
সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংগালীরা কোনটাতে ভালো, কোনটা দক্ষতার সাথে সঠিভাবে পারেন? জাতি এখনো কৃষি-প্রধান জাতি; এখন, বিশ্বের সাথে মিলিয়ে দেখুন, ১৮ কোটী মানুষের দেশে, বর্তমান সভ্যতার সময়ে, ইহাকে চাষবাস বলা যায়? দেশের ৯ কোটীর বেশী মানুষ কৃষিকাজ করে পরিবার চালাচ্ছেন, এদের মাঝে কয়টা পরিবার স্বচ্ছল? চাষী পরিবারগুলোতে পড়ালেখা নেই, স্বাস্হ্য নেই, আয় নেই, অভাব লেগে আছে; চাষাভুসা একটা গালি হিসেবে ব্যবহৃত হয়; কৃষি অফিসার আর চাউল ব্যবসায়ীরা ধনী, চাষীরা হতদরিদ্র।
অন্য কোন পেশায় জাতি ভালো? শিক্ষকতায় ভালো? এগুলো শিক্ষক? করোনায় সব দেশে পরীক্ষা হয়েছে, বাংলাদেশের কলেজের লাখের বেশী শিক্ষক, তাদের ছেলেমেয়েগুলোর পরীক্ষা নিতে পারেনি, সরকারের উপর ছেড়ে নিয়ে, নিজেদের বেতনটা গুনে, বাড়ীতে বসে ডিম পেড়েছেন। ব্লগে শিক্ষকদের টোকা দিয়ে দেখেছেন? আমি ব্লগে বেশকিছু শিক্ষকের সাথে টোকাটুকি করে দেখেছি, এদের মাঝে আমি কোন স্পেশাল গুণ দেখিনি; আসলে, দরকারী গুণটুকুও নেই।
এবার আসেন ডাক্তার, ইন্জিনিয়ার, বাসের ড্রাইবার, শাড়ীর দোকানের সেলস-পার্সন, বসুন্ধতার কর্মকর্তা, সেক্রেটারিয়েটের সেক্রটারীগণ, থানার ওসি, রিটার্ড মিলিটারী অফিসার, ছাত্রলীগের নেতা, শিবিরের সদস্য, ছাত্রদলের ইলিয়াস আলী; ইহাদের মাঝে কেহ আছে যে, দেশের সাধরণ মানুষদের জীবনকে উন্নত করার মতো দক্ষ বলে আপনার মনে হয়? ওদের কথা বাদ দেন, দেশের সরকার কিভাবে চলে, উহা আপনি বুঝেন, কোনদিন বুঝতে চেয়েছেন?
রাজনীতি হলো সবচেয়ে কঠিন বিষয়, অনেক জ্ঞানের সমষ্টি: পলিটিক্যাল সায়েন্স, সমাজনীতি, অর্থনীতি, পলিটিক্যাল ইকোনোমিকস, লজিক, অংক, দর্শন, ইতিহাস, সায়েন্স, টেকনোলোজী; এগুলো বেগম জিয়া বুঝতেন, শেখ হাসিনা এগুলো বুঝেন, মির্জা ফখরুল, কিংবা আওয়ামী লীগের সেক্রেটারীর অবস্হা কি?
জাপান, কানাডা, সুইডেন, ইসরায়েলের মতো দেশে বেগম জিয়া, বা শেখ হাসিনার মতো কেহ উড়ে এসে জুড়ে বসলে, সেসব দেশের অবস্হা কি হতো এতদিনে? ট্রাম্প অনেকটা উড়ে এসে জুড়ে বসেছিলো, এখন আমেরিকার মানুষের মানসিক অবস্হা ভিয়েতনামের মানুষের চেয়ে নীচে নেমে গেছে ৪ বছরে। আমরা বেগম জিয়া ও শেখ হাসিনার অধীনে ৪০ বছর জীবিত আছি এটাই বড় কথা, যদিও শতকরা ১০ ভাগের মানসিক সমস্যা দেখা দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


