somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অংক দিয়ে আপনার নিজের ভাবনাশক্তিকে মাপতে পারেন।

১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে এইসএসসি'তে অংক না থাকলে আপনাকে সরকারী কোন ইন্জিনিয়ারিং স্কুলে ভর্তি হতে দেবে না; ইন্জিনিয়ারিং'এর মুল বিষয়গুলো এপলায়েড সায়েন্স, যে কোন ধরণের সায়েন্স বুঝতে হলে, প্রয়োগ করতে হলে, লজিক্যালী ভাবতে হবে, লজিক্যাল সমাধান বের করতে হয়; লজিক্যাল ভাবনার মুলে আছে অংক, অংকের জ্ঞান লজিক্যাল ভাবনার মুল ভিত্তি। স্কুল জীবন থেকে সঠিকভাবে ভাবার লজিক রপ্ত করতে হলে, বাংলাদেশের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আপনাকে কমপক্ষে এইচএসসি লেভেলে সায়েন্স গ্রুপের ছাত্র হতে হবে।

পশ্চিমের বেশীরভাগ দেশে ১২ শ্রেণী অবধি, সবাইকে মোটামুটি একই কারিকুলাম অনুসারে পড়তে হয়; ফলে, ১২ শ্রেণী অবধি পড়ালেখার ফলাফল ভালো থাকলে, একজন ছাত্র ইন্জিনিয়ারিং'এ ভর্তির পরীক্ষা দিতে পারে। আমেরিকার বেলায়, স্কুলের ১২ শ্রেণীর রেজাল্টের বাহিরে পড়ালেখায় নিজের দক্ষতা প্রমাণের জন্য আরো অন্য পরীক্ষা দিতে হয়; সেখানেও সব সাবজেক্টের সাথে অংক থাকে।

আমি এক গ্রামের হাইস্কুলে পড়ালেখা করেছি; আমি যেই বছর ৯ম শ্রেণীতে যাচ্ছি, সেই বছর থেকে আমাদের স্কুলে প্রথম সায়েন্স বিভাগ খুললো; বলতে গেলে আমাদের শ্রেণীর সবাই সায়েন্সে যেতে চেয়েছিলো; কিন্তু দু:খের বিষয়, সায়েন্সে কে কে পড়তে পারবে সেটা ঠিক করলেন শিক্ষকেরা। অনেকেই মনোকষ্ট পেলো, কিন্তু উপায় নেই, স্কুল যদি পড়তে না দেয় করার কিছু ছিলো না, এবং গ্রামের পিতামাতারা এসব ব্যাপারে কিছু বুঝতেন না; ফলে, পিতামাতার দিক থেকেও কেহ কোন সাহায্য পেলো না।

বেঁকে বসলো আমার ১ বন্ধ, পরিমল দাস; সে অংকে ৭০'এর কম পেয়েছে, কিন্তু সে সায়েন্স পড়ার জন্য জোর দাবী জানালো; তার ব্যাপারটা প্রধান শিক্ষক অংকের শিক্ষক, বিএসসি স্যারের হাতে দিয়ে দিলেন। বিএসসি স্যার পরিমলকে বুঝালেন যে, ইহা পরিমলের জন্য কঠিন হবে, এখানে সে ভালো করতে পারবে না; কিন্তু পরিমল কিছুতেই মানবে না। সে আমার বন্ধু মানুষ, আমি তার উৎসাহ দেখে বললাম যে, সে যদি মনোযোগ দিয়ে পড়ে, সায়েন্স তার জন্য কঠিন হবে না। কিন্তু পরিমলের পড়ালেখার ব্যাপারে বিএসসি স্যারের তেমন আস্হা ছিলো না; পরিমলও নাছোড়বান্দা, শেষে পরিমলকে দেয়া হলো সায়েন্স পড়তে।

কিছুদিনের মাঝেই ইলেকটিভ অংকে পরিমল পেছনে পড়ে গেলো, সে হোমওয়ার্ক পারে না, ক্লাশে বোর্ডে নিলে পারে না; তার নিজেরও ইনটারেষ্ট কমে এলো; আমরা কয়েকজন চেষ্টা করলাম তাকে সাহায্য করতে; কিন্তু কাজ হলো না; ৪মাসের মাথায় সে হিউমেনিটিস গ্রুপে চলে গেলো। অংক হচ্ছে, লজিক্যাল ভাবনার ভিত্তি, ভাবার জন্য অংক কষতে হয় না, তবে অংক ভাবনাশক্তিকে প্রসারিত করে এবং ত্রুটিমুক্ত রাখে।




সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৪
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×