somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চীন যেসব দেশে যাচ্ছে, তাদের অবস্হা বার্মার মতো হবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চীনের শি জিন পিং আজীবন প্রেসিডেন্ট থাকার জন্য নিযুক্তি পেয়েছে; ইহা কি বর্তমান বিশ্বে কোন জাতির রাজনৈতিক ভাবনার অংশ হতে পারে? আসলে চীনে যা ঘটছে, ইহা রাজনীতি নয়, মানুষের জীবনটা মেকানিক্যাল হয়ে গেছে, কাজ করো, আয় করো; চীনের মানুষের সামজিক জীবন, পারিবারিক জীবন কাজ ও কম্প্যুটারের সাথে মিশে যাচ্ছে ক্রমেই; মানুষ মানুষ থেকে দুরে সরে যাচ্ছে। চীনের অর্থনীতি পুরোটাই শি জিন পিং'এর দলের হাতে। ৩ মাস আগে, চীনের সবচেয়ে ধনী ব্যক্তি, জ্যাক মা চীন সরকারের নাম নেয়ায় কয়েক মাসের জন্য আটকা পড়েছিলো। একই মনোভাব নিয়ে চীন ৩য় বিশ্বকে দেখছে, এরা ৩য় বিশ্বের সরকারগুলোকে ১০০ ভাগ দুর্নীতিবাজ করে তুলছে; বার্মাতে সেটাই ঘটেছে; চীন এক সময় বার্মার মিলিটারী সরকারকে দখল করে বার্মাকে চীনের অংশ করে ফেলতে পারে।

মিলিটারী বিবিধ চুক্তির অধীনে সু চি'কে সরকারে রেখেছিলো; সু চি'কে গ্রেফতার করে, মিলিটারী সব ক্ষমতা নিজের হাতে নেয়া মানে, সু চি দেশের মিলিটারীর অমতে বর্মিদের জন্য ভালো কিছু করতে চেয়েছিলো; এতে মিলিটারী ও তাদের বন্ধু চীন হয়তো ক্ষেপে গেছে।

বার্মার লোকসংখ্যা আমাদের ৩ ভাগের ১ ভাগ ( সোয়া ৬ কোটী ); দেশের আয়তন আমাদের দেশের থেকে ৪ গুণ বা তার চেয়ে বেশী; মানুষজন কাজ করে খায়; তাদের বড় অংশের জীবন যাত্রার মান আমাদের চেয়ে নীচু। ১৯৬২ সাল থেকে মিলিটারী ক্ষমতায়, মানুষের জীবনযাত্রার মান বাড়েনি; মিলিটারী আসলে, বর্মিদের নিজ দেশে চীনাদের দাস বানায়েছে; গ্যাস, তেল, গাছ, পাথর, চাষ এখন চীনাদের হাতে; বর্মিরা চীনাদের অধীনে কাজ করছে।

সু চি'কে বাংগালীরা পছন্দ করেন না; কারণ, সু চি রোহিংগাদের ফেরত নেয়ার কোন পদক্ষেপ নেয়নি; তবে, বাংগালীরা নিশ্চয় জানার কথা যে, সু চি রোহিংগাদের দেশছাড়া করেনি, ওদেরকে দেশছাড়া করেছে: সেই দেশের মিলিটারী, আরাকান রোহিংগা সালভেশান আর্মি'র (ARSA ) জংগি পদক্ষেপ ও রোহিংগাদের অপরাধ-প্রবন চরিত্র।

গত ভোটে ও তার আগের ভোটে সু চি মেজোরিটি পেয়েছিলো; কিন্তু মিলিটারী সরকার ছাড়েনি, জোর করেই সরকারে আছে; কারণ, দেশের ধনী ও ধনী ব্যবসায়ীরা মিলিটারীর পক্ষে; তাদের মিলিটারী আবার বাংলাদেশের চেয়ে ৪ গুণ বড় হবে ( ৭ লাখের বেশী); মিলিটারী পরিবার, প্রশাসনের লোকজন ও ধনী ব্যবসায়ীরা হচ্ছে মিলিটারীর শক্তি। সু চি যখন জেলে ছিলো, দেশের বড় অংশ মানুষ এক সময়ে মিলিটারীর পক্ষে ছিলো; বাংলাদেশের অনেক মানুষের সাথে মিল আছে।

সু চি কেন রোহিংগাদের নিতে চায়নি, উহা এখনো পরিস্কার নয়; তবে, সে নিজ জাতির জন্য ভালো কিছু করার চেষ্টা করছে। সু চি হয়তো মিলিটারীর কারণে রোহিংগাদের নেয়ার পক্ষে কিছু বলতে পারেনি; কিংবা, এও হতে পারে যে, সে রোহিংগাদের পছন্দ করে না; রোহিংগাদের পছন্দ না করার পক্ষে অনেক কারণ আছে।

সে রোহিংগাদের নাগরিকত্ব দেয়ার কথা বলে একবার ভোট নিয়েছিলো; সে কখনো রোহিংগাদের না নেয়ার পক্ষে কথা বলেনি, নেয়ার কথাও বলেনি; এবারের নতুন ক্যু' দেখে মনে হচ্ছে যে, সে মিলিটারী থেকে দেশ পুরোপুরি মুক্ত করতে পারেনি কখনো!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫০
৯টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×