somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই করোনা থেকে বাঁচতে চেয়েছিলেন।

২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনা যখন মহামারী হিসেবে চিহ্নিত হয়, বিশ্বব্যাপী মানুষ ইহার ভয়ে বেশ ভীত ও চিন্তিত হয়েছিলো শুরুতে; মহামারী থেকে সবাই নিজকে রক্ষা করতে চান, সবাই বাঁচতে চান। খুবই কষ্টজনক বাস্তবতা হলো, তা' কখনো সম্ভব হয় না; ইতিমধ্যেই ৮০( সরকারগুলোর হিসেবে মতে ৪০ লাখ) লাখের মতো মানুষ প্রাণ হারায়েছেন, এবং ভবিষ্যত এখনো পরিস্কার নয়। ৩য় বিশ্বে করোনা পুরোদমে রয়ে গেছে, মানুষের ভয় কমে গেছে, এবং ইহা ভয়ংকর ক্ষতিকে মেনে নেয়ার ভুল মানসিকতা।

আজকের সভ্যতায় মহামারী এমন এক মহা-সমস্যায় পরিণত হয়েছে, যা' দেশগুলোর সরকার ব্যতিত কোন নাগরিক বা কোন সংস্হা এককভাবে ইহার মোকাবেলা করতে পারছে না, পারার কথাও না; ইহা থেকে পালানোও সম্ভব নয়। ধনী কিছু দেশে, কিছু মানুষ করোনা থেকে পালিয়ে আছে, তারা অর্থের বিনিময়ে নিজেদেরকে এমনভাবে আইসোলেশনে রেখেছে যে, করোনা সেখানে প্রবেশ করতে পারার কথা নয়; কিন্তু এদের সংখ্যা খুবই নগন্য। উহানে করোনার শুরুতে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা বুঝেও উঠতে পারেনি যে, ইহা একটি মহামারীর শুরু ছিলো।

করোনার শুরু চীনে, চীনই একমাত্র দেশ, যা' উহাকে সঠিকভাবে কন্ট্রোল করতে পেরেছে; তবে, ব্যবসায়িক কারণে, এখনো ইহাকে সেখানে নির্মুল করতে পারেনি, যথাসম্ভব। করোনা প্রমাণ করেছে যে, ক্যাপিটেলিষ্ট অর্থনীতি এই ধরণের মহামারীকে সহজে কন্ট্রোল করতে পারবে না; আমেরিকা ও ইউরোপের ক্যাপিটেলিষ্ট অর্থনীতির কিছু মানুষ "ব্যক্তি স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার নামে" করোনাকে দীর্ঘ সময় লালন পালন করার সম্ভাবনা আছে।

পশ্চিমের দেশগুলোর মাঝে কানাডা, জার্মানী, ইসরায়েল, অষ্ট্রেলিয়া ও স্কেনডেনেবিয়া ব্যতিত বাকী সবগুলোর সরকারেরা ভালোই অদক্ষতার প্রমাণ দিয়েছে। তৃতীয় বিশ্বের অনেক দেশের সরকারগুলোকে অদক্ষ না বলে, 'অপরাধী' বলাই ঠিক হবে; এরা ইহাকে কন্ট্রোল করার জন্য বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। পুরো আফ্রিকা ও এশিয়ার বেশ কয়েকটি দেশ সব সময় পশ্চিমের দিকে তাকিয়ে থাকে, ওরা এসে রক্ষা করবে; কিন্তু করোনার বেলায় তা সহজে ঘটবে না; সাহায্য আসবে, তবে, তার আগে অনেক মানুষের প্রাণ যাবে। তৃতীয় বিশ্বের লোকজন তাদের সরকারকে কোনভাবে চাপ না দিয়ে, নিজের পরিবারকে রক্ষার চেষ্টা করছে; ইহা কাজ করবে না; সবাই বাঁচতে চান, কিন্তু পরিবারভিত্তিক চেষ্টায় তা' সম্ভব হবে না, সরকারকে চাপ দিতে হবে।







সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৩
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×