somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিক্ষুক-রাজদের বনেদি জাতি

১৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি প্রাইমারী স্কুলে পড়ার সময়, আমাদের স্কুল আমেরিকান ইউএস-এইড'এর রিলিফ হিসেবে মাসে ২/৩ বার গুড়োদুধ দিতো; বেশীরভাগ গরীব বাচ্চারা স্কুলে যেতে পারতো না; দুধ পাউডার দেয়ার দিন, সামান্য দুধ পাউডারের আশায় কেহ কেহ স্কুলে আসতো; কিন্তু নির্দয় শিক্ষকেরা এদেরকে রিলিফের সামান্য গুড়োদুধটুকু দিতো না; এটা সেই সময়ের একটি ঘটনা:

পাকিস্তানী আমলে, আইয়ুব খানের বদৌলতে পুরো জাতি মোটামুটি ভিক্ষুকে পরিণত হয়েছিলো; আমরা তখন উহা বুঝতাম না; সর্বস্তরে রিলিফে এটাসেটা দিতো; স্কুলে গুড়োদুধ দিতো। প্রথমে, খুবই উৎসাহভরে দুধ আনতাম; তবে, পরে লাইনে দাঁড়িয়ে দুধ নিতে লজ্জা লাগতো। আমাদের ২টি গাভী ছিলো সব সময়ে, এবং আমাদের নিজের দুধ পরিবারের জন্য যথেষ্ট ছিলো। ২য়, ৩য় শ্রেণীতে পড়ার সময়, দুধ পাউডার দেয়ার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলো, সারা গ্রাম কিভাবে জেনে যেতো যে, আজকে স্কুলে গুড়োদুধ দেবে; আমরা ছোট একটা টিনের পট নিয়ে যেতাম; দুধ দিতো স্কুল ছুটির পর; দুধ নিয়ে বাড়ী ফেরার পথে, স্কুলে না-যাওয়া শিশুরা গুড়োদুধ চাইতো, তাদেরকে হাতে সামান্য পরিমাণ দিলে, ওরা খেতো, অনেক খুশী হতো।

আমি দুধ আনার সময় যেই কয়টি শিশু দুধ চাইতো, তাদের মাঝে জিরাধন ছিলো খুবই উৎসাহী; জিরাধন এমনভাবে হাত এগিয়ে দিতো যে, যেন আমি তাকে দেয়ার জন্যই স্কুল থেকে দুধ আনতাম; তাকে ৩/৪ বার দিতে হতো। তার ১ বছরের বড় বোন নুরজাহান অদুরে দাঁড়ি্যে থাকতো, কখনো দুধ চাইতো না, আমি দিতে চাইলেও নিতো না; ছোটবোন জিরাধন তাকে দিলে, সে সমান্য পরিমাণ নিতো।

নুরজাহান আমার থেকে ২/১ বছরের বড় ছিলো; পরিবারে সে অবহেলায় বড় হচ্ছিলো; তার মাথার চুল উসকো-খুসকো ছিলো বরাবরই, মায়ের সাথে তার খুব একটা ঘনিষ্ঠতা ছিলো না; তাকে আমি তার বাবার সাথে দেখতাম প্রায়ই, এবং সে অন্য শিশুদের মতো হাসিখুশী ছিলো না।

তৃতীয় শ্রেণীতে পড়ার সময়, একদিন দুধের লাইনে আমার পেছনে কয়েকজনের পর দেখি নুরজাহান; নুরজাহানের চাচাতো ভাই স্কুলের ২য় শ্রেণীতে পড়তো, নুরজাহান দুধের জন্য এসেছে। আমি জানতাম, যেই শিক্ষকটি দুধ দিচ্ছেন, উনি নুরজাহানকে দেবেন না; সেটাই ঘটলো। নুরজাহান চুপ করে তার চাচতো ভাইয়ের জন্য অপেক্ষা করলো; একটু পরে, সে যখন চাচাতো ভাইয়ের সাথে চলে যাচ্ছে, আমি নিজের দলকে ফেলে ওদের পেছনে পেছনে বাড়ীর দিকে রওয়ানা হলাম।

কিছুদুর আসার পর, আমি ওদের সাথে কিছুক্ষণ হাঁটার পর, নুরজাহানকে বললাম,
-নুরজাহান, আমাদের ঘরে অনেক দুধ, তুই আমার দুধের পটটা নিয়ে যা।
-না, দরকার নাই, নুরজাহান বললো।

আমি তাকে দেয়ার চেষ্টা করলাম কয়েকবার, সে নিলো না। সে ক্রমেই আস্তে হেঁটে আমার পেছনে পড়ে গেলো। ওদের বাড়ীর কাছে আসতেই জিরাধন দৌড়ে এলো; আমি পেছনে ফিরে দেখি নুরজাহান নেই, সে পাশের বাড়ীতে ঢুকে গেছে। আমি জিরাধনকে ২ বার দুধ দেয়ার পর পটটা তার হাতে দিয়ে বললাম,
-পটটা নিয়ে যা, দুধগুলো নুরজাহানের জন্য, তুইও সামান্য নিস; তবে, পটটা নুর জাহানের জন্য।
-তোর মা কিছু বলবে না?
-না, বলবেন না, আমাদের গাভীর দুধ আছে।

২ দিন পর, সন্ধ্যার আগে আমি খামারে গরুকে পানি খাওয়াচ্ছি, সেইসময় দেখি জিরাধন পটটি ফেরত দিতে এসেছে।
-তুই নুরজাহানকে দিয়েছিলি?
-দিয়েছি, আমরা ২ জনে খেয়েছি, এখনো অনেক দুধ আছে।






সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২১ রাত ২:৪৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×