somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্বীনের বাদশাহ (পুনরায় প্রকাশ )

২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই পোষ্টটি আমাদেরে এলাকার পিতামাতাহীন এক ছেলের জীবন সংগ্রামের সামান্য অংশ:

আমি ষষ্ট শ্রেণীতে পড়ার সময়, ধানের মওসুমে, মাদ্রাসার জন্য চাঁদা তুলতে আসা মাদ্রাসার এক দরিদ্র ছাত্রের সাথে আমার পরিচয় হয়েছিলো, নাম ছিলো আবদুল করিম; মনে হচ্ছে, স্কুলে পড়ার আগ্রহ ছিলো তাঁর; কিন্তু বাবা না থাকায় খরচ চালানোর উপায় ছিলো না। তিনি মাদ্রাসাও শেষ করতে পারেননি, মাদ্রাসা ছেড়ে, দিনমুজুরী করে সংসার চালাতেন; তাঁর বড় বোনের বিয়ে হওয়ার পর, তার মায়ের মৃত্যু হয় কম বয়সে। বড় বোন ব্যতিত তাঁর আর ভাইবোন ছিলো না; মনে হয়, দারিদ্রতা তাঁকে হতাশ করে তুলেছিলো, ১৫/১৬ বছর বয়সে তিনি নিরুদ্দেশ হয়ে যান; এবং ১১ বছর পর তিনি বাড়ীতে ফিরে আসেন।

যখন বাড়ীতে ফিরে এসেছিলেন, তাঁর হাতে টাকা পয়সা ছিলো, তিনি বাড়ীতে নিজের ঘর করেছিলেন ও বাড়ীর সামনে একখানা মসজিদ করেছিলেন; তিনি মানুষের সাথে তেমন আলাপ আলোচনা করতেন না; নিজের মসজিদে ইমামতী করতেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, হাতে থাকতো একখানা বড় লাঠি; তাঁর আয়ের ব্যাপারে কেহ কিছু জানতো না, মানুষ মনে করতো যে, তাঁর টাকার উৎস হলো জ্বীন; তাঁকে জ্বীনের বাদশাহ নাম দেয় গ্রামের লোকেরা।

আমার চাকুরী জীবনের প্রথমদিকে তাঁর সাথে কথা হয়, পরেও আমি দুর থেকে তাঁকে হেঁটে যেতে দেখেছি, কিন্তু আলাপ হয়নি। সম্প্রতি আমি উনার উপর একটি পোষ্ট দিয়েছিলাম; ব্লগার জুন উনার সম্পর্কে আরো জানতে চেয়েছিলেন; আমি উনার খবর নিয়েছি: ২ বছর আগে উনার মৃত্যু হয়েছে; ৩ জন ছেলে আছে, ছেলেগুলো পড়ালেখা করেছিলো, চলছে।

নিরুদ্দেশ থাকাকালীন সময়ে, আসলে তিনি চট্টগ্রামের ভাটিয়ারীতে এক নির্জন পাহাড়েই ছিলেন; তিনি কখনো হাটবাজারে যেতেন না বলেই কেহ তার খবর জানতো না। ভাটিয়ারীতে, শিল্পপতি একে খানের কিছু পাহাড় ছিলো, সেগুলো অনাবাদী পড়েছিলো; সেখানে স্হানীয় একজন লোক ২টি গাভী পালন করতো; সেই লোক করিমকে গাভীগুলোর দায়িত্বে নিয়োগ করে। গরুর ঘরের পাশেই একটি কুঁড়ে ঘরে করিম থাকতেন, মালিক বাজার সাজার করে দিতেন, করিম নিজে রান্নাবান্না করে খেতেন। এক সময় করিম ৮টি গাভীর দেখাশোনা করতেন। দীর্ঘদিন সেখানে থাকার সময়, নিজেই কুঁড়ে ঘরটাকে ভালো করে বাঁধেন ও অনেক ধরণের ফল গাছ লাগিয়েছিলেন পাহাড়ে।

পাহাড়ে করিমের ১১ বছর কাটার পর, একদিন একে খান সাহেব নিজের পাহাড়গুলো দেখতে এসে করিমকে ও গরুর খামার দেখতে পান; করিম তাঁকে খুব সন্মানের সাথে দুগ্ধ দিয়ে আপ্যায়ন করেন। একে খান করিমকে এককালীন ভালো পরিমাণ টাকা দেন ও উনার কারখানার শ্রমিক হিসেবে চাকুরী দেন। কিন্তু করিম বাড়ী গিয়ে মসজিদ করে ইমামতি করতে চান; একে খান বিনা কাজেই করিমকে প্রতিমাসে শ্রমিক হিসেবে বেতন দিতে বলেন উনার ম্যানেজারকে; ইহাই ছিলো করিমের আয়ের পথ। করিম নিজের কোন ব্যাপারে মানুষের সাথে আলাপ করতো না, মানুষ মনে করতো যে, জ্বীন করিমকে টাকা দিয়ে যায়।






সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×