somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের বইপড়া নিয়ে

১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'৭১'এর জেনারেশনের বাংগালীরা মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করেন, ব্লগের বাংগালীরা বইপড়া নিয়ে মাঝে মাঝে গৌরব করেন: কেহ কেহ লেখেন যে, তিনি বইপোকা ছিলেন; বইপোকা নিয়ে আমার বিরাট সমস্যা আছে: আমার বাবার কেনা একটি মাত্র বই স্মৃতি হিসেবে ছিলো, কবি নজরুল ইসলামের "সন্চিতা"; আমার মা উহাকে যত্ন করে বেশ উঁচু একটি তাকে রাখতেন; একবার ৬ মাস উহা পড়া হয়নি, আমার বড় ভাই উহাকে নামিয়ে দেখেন যে, বইটির সুন্দর কাভার ও কিছু পাতাকে উইপোকা খেয়ে ফেলেছে; আমার মা ও ভাই অনেক মনোকষ্ট পেয়েছিলেন। বই খেয়েছে বলে আমার মন খারাপ হয়নি, বাবার স্মৃতি নষ্ট করার কারণে আমিও উইপোকার উপর ক্ষেপে ছিলাম কিছু সময় ধরে। এখন কেহ নিজকে বইপোকা হিসেবে পরিচয় দিলে, আমার খালি উইপোকার কথা মনে পড়ে।

আমি টেক্সট বইয়ের বাইরে তেমন কোন বই কখনো পড়ার চেষ্টা করতাম না, আমার কাছে জ্ঞান থেকে আমার চোখের দাম বেশী ছিলো; এবং ইহা কাজও করেছে, আমি বাংলায় ভালো নম্বের পেতাম। সাবজেক্ট হিসেবে বাংলায়, ক্লাশে আমরা সবাই একই বই পড়তাম, কেহ কেহ ফেল করতো, ৩৩ নম্বর পেতো না; বইগুলোতে কিছু গল্প, প্রবন্ধ ও কবিতা থাকতো, এই ছাতা মাথা পড়ে কেন যে, ১০০ নম্বরের মাঝে ৩৩ পেতো না, আমার মাথায় ঢুকতো না।

যেকোন সাবজেক্টে আমার প্রশ্নোত্তরগুলো হতো ছোট, আমি অল্প কথায় লিখতাম, আজো চেষ্টা করি; কিছু কিছু শিক্ষক বলতেন, একটু ব্যাখ্যা ম্যাখ্যা করে, উদাহরণ টুদাাহরণ দিয়ে বড় আকারে লিখার জন্য; আমার এসব অকারণ বকবক লেখা কখনো ভালো লাগতো না। আমি ইংরেজী ও বাংলায় কমফ্রিহেনশনেও ভালো করেছি মোটামুটি; অনেকে কমফ্রিহেনশন পড়ে কি ঘোড়ার ডিম বুঝতো কে জানে, আধাপাতা পড়ে ২/৩ পাতা লিখে ফেলতো, কিন্তু ১০'এ ৩ থেকে বেশী পেতো না। ব্লগে যাদের লেখা লম্বা হয়, তাঁদের লেখা আমার পক্ষে পড়া সম্ভব হয় না; সামুতে কিছু ব্লগার আছেন, উনাদের কমেন্ট ও কমেন্টের উত্তর দেখে আমার খালি মহাভারতের কথা মনে পড়ে।

কেহ আমাকে "আরো পড়া লেখা করার" কথা বলে উপদেশ আমার গায়ে আগুন লাগে; আমি গিয়ে তাদের কয়েকটা পোষ্ট পড়ি; বেশীর ভাগই দেখি, দুনিয়ার বকবক লিখে ভরায়ে রেখেছেন।

রাজিব নুর মাঝে মাঝে কিছু বইয়ের লিষ্ট টিষ্ট দিয়ে বলেন, সেগুলো সবার পড়া উচিত। উনার যত লিষ্ট আমি দেখেছি, উহার মাঝে আজ অবধি ১টা বই আমি পড়েছি, "সুর্য দীঘল বাড়ী", ইহা ছিলো পাঠ্য বই, না'হয় উহাও পড়া হতো না। আমি রাজিবকে কিছু বলি না, উনি অনেক পড়েন, অনেক লেখেন। কিন্তু যারা মোটেই ভালো লেখেন না, তারা বইয়ের লিষ্ট দিলে, আমার চিন্তা শুরু হয়, ইনি কি স্কুলে বাংলায় পাশ করেছেন, নাকি ফেল করতেন।






সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৬
৩৩টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×