
আজকে সামুর বাম/ডান প্যানেলে ডয়েচে ভেলের খবরে দেখলাম, বাংলাদেশ সরকার টিকার জন্য ভারতের সিরাম ইনষ্টিটিউটকে ১২ কোটী ( ১২০ মিলিয়ন ) ডলার দিয়েছে অগ্রিম; খবরটি বেক্সিমকোর মালিক সালমান রহমান এক টকশো'তে বলেছে; আপনি এর আগে শুনেছেন? প্রশাসনে আমার পরিচিত ২/১ জন লোক মোটামুটি উঁচু পদে চাকুরী করেন, তারাও জানতো না এই খবর।
জাতির ক্রিটিক্যাল সময়গুলোতে কিছু ইনফরমেশন সঠিক সময়ে জাতিকে দেয়া খুবই প্রয়োজনীয়; যেমন, যেদিন শেখ হাসিনা টিকার জন্য ১২ কোটী ডলার দিয়েছেন, সেদিন যদি উনি জাতিকে ইহা জানাতো, জাতির মনে বিপুল পরিমাণ আত্মবিশ্বাস জন্ম নিতো, আমরা টিকার জন্য টাকা দিয়েছি, টিকা একদিন আসবে। যদিও ১২০ মিলিয়ন ডলারে, হয়তো ৪০ মিলিয়ন ডোজ আসতে পারে; মানে, মাত্র ২ কোটী লোকের টিকার ব্যবস্হা হয়েছে মাত্র, তারপরও জাতির আত্মবিশ্বাস থাকতো যে, আমরা ভিক্ষুক নই, আমাদেরকে মহামারীতে ভিক্ষার জন্য বসে থাকতে হবে না।
শেখ হাসিনার বুদ্ধি এত কম, কিংবা গোলমাল করার প্রবনতা এত বেশী বেশী যে, কমনসেন্স আছে বলে মনে হয় না। এই মহামারীতে আমাদের জাতি ভয়ংকর বিশৃংখলার পরিচয় দিয়েছে, ভয়ংকর অসহায় ও হতাশ জাতিতে পরিণত হয়েছে; কিন্তু আমাদের সম্পদ, সুযোগ, ও জাতির মনন এত ভয়ানক খারাপ নয়; সমস্যা সৃষ্টি করেছে শেখ হাসিনা, উনার সরকার ও উনার প্রশাসন। কেন আমরা এতদিনে, সালমান রহমানের মুখ থেকে শুনছি যে, আমাদের সরকার ৩২ কোটী ডলার সিরাম ইনষ্টিটিউটকে বেশ আগেই দিয়েছে!
সাথে আরো খারাপ খবর আছে: সেই টকশোতে সালমান রহমান বলেছে, উহার কোম্পানী ৮০ মিলিয়ন ডলার সিরাম ইনষ্টিটিউটকে দিয়েছে ডিলারশীপের জন্য; মহামারীতে টিকার জন্য কেহ ডিলারশীপ পাবার কথা? মেডোরনা, ফাইজার, জনসন এন্ড জনসন ইত্যাদি কোম্পানীগুলো কি আমেরিকায়, কানাডায়, বা ইউরোপে নিজেরা মানুষেরর কাছে খুচরা টিকা বিক্রয় করতে পারবে, নাকি কাউকে ডিলারশীপ দিতে পারবে? এই সামান্য জ্ঞানটুকু কেন শেখ হাসিনার নেই? এই মহামারীতে কি করে দেশের একটা কোম্পানী টিকার ডিলারশীপ নিতে পারছে? এটা কি সঠিক কাজ?
শেখ হাসিনা কোনভাবে দেশ চালানোর জন্য আর উপযুক্ত নন, উনার উচিত দলের কাউকে প্রাইম মিনিষ্টার বানায়ে দলকে রিপেয়ার করা, উনার দল দেশের জন্য ভালো কিছু করছে না।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


