somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় যখন খারাপ যায়, ব্লগার নুরু সাহেব বলেন, কপাল!

৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রায় পুরোদিন কেটে গেছে চক্ষু হাসপাতালের আউটডোরে; বাসায় ফিরছি 'পিক-টাইমে'(কাজের লোকেরা যখন বাসায় ফেরে), ট্রেনে ভীড়। ট্রেনের দরজার দুইপাশে ২টি আফ্রিকান আমেরিকান মেয়ে বাহিরের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে একজন করে যাত্রী এঁকেবেঁকে উঠছে; মেয়ে ২টির কানে এয়ারফোন লাগানো, কিছু বললে শোনার সম্ভাবনা নেই। দরজা বন্ধ করার ঘোষণা শুনলাম, আমি কোনভাবে উঠলাম; বামপাশের মেয়েটার গায়ে ধাক্কা লেগেছে, সে আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে যাচ্ছে; আমি বললাম,
-এক মিনিট অপেক্ষা কর, আমি দাঁড়ানোর ব্যবস্হা করে নিই।

আমি তার সামনে দাঁড়ানোর যায়গা পেলাম। বললাম,
-এবার বলো!
-তুমি উঠার সময় আমাকে ধাক্কা দিয়েছ, স্যরি ম্যরি কিছু তো বললে না, মেয়েটি বললো।
- ঠিক আছে , আমি স্যরি; তুনি দরজা ব্লক করে দাঁড়ায়ে আছ, মানুষ কিভাবে উঠানামা করছে?
- মানুষ ঠিকই উঠেছে, কই কেহ তো ধাক্কা দেয়নি, শুধু তুমি ধাক্কা দিয়েছ!
-আমি ধাক্কা দিইনি, বরং তোমার পেছনভাগে ধাক্কা লেগে আমার কোমরের বামদিকে ব্যথা পেয়েছি, তোমার পেছনের পকেটে শক্ত লোহা টোহা আছে নাকি?

সে নিজের পেছনের পকেট দেখায়ে বললো:
-দেখ আমার পকেটে কিছুই নেই!
-ম্যান, তা'হলে তো বেশ ভাবনার বিষয়; তুমি সম্ভব হলে ঘনঘন ম্যাসেজ পার্লারে যেয়ো ও রুটির সাথে বেশী করে মাখন খেয়ো! না হয়, কারো ভাগে শক্ত কিছু পড়বে!
-হেই, হেই, এটা কিন্তু সেক্সুয়েল এসাল্ট!
-তুমি সিরিয়াস?

আমি বললাম,
-শোন, আমি তোমাকে স্পর্শ করছি না, শুধু কথা বলছি, এতে সেক্সুয়েল এসাল্ট হচ্ছে কিভাবে?
-শোন, তোমরা কোন দেশ থেকে আস কে জানে, আমাকে মাখন খেতে বলা কিন্তু ভালো হয়নি; স্যরি বলো!
-ঠিক আছে, স্যরি। আমি অন্য ওয়াগণে যাচ্ছি, না হয় স্যরি স্যরি চলতে থাকবে।
-কথা কিন্তু শেষ হয়নি!
-কথা শেষ, তুমি অন্য লোক খুঁজতে থাকো।

পরের ষ্টেশনে আমি সামনের একটি ওয়াগণে উঠলাম, ভীড়। মাঝখানে একটা মেয়ের কাঁধে বিরাট ব্যাগ, হাতে আরেক ব্যাগ; সে নড়লো, কাঁধের ব্যগটা আমার মেরুদন্ডে আঘাত করলো। আমি তার দিকে তাকাতে সে বুঝতে পারলো, বললো,
-স্যরি, আজকে তোমার দিনটা ভালো যাচ্ছে না।
-তুমি কি করে জানো?
-কিছুক্ষণ আগে আমিও পেছনের ওয়াগণে ছিলাম। তোমার ও এক সুন্দীর ডায়ালগ শুনেছি।

আমার সামনে একটা সিট খালি আছে; কিন্তু পাশের সীটের মেয়েটি এই সীটের অর্ধেক দখল করে বসে আছে; তার পায়ের বিস্তার ১২০ ডিগ্রির মতো, এবং কোটটি ছড়ায়ে ছিটায়ে আছে। আমি ট্রেনে মোটামুটি বসি না; ব্যাগ-ওয়ালা মেয়েটাকে বললাম,
-এদিকে একটা সীট আছে, বসে পড়, ব্যাগ নিয়ে তুমি সমস্যায় আছ!
-তুমি বয়স্ক, তুমি বস, তাতে কিছুটা যায়গা বাড়বে।

পা-ছড়ানো মেয়েটা কোট টোট সরায়ে আমাকে বসতে দিলো; বসে বুঝলাম, উহার কোটের সামান্য কোণার উপর আমি বসেছি। মেয়েটি বললো:
-সর্বনাশ, তুমি আমার পুরো কোটটা নষ্ট করে দিয়েছ! সে একটু টানতেই কোণটুকু মুক্ত হলো। সে আবার বললো,
-আমার দামী কোটটা একেবারেই শেষ।
-তোমার কোটের একটু কোণার উপর বসাতে পুরো কোট নষ্ট হয়ে গেছে? শোন, এত পুরোনো কোট পরে পাবলিক ট্রেনে উঠাই ঠিক হয়নি!
-তোমার কোটের চেয়ে আমার কোট অনেক দামী! কোট কি তুমি কিনে দিয়েছ?
-আমি যখন কিনে দেবো, সবচেয়ে দামী কোটই কিনে দেবো; এটা ফেলে দিও, না হয় তোমার কোট থেকে মানুষের গায়ে ছারপোকা উঠবে!
-কি বললে? আমার কোটে ছারপোকা আছে? তুমি আমাকে অপমান করেছ।
-ওকে, স্যরি; তোমার কোটে ছারপোকা নেই!

ব্যাগ-ওয়ালা মেয়েটা বললো,
-শোন, তোমার সামনের ওয়াগণে যাবার সময় হয়েছে। স্যরি, আজকে তোমার দিনটা কিছুতেই ভালো যাচ্ছে না।

ট্রেন থামার সাথে সাথে নেমে গেলাম; পরের ট্রেনে যবো!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪২
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×