অর্ধেক হয়ে যাবে; আরবদের আয় অর্ধেকের চেয়ে বেশী কমে যাবে।
ইহা বাংলাদেশের দাস ব্যবসায়ী সরকারের জন্য ও আদম ব্যাপারীদের জন্য ভালো খবর নয়; আরবের বাজার হঠাৎ করে ছোট হয়ে যাবে, তারা শুধু 'মেয়ে' কর্মী নেবে তখন; তবে, আরবেরা দাস ব্যতিত বাঁচতে পারবে না; তারা তখন মিশরীয়, ইয়েমেন, সিরিয়ানদের রাখবে, বাংগালীরা থাকতে পারবে না। এই ভবিষ্যত সমস্যা নিয়ে শেখ হাসিনা কিংবা ক্রিকেট কামাল সাহেব মাথা ঘামাচ্ছেন না, বিসিএস'রা এগুলো নিয়ে কোনদিন ভাবতে যাবেন না; ব্লগারেরা শুধু ১ মিনিট ভাবলেই হবে, আপনাদেরও কিছু করতে হবে না; আমার পোষ্টে কমেন্ট করলেই চলবে।
গতকাল থেকে, ইলেকট্রিক গাড়ী বাননোর তাড়া দেয়ার শুরু করেছে নতুন প্রেসিডেন্ট বাইডেন; তিনি বলেছেন, আগামী ৫ বছরের মাঝে কোন গ্যাসোলিন চালিত ডেলিভারী ভ্যান থাকতে পারবে না; গ্যাসোলিন-চালিত ভ্যানগুলো যায়গায় ইলেকট্রিক ভ্যান আসতে হবে। নিউইয়র্ক ও অনেক শহরে অনেক আগের থেকেই গ্যাস-চালিত বাস চলছে; গ্যাস-চালিত বাস মানুষের জন্য তেলের মতো খারাপ নয়; তবে, ইহাও গ্যাস ত্যাগ করে; বাইডেন চাচ্ছে, কোন গ্যাস যেন বাতাসে না যায়; আপনাদের যাদের গ্যাষ্টিক আছে, ভিসার দেয়ার আগে হয়তো এই ব্যাপারে প্রশ্ন করা হবে।
গ্রামের মফিজ মিয়ারা এতদিন দাস হয়ে অনেক খুশী ছিলেন; বাবার যায়গা-জমি, বউয়ের সোনাদানা বিক্রয় করে উট চরায়ে আসছিলো এতদিন; সামনের বছরগুলোতে এদের নিয়ে আপনারা কি করবেন? কিন্তু বিশ্বে মানুষের চাহিদা বাড়বে: জাপান, জার্মানী, কানাডা, রাশিয়ায় বাচ্চা বেশী জন্ম নিচ্ছে না; এরপরও ২০৪০/৪৫ সালে বিশ্বের লোকসংখ্যা বেড়ে ৯ বিলিয়ন হয়ে যাবে, কারা বউয়ের সাথে এতো সময় কাটাচ্ছেন?
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



