somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনারেল জিয়া যদি এখনো আপনার বীর হয়ে থাকে

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জেনারেল জিয়া মুক্তিযুদ্ধের বীর ছিলেন; মুক্তিযুদ্ধের শুরুতে ও মাঝখানে উনার নামে একটা বাহিনী ছিলো, এটি ছিলো ফ্রন্ট-ফাইটারদের বাহিনী, "যেডফোর্স"; দেশ ব্যাপী সেক্টর গঠন করা হলে, যেডফোর্স এলাকাটি ১ নং সেক্টর (ফেনী থেকে টেকনাফ ) নাম পায়; ততকালীন মেজর জিয়া ১ নং সেক্টরের কমান্ডার নিযুক্ত হন; ত্রিপুরার "হরিনা গ্রাম"এ ইহার হেড-কোয়ার্টার স্হাপিত হয়; দেশ থেকে আগত যুবকদের এখানে গেরিলাযুদ্ধ ট্রেনিং দেয়া শুরু হয়, ট্রেনিং শেষে, বেশীরভাগই গেরিলাযুদ্ধ করার জন্য ১ নং সেক্টর এলাকায় প্রবেশ করেন ও যুদ্ধে অংশ নেন।

যথাসম্ভব জুন মাসে, মেজর জিয়ার স্হানে কামন্ডার হিসেবে নিযুক্তি পান মেজর রফিক সাহেব; মেজর জিয়া তখন ২০০ সৈনিক (ইপিআর, বেংগল রেজিমেন্ট, ছাত্র ) নিয়ে ফ্রন্ট ফাইটে থাকেন, আবারো বাহিনী যেডফোর্স নামে ১ নং সেক্টরএলাকায় যুদ্ধ করতে থাকেন; ইহার হেড-কোয়ার্টার ছিলো "পংবাড়ী"তে। মেজর রফিক ১ নং সেক্টরকে দেশের সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার ও সেক্টরে পরিণত করেন, এখানে সর্বমোট ২০ হাজারের বেশী যোদ্ধাকে ট্রেনিং দেয়া হয়।

মেজর জিয়াকে ১ নং সেক্টরের কামন্ডার পদ থেকে সরায়ে দেয়ার কারণে তিনি অসন্তুষ্ট হন, এবং সিএনসি জেনারেল ওসমানীর হুকুম অমান্য করতে থাকেন। আগষ্ট মাসের শেষদিকে মেজর জিয়াকে ১১ নং সেক্টরের কমান্ডার নিযুক্ত করা হয়; কিন্তু তিনি উহাতে যোগ দিচ্ছিলেন না; পংবাড়ীতে থেকে সীমান্তে যুদ্ধ করছিলেন।

জেনারেল ওসমানী ও তাজুউদ্দন সাহেবের চাপে, তিনি অনেকটা অনিচ্ছার সাথে অক্টোবরের শুরুর দিকে উনার ফাইটারদের একাংশকে নিয়ে ১১ নং সেক্টরে যোগদান করেন। তাঁহার শেখ হত্যা ও বাংলাদেশে মিলিটারী শাসনের একটা কারণ হতে পারে, ১ নং সেক্টর নিয়ে তাঁর অসন্তুষ্টি।

যাক, যুদ্ধ শেষে তিনি নিজগুণের পুরস্কার পান, খুব সামান্য সময়ে জেনারেল হয়ে যান ও বাংলাদেশ বাহিনীর 'সেকেন্ড ইন কমান্ড' হন, খেতাব পান; শেখ সাহেব "বাকশাল" করলে উহাতে কি একটা পোষ্ট পেয়েছিলেন।

সিআইএ তাঁকে খুঁজে নিয়েছে, নাকি তিনি সিআইএ'কে খুজে নিয়েছিলেন, এটা এখন একামত্র জীবিত কর্ণেল অলি আহমেদ হয়তো বলতে পারবেন; কর্ণেল অলি ১ নং সেক্টরে জিয়ার অধীনে এডমিনিষ্ট্রেটর ক্যাপ্টেন ছিলেন। জেনারেল জিয়া শেখকে হত্যা করে যেই অপরাধ করেছেন, ইহার মতো অপরাধ কোন বাংগালী কোন সময় করেনি; হয়তো, মীর জাফর করেছিলো; তবে, মীর জাফর উনার মতো বুদ্ধিমান ও দক্ষ ছিলো না।

জিয়ার বিচার করেছে সেনা বাহিনী নিজেই; কারণ, সেনাবাহিনী ব্যতিত সাধারণ মানুষ উনার অপরাধের ভয়াবহতা বুঝার অবস্হানে ছিলো না; সর্বোপরি, উনি ক্রমাগতভাবে বাংলাদেশ বাহিনীর "মুক্তিযোদ্ধা সৈনিকদের" ফাঁসি দিয়ে হত্যা করে যাচ্ছিলেন; তিনি ৩০০ বেশী মুক্তিযোদ্ধা সৈনিকদের ফাঁসী দিয়েছিলেন।

আপনি যদি "যেডফোর্সে"র সদস্য না'হয়ে থাকেন, জেনারেল জিয়াকে আপনার জানার কথা নয়, বুঝার কথা নয়; আপনি যদি যেডফোর্সের সদস্য না হয়ে থাকেন, এবং জিয়া আপনার বীর হয়ে থাকেন, এটা হবে বিশাল এক আজগুবি সম্পর্ক।


সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×