somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা কেন বিশ্ব-মোড়ল?

১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনারা খবরে নিশ্চয় দেখছেন যে, পুতিন ইউক্রেন দখলে জন্য সীমান্তে সৈন্য নিয়োগ করেছে! সারা বিশ্ব দেখছে, কিন্তু কেহ পুতিনকে টেলিফোন করে বারণ করছে না কেন? বাংলাদেশ থেকে ব্লগার রাজিব নুর যদি টেলিফোন করেন, পুতিন হয়তো ভয়ে ধরবে না; কিন্তু আমাদের ফরেন মিনিষ্টার বা ফরেন সেক্রেটারী ফোন করে পুতিনকে একটা ঝাড়া দিলে কেমন হয়? কিংবা শেখ হাসিনা পুতিনকে এসব করতে মানা করলে কেমন হয়? ইরানের হোমেনি, তুরস্কের এরদেগান, ভারতের মোদী, কিংবা চীনের শিজিন পিং চুপ করে আছে কেন, মোড়লগিরি করছে না কেন? বিশ্ব থেকে শিষ্ঠাচার কি পালিয়ে গেছে? আজকেই ব্লগার কামারুজ্জমান সাহেব শিষ্ঠাচার নিয়ে পোষ্ট দিয়েছেন; পুতিন মুতিন, পিং মিং, কেহই উহা পড়েনি, আমি পড়েছি; এবং সেইজন্যই এই পোষ্টটা লিখতে পারছি।

বাইডেন টেলিফোন করেছিলো; টেলিফোনে নাকি মোটামুটি ভালো আলোচনা হয়েছে, কিছুটা সফলতা দেখেছে আমেরিকা, ২পক্ষের কথায় আগুন ঝরেনি, শীঘ্রই আরেকবার কথা হবে। কিন্তু টেলিফোনের ২ ঘন্টা পরে, সিএনএন'এ আমেরিকান ফরেন সেক্রেটারী দুনিয়ার দোষ দিচ্ছে পুতিনের উপর ও হাজার ধরণের নিষেধাজ্ঞার কথা বলছে! পুতিন নিষেধাজ্ঞাকে ভয় পাবার মতো লোক? পুতিনের থেকে গ্যাস না পেলে, বৃটেনের রাণী দুপুরের ভাত রান্না করবেন কি দিয়ে, বাংলাদেশের আমের কাঠ দিয়ে? বাংলাদেশে কি এখন আমের কাঠ পাওয়া যায়? বিএনপি'র গয়েশ্বর বাবু মারা গেলে, হয়তো আমের কাঠের বদলে মান্দার কাঁটার কাঠ দিয়ে পোড়াতে হবে!

সামুর লোকজনের অবশ্য ভয় পাবার কিছু নেই, পুতিন দেশটিকে পুরোপুরিভাবে দখল করে রাখবে না, দখল করে সরকার বদলিয়ে দেবে। পুতিন মিয়া ক্ষেপছে কেন? ইউক্রেন চাচ্ছে, ন্যাটোর সদস্য হতে; ইউক্রেনের লোকদের ধারণা, ন্যাটোর সদস্য হতে পারলে, তাদের আর কাজকর্ম করতে হবে না, আমেরিকান ও ইউরোপের টাকায় তাদের জীবন চলে যাবে। ইহাতে পুতিনের সমস্যা কি? পুতিন হলো পুরানা কেজিবি'র লোক, ওরা ন্যাটো শব্দটা শুনতে চাহে না; পুতিন চাচ্ছে, ইউক্রেনের চাষীরা চাষ করুক, মেয়েরা রান্না করুক ও স্বামীর সেবা করুক, ইউরোপে গিয়ে বেশ্যা হওয়ার দরকার নেই; ইহা তো খারাপ কিছু না।

যাক, আমি বলতে চাচ্ছি, আমেরিকা কেন মোড়ল হয়ে যায়, রাজিব নুর কিংবা শেখ হাসিনা কেন মোড়ল হতে পারে না; ইহা পরিস্কার করতে পেরেছি তো?



সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪২
১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×