somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারেরা কি ক্লান্ত হয়ে যাচ্ছেন?

১২ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গতকাল সামুর জন্য একটি কষ্টকর দিন ছিলো, একদিনে ২ জন ব্লগারের কিছু সময়ের জন্য হলেও নিস্তব্ধ হয়ে যাওয়ার খবর ছিল গতকাল: একজন নিজের থেকে ঘোষণা দিয়ে অনেকটা থেমে যাবার কথা বলেছেন, অন্যজন ব্লগের নিয়মভংগের কারণে ব্লগিং করার প্রিভিলিজ হারায়েছেন। এর বাহিরে, সামুর খুবই পরিচিত ব্লগার, নুরু সাহেব সম্প্রতি লেখা বন্ধ রেখেছেন। আরেকজন প্রবাসী ব্লগার, সাজ্জাদ হোসেন বেশ কিছুদিন লিখছেন না; উনার লেখাগুলো আমি পড়তাম, মালয়েশিয়ার বাংগালীদের অবস্হা বুঝার জন্য ও সামগ্রিকভাবে মালয়েশিয়ার চলমান অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে জানার জন্য।

ব্লগিং'এ ভাটা এমন এক লেভেলে এসেছে গেছে যে, একজন একজন করে হিসেব করতে হচ্ছে আজকাল; আসলে, হাজার হাজার ব্লগার থেমে গেছেন গত ৪/৫ বছরে। ব্লগিং বাংগালীদের জন্য লেখার সুযোগ করে দিয়েছে; কিন্তু হাজার হাজার নতুন লেখক সেই সুযোগকে কাজে লাগাতে চাচ্ছেন না আর। এদের সবাই একেবারেই থেমে যাননি হয়তো, বেশীরভাগই ফেইসবুক কিংবা অন্য কোন সোস্যাল মিডিয়ায়, বা অনলাইনে আছেন, লিখছেন। কিন্তু লেখার জন্য ব্লগিংই হলো আসল প্লাটফরম; ব্লগেই একজন লেখক নিজের লেখার উপর সঠিক ফিডব্যাক পাবার সম্ভাবনা; বিনা ফিডব্যাকে কেহ হঠাৎ করে লেখক হয়ে যাবার সম্ভাবনা নেই।

লেখক বলতে কি বুঝায়, সেটা আমরা সবাই বুঝি; প্রায় সব বাংগালী লিখতে চান; ফলে, বাংলাদেশে সবচেয়ে বেশী লেখক থাকার কথা; কিন্তু বাংলাদেশেই লেখকের সংখ্যা খুবই কম। বাংলাদেশে লেখকের সংখ্যা কম হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, শিক্ষার হার কম ও শিক্ষার মান নীচু। নীচুমানের শিক্ষা ব্যবস্হা লেখক ও বিশাল মনোভাবের মানুষ সৃষ্টির বড় অন্তরায়। এরপর, লেখক সৃষ্টির পথে আরেকটি অন্তরায় হলো পাঠক ও লেখা প্রকাশের প্লাটফরমের অভাব। লেখককে নিজের লেখার এলাকায় খুবই দক্ষ, অভিজ্ঞ হতে হয়, সাথে সাথে নিজের পাঠহকদের বুঝার ক্ষমতা থাকতে হয়, পাঠকের ভাবনাকে তুলে ধরতে হয়।

ব্লগিংকে অনেকে বন্ধুত্ব সৃষ্টির টুলসও মনে করেন; মানুষের জীবনে আড্ডা ও রিলাক্স দরকারী বিষয়; কিন্তু আড্ডা হলো আড্ডা, আর লেখা হলো লেখা; বন্ধু কিংবা আড্ডার সার্কেলের লোকজন থেকে সঠিক ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। লেখক-পাঠক সম্পর্ক কিন্তু একটা ভালো ও বন্ধুত্বপুর্ণ পরিবেশ, তবে ইহা ঠিক আড্ডা নয়। অনেক বাংগালী লেখক ব্লগিংকে আড্ডা হিসেবে ব্যবহার করতে গিয়ে মনোক্ষুন্ন হয়েছেন; কারণ, পাবলিক ডোমেইনে আড্ডাকে ধরে রাখা মুশকিল, আড্ডা সহজেই ভেংগে যেতে পারে। ব্লগিং'এর সাইড-এপেক্ট হিসেবে বন্ধুত্বপুর্ণ পরিবেশ থাকলে ভালো কথা; কিন্তু বন্ধুত্ব চালিয়ে যাবার জন্য ব্লগিং ভালো প্লfফরম নয়, সেটার জন্য ফেইসবুকই বেশী উপযোগী। যারা ব্লগে এসে ব্লগিং থেকে আড্ডাকে বেশী প্রাধান্য দিয়েছিলেন, তারা আসলে এখন ফেইসবুকে নিজের নিবাস গড়েছেন; ব্লগার কমে আসার ইহা একটি বড় কারণ।

**** পোষ্ট দেয়ার সময়, আমি ব্লগে লগিন-করা অবস্হায় ১৮ জন ব্লগারকে দেখেছি । *****

সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৯
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×