somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ মানুষকে বলা হয়েছিলো যে, যুদ্ধে দেশ বিধ্বস্ত হয়ে গেছে।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৭২ সালে দেশের সাধারণ মানুষ অশিক্ষিত ছিলেন , স্বাক্ষরতার হার ছিলো শতকরা ১৭ জন ( নাকি ১২ জন, মনে পড়ছে না ); এই ১৭ জন কিন্তু ততকালীন জাপানী বা ইহুদীদের মতো শিক্ষিত ছিলেন না; কেহ কেহ নিজের নাম লিখতেন ছবি আঁকার মতো করে, তাঁরাও এই ১৭ জনের মাঝে ছিলেন; এখন ভেবে দেখেন, কতজন অর্থনীতি বুঝতেন? কারা বলেছে যে, দেশ বিধ্বস্ত হয়ে গেছে! আমাদের এলাকার এমপিদের পরিবার ছিলো ব্যবসায়ী, তাঁদের ব্যবসায়ের কিছুটা ক্ষতি হয়েছিলো; পুরো চট্টগ্রামে মানুষের অনেক বাড়ীঘর ও কিছু হাটবাজার পোড়ায়ে দিয়েছিলো পাকিস্তানী বাহিনী।

যুদ্ধের পর, সরকারের হাতে প্রয়োজনীয় পরিমাণ ক্যাশ নিশ্চয় ছিলো না; পাকিস্তানী বাহিনীর পতনের শেষ সপ্তাহে তারা সব ব্যাংক থেকে ক্যাশ সরায়ে পাকিস্তান নেয়ার সুযোগ পায়নি; সবচেয়ে বড় কথা, ক্যাশ না থাকলে, ক্যাশ চাপানো কোন সমস্যা ছিলো না। পাকিস্তানী বাহিনী কয়েকটা গুরুত্বপুর্ণ ব্রীজ ভেংগে দিয়েছিলো শেষ সময়ে, সমু্দ্রগামী ৮/১০টা জাহাজ, নেভীর জাহাজ, কয়েকটা আন্তর্জাতিক ফ্লাইটের বিমান নিয়ে গিয়েছিলো, এই হলো সম্পত্তি হারানো ও বিধ্বস্তের হিসেব।

মুল ক্ষতি হয়েছিল পারিবারিক লেভেলে: পরিবারের আয়ের লোকটিকে হত্যা করা হয়েছে, অনেক পরিবারের আয়ের লোক কাজের থেকে পালিয়েছিলো; অনেক পরিবারের ছোট ব্যবসা পুড়িয়ে দেয়া হয়েছিলো, বাড়ীঘর পুড়িয়ে দেয়া হয়েছিলো; মানুষ ছিলো আতংকের মাঝে।

যুদ্ধ বিজয়ের পর, মানুষ যেভাবে পুলকিত হয়েছিলো, যেভাবে উৎসাহিত হয়েছিলো, সরকারের পক্ষ থেকে যুদ্ধ জয়ের আনন্দ উৎসবে মানুষকে ডাকা হয়নি; ফলে, মানুষের বিজয় আনন্দ আধাদিনই (১৬ই ডিসেম্বর, '৭১ সাল )ছিলো; তাজউদ্দিন সাহেব দেশে আসেন দেরীতে, ততদিনে মানুষ ঠান্ডা হয়ে গেছেন। শেখ সাহেব ফিরে আসেন জানুয়ারীর ১০ তারিখ, মানুষ সেদিনও আনন্দে ফেটে পড়েছিলেন; কিন্তু শেখ সাহেব মানুষের সেই আনন্দকে ভীতিতে পরিণত করেন: তিনি কেঁদেকেটে শুধু বলতে ছিলেন যে, দেশ ধংস হয়ে গেছে! তিনি ৯ মাস পর মুক্তি পেয়েছেন, দেশ স্বাধীন হয়ে গেছে, এসব ইমোশান থেকে কান্না আসা স্বাভাবিক, কিন্তু সেটাকে প্রাপ্তির কান্নার মতো মতো মানে হয়নি, মনে হয়েছে যে, তিনি হারানোর শোকে কাঁদছেন।

এরপর, উনি আসলে কোন বিজয়ের ভাষণ দেননি, মানুষের অপরিসীম ত্যাগ, কষ্ট, স্বজন হারানোর শান্ত্বনা উনার মুখ থেকে মানুষ শোনেননি। একই সাথে আওয়ামী লীগের লোকজনের কথায়, বক্তৃতায় মনে হচ্ছিল যে, শেখ সাহেব একাই স্বাধীনতা এনেছেন, মানুষ নিজেদের ৯ মাসের ভুমিকাকে আর খুঁজে পাচ্ছিলো না, আজো মানুষের ভুমিকা নেই আওয়ামী লীগের মুখে। এরপর থেকে সরকারের সকল অদক্ষতার সাফাই হিসেব প্রতিষ্ঠিত হলো যে, যুদ্ধে দেশ বিধ্বস্ত হয়ে গেছে! এই বিধ্বস্ততার ধুলাবালিতে বসুন্ধরা, আলম ব্রাদার্স, বেক্সিমকো, খুলনা পাওয়ার, সামিট পাওয়ার, শিকদার ব্রাদার্স ও ৫০টা ইউনিভার্সিটি ও ১০০০ প্রাইভেট হাসপাতাল জন্ম নিয়েছে; ওদের জন্য কিছু বিধ্বস্ত হয়নি।




সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৮
২৬টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×