somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় হাইকোর্ট মোদীকে ধরেছে, আমাদেরটা নীরব কেন?

৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতীয় হাইকোর্ট মে/জুন মাসে ভারতে করোনার তান্ডবের জন্য মোদীর সরকারকে দায়ী করেছে; কোর্ট বলছে যে, মোদীর সরকার দরকারী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, তারা তাদের দায়িত্ব পালন করেনি; সরকারের অদক্ষতা ও সঠিক পদক্ষেপের অভাবে বেশী মানুষের মৃত্যু হয়েছে; "করোনায় মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপুরণ দিতে হবে"। মোদীর সরকার কোর্টের বক্তব্যকে মেনে নিয়েছে, কিন্তু এত পরিমান টাকা দেয়ার অক্ষমতা জানিয়েছে; সে চাচ্ছে, ২/৪ হাজার টাকা দিয়ে কোনভাবে সেরে যেতে।

আমাদের হাইকোট চুপ করে আছে; আমাদের হাইকোর্ট কি শুনেনি যে যে, আমাদের এটর্নী জেনারেলের মৃত্যু হয়েছে করোনায়? ইহা কি তাদের জন্য যথষ্ট নয়? কোর্ট কেন বলছে না, "মহামারীর সময় চিকিৎসা ও করোনা টেষ্ট'এর খরচ জাতীর তহবিল থেকে দিতে হবে; মানুষের টাকায় মানুষের জন্য টিকা কিনতে হবে!"

মোদী কেন ৪ লাখ ২৫ হাজার মৃত মানুষের পরিবারকে ক্ষতিপুরণ দিতে চাচ্ছে না? ভারতের সরকারের কাছে কি ১৭ হাজার কোটী রুপি নেই? ইহা ভারতে জন্য হাতের ময়লা; তা'হলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, ভারত সরকার আসল মৃতের হার ভয়ানকভাবে অস্বীকার করে আসছে; ভারত সরকার যত মৃতের সংখ্যা যা দেখাচ্ছে, আসল মৃতের সংখ্যা ১০ গুণ বেশী: ভারতে ৪০ লাখের কাচাকাছি মানুষের মৃত্যু ঘটেছে বলে মনে হয়; তখন ক্ষতিপুরণের পরিমান দাঁড়াচ্ছে ১৭০ হাজার কোটী; ইহাও বড় টাকা নয়; কিন্তু মোদীর সরকার সাধারণ মানুষকে এত টাকা দিবে না।

আমাদের দেশের মানুষ নীরবে প্রাণ হারাচ্ছে, ফ্রি (জাতীর তহবিল থেকে খরচ) চিকিৎসা ও ফ্রি টেষ্টের দাবীি উঠেনি; গরীবেরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, মধ্যবিত্তরা হাসপাতালের বিল দিয়ে ফতুর হচ্ছে; কিন্তু প্রতিবাদ হয়নি, আন্দোলন হয়নি; কারণ, মওলানা ভাসানী নেই; দরিদ্রদের নীরব প্রস্হান।

জাতির জন্য যখন কেহ থাকে না, আইনী দিক থেকে জাতির অধিকারের পক্ষে সব সময় একটা প্রতিষ্ঠান থাকার কথা , উহা হচ্ছে জাতীর হাইকোর্ট। ইহা এখন মুরগী-মাতায় পরিণত হয়েছে, চিলে বাচ্চা নিয়ে যাচ্ছে, খবর নেই।


সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২১ রাত ১:৪৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞান কোনো একক কর্তৃত্ব নয়: সমন্বিত প্রজ্ঞা

লিখেছেন রাড্ডা, ০১ লা মে, ২০২৬ রাত ১০:২১



বিশ্ব আজ যেখানটায় দাঁড়িয়ে তা কোনো একক ব্যক্তি, একক প্রতিষ্ঠান বা একক চিন্তার ফসল নয়; বরং এটি বহুমাত্রিক জ্ঞান, সমন্বিত গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার একটি দীর্ঘ যাত্রার ফল। ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×