somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ বুদ্ধিজীবি দিবসটাকে "৭১'এর শহীদ দিবস" বা এই ধরণের কিছু করা হোক।

১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৪ই ডিসেম্বেরকে 'শহীদ বুদ্ধিজীবি দিবস' হিসেবে পালন করার চেয়ে, যুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষের স্মরণে এই ধরণের একটি দিন পালন করাটাই বেশী লজিক্যাল। ১ হাজার বাংগালীর শহীদ হওয়াকে আলাদাভাবে দেখা ও পালন করার কোন সঠিক লজিক নেই, যেখানে ৩০ লাখ বাংগালীকে হত্যা করা হয়েছে একই কারণে: স্বাধীনতা চাওয়ায়, স্বাধীনতার পক্ষে থাকায়, স্বাধীনতার পক্ষে কাজ করায়, স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করায়।

গাঁয়ের যেই কৃষক কোনদিন স্কুলে যাবার সুযোগ পাননি, তিনিও স্বাধীনতা চেয়েছিলেন, আবার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরও স্বাধীনতা চেয়েছিলেন; স্বাধীনতায় সবাই অবদান রাখতে চেয়েছিলেন, সবাই ইহার অংশ ছিলেন। গ্রামের কৃষক পরিবারের ১জন মেয়ে, কিংবা শহরের ১ জন ইউনিভার্সিটির মেয়ের একই অপরাধ ছিলো, তাঁরা সবাই স্বাধীনতার পক্ষের মানুষ ছিলেন।

স্বাধীনতার পরপর, ঢাকায় স্বাধীনতা নিয়ে যারা কথা বলেছেন, যারা বিবিধ প্রকার সিদ্ধান্ত নিয়েছেন, তারা সকলেই শিক্ষিতদের প্রতিনিধি ছিলেন; তাতে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অবদানের কথা খুব একটা আসেনি; ফলে, ৩০ লক্ষ মানুষকে একই সমতলে দেখা হয়নি। আজকে খুবই পরিস্কার যে, মুক্তিযু্দ্ধ নিয়ে, তখনকার সময় অনেক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া হয়নি; আজকে সময়ের সাথে এগুলো নিয়ে সঠিকভাবে অনেক পদক্ষেপ নেয়ার দরকার।

দেশের স্বাধীনতার পক্ষের সব মানুষকে একইভাবে দেখা হয়নি বলে, শহীদ বুদ্ধিজীবি হ্ত্যা দিবসটিক আলাদাভাবে পালন করা হচ্ছে; কিন্তু ৩০ লাখ শীদের জন্য কোন বিশেষ দিন নেই, ইহা অবশ্যই সঠিক ভাবনা নয়; দিবসটিতে সব শহীদকে স্মরণের উদ্যোগ নেয়া হোক।




সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৯
২১টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

×