somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কেন সারাদিন ব্লগে থাকি?

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি কেন সারাদিন ব্লগে থাকি? কারণ, আমি শিক্ষিত বাংগালীদের লেখা পড়তে ভালোবাসি, তাঁদের সাথে আলোচনা করতে ভালোবাসি, দেশের তরুণ শ্রেণীকে বুঝার চেষ্টা করি; আমি রিটায়ার করেছি, আমার চাকুরী নেই, আমি আমার পরিবারিক দরকারী কাজ করার পর, আমার ভালো-লাগার কাজটা করি, ব্লগে থাকি!

আমি যেখানে থাকি, সেখানে টং-চা দোকান নেই, বাংলাদেশের মতো টং-চা দোকানের আড্ডা এখানে হয় না; কিন্তু বাংগালী চা-দোকান আছে, এবং সেগুলোতে সারাদিন আড্ডা দেয়া যায়, কিন্তু আমি সেসব লোকদের সাথে আড্ডা দিই না; আসলে, আমি বাংগালী চা দোকানের চা একদম খাই না, কেহ কিনে দিলে, খাওয়ার বান করে, এক সময় ফেলে দিই। আমার কিছু ঘনিষ্ট পরিচিত লোকজন আছেন, আমি তাঁদের সাথে বিবিধ যায়গায় যাই, একত্রে খাওয়াদাওয়া করি, গল্পগুজব করি; পার্ক ইত্যাদিতে বেশ কিছু মানুষের সাথে একত্রিত হই, বল খেলি, সময় সময় তাস খেলি, ক্যাসিনোতে যাই; শুধু যে কাজটা করা হয় না, বাংলা বই পড়া হয় না।

সামুতে অনেক আগের থেকেই অনেকেই আমাকে ভৎসনা করার জন্য অপবাদ দিতেন যে, আমি সারাদিন ব্লগে থাকি; যাঁরা আমাকে বিবিধ অপবাদ দিতেন, তাঁদের অনেকেই এখন ব্লগে নেই, আমি আছি! এই বছরের মে'মাস থেকে যাঁরা আমাকে এই অপবাদ দিয়ে আসছেন, তাঁদের ৩ জন এখন ব্লগে নেই দেখছি; হয়তো আছেন, এরা নিয়মিত নতুন নতুন নিকে ব্লগে আসেন। এখন ৭ জন ব্লগার আমাকে ভৎসনা করার জন্য একই কথা বলছেন বেশ কিছু সময় ধরে; আশাকরি, তাঁদেরকে নতুন নিকে আসতে হবে না; তবে, তাঁরা একদিন যে ক্লান্ত হয়ে যাবেন, সেটার ১০০ ভাগ নিশ্চয়তা আছে।

আমি খুব ভোরে উঠে টেলিভিশন খুলে দেশের ও বিশ্বের অর্থনৈতিক/ফাইন্যান্সিয়াল সংবাদ দেখি, সাথে কম্প্যুটারে সামুতে প্রবেশ করি; আমি নিজের চা নিজে তৈরি করি, আমার স্ত্রীর থেকে আমি ভালো চা করে আসছি আজীবন, আমি স্ত্রীর জন্য চা তৈরি করি; আসলে, আমি রান্নাও করি অনেকের চেয়ে অনেক ভালো; ব্লগে যখন অনেকে খারাপ খাবারের রেসিপি দেয়, আমি হতবাক হয়ে ভাবি, এরা কিসব গার্বেজ খাবার তৈরি করে! আমাকে কেহ দাওয়াত করলে, আমার প্লেটে যদি অপছন্দনীয় খাবার দেন, আমি কৌশলে গার্বেজে ফেলে দিই; সেইজন্য আমি বসে খাইনা, দাড়িয়ে খাই বেশীরভাগ সময়।

আমি সামু থেকে লগ-আউট করি না, সামু যদি লগ-আউট করে, কিংবা কম্প্যুটার স্লীপমোডে চলে গেলে, আমি সামুর বাহিরে থাকি; আমি আমার কম্প্যুটার সাধারণত বন্ধ করি না। গড়ে, আমি হয়তো সামু-টিম থেকে বেশী সময় থাকি ব্লগে।

সামুতে লগিন করে, সব সময় চেক করে দেখি কতজন ব্লগার লগিন করা আছেন; ৭/৮ জন ব্লগারকে আমি গত ৩/৪ বছর থেকে দেখে আসছি, এঁরা লিখেন না ও মন্তব্য করেন না, কিন্তু লগিন করা থাকেন; শুধু এঁরা যখন লগিন করা থাকেন, আমি পোষ্ট দিই না; আমাকে যারা কমেন্ট ব্যান করেছেন, তাদের উপস্হিতি বেশী থাকলে আমি সাধারণত পোষ্ট পরে দিই।

এখন (সকাল ৮:৪৮ ) আমি আমেরিকার অর্থনৈতিক/ফাইন্যালসিয়াল খবর দেখছি, পোষ্ট লিখছি; আমি আছি, প্রায় সারাদিন থাকবো, কাজ করবো, কিছু সময় দরকারী কিছু পড়বো; কিন্তু সামুতে লগিন করা আছি।


সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×