somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা পরবর্তী পদক্ষেপের জন্য এখন একটা রোডম্যাপ দরকার

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের জাতিকে বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অরাজকতা থেকে বের করে আনার জন্য একটা রোডম্যাপ দরকার, এবং সেটা আমাদের সরকার ও পার্লামেন্ট থেকে আসার দরকার। আমাদের জাতির উপর দিয়ে আমেরিকা, ব্রাজিল, ইতালী, স্পেনের মতো ঝড় বয়ে যায়নি, সামান্য বাতাস লেগেছে মাত্র; মাঠে শস্য ছিলো না বলে বাতাস যে বইছে উহা চোখে পড়েনি, খালি মাঠে বাতাস বইলে ঝড়ের গতিবেগ বুঝা যায় না।

মানুষ বুঝতেছেন, করোনার আগে দেশে যেই ধরণের বেহাল অবস্হা ছিলো, এখন সেটা আরো খারাপ আকার ধারণ করবে; সরকারের নীরবতা মানুষের মাঝে আরো হতাশা যোগ করবে।

কত কম সময়ে সরকার কমপক্ষে ৮/১০ কোটী মানুষকে টিকা দিতে পারবে, ১৩ লাখ এইচএসসি পাশ ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় ভর্তির ব্যবস্হা করতে পারবে; কখন, কিভাবে নতুন করে চাকুরী সৃষ্টি করতে পারবে; করোনার সময়ে যাদের চাকুরীর বাজারে প্রবেশ করার কথা ছিলো, তাদের জন্য সরকার কি ব্যবস্হা নেবে, কখন সব ব্যবসা বাণিজ্য চালু হওয়ার সম্ভাবনা, কখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চালু হবে, সরকারের হাতে কি পরিমাণ ক্যাশ আছে, এগুলোর পুরো একটা চিত্র ও প্ল্যান মানুষের সামনে তুলে ধরা দরকার।

করোনা থেকে বের হওয়ার জন্য ও দেশের অচল-অর্থনীতিকে গতি দেয়ার জন্য আমেরিকার নতুন প্রেসিডেন্ট অর্থনৈতিক পদক্ষেপ নিচ্ছেন; সাথে সাথে বিভক্ত জাতিকে একত্রিত-করণের জন্য বিরোধীদলের সাথে আপোষের চেষ্টা শুরু করেছেন। ট্রাম্প জাতিকে ভয়ংকরভাবে বিভক্ত করে গেছে, এবং সেই বিভক্তিকে কাজে লাগিয়ে আমেরিকাকে ভুল পথে ধরে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা চলছে; তবে, ইহা মোটামুটি অনিশ্চিত এখনো। নতুন প্রেসিডেন্ট বাইডেন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটা রোডম্যাপ তুলে ধরেছেন, সেগুলোকে কার্যকর করার জন্য ২৫টি'র বেশী এক্সেকিউটিভ অর্ডারে সাইন করেছেন ও কংগ্রেস অর্থনৈতিক প্যাকেজ নিয়ে কাজ করছে; এই প্যাকেজে কমপক্ষে ২ ট্রিলিয়ন ডলার থাকবে, যা দেশকে আগের অবস্হানে ফেরত নিতে পারবে বলে ধারণা করছে আমেরিকান কংগ্রেস।

আমাদের সরকারের লোকেরা ও প্রাইভেট কর্পোরেশনগুলো আমেরিকা ও ইউরোপের তৎপরতা দেখছে; আমেরিকা ও ইউরোপকে অনুসরণ করে, আমাদের সরকার জাতিকে বর্তমান সমস্যা থেকে বের করার জন্য একটি রোডম্যাপ দিতে পারে; ইহা খুবই দরকারী পদক্ষেপ।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×