somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশাসন আসলেই বুদ্ধিমান, জাতির ২ বিলিয়ন ডলার বেঁচে গেলো!

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্বের অন্যান্য জাতি ও প্রতিবেশী, ভারতের তুলনায় করোনায় বাংলাদেশ তেমনভাবে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়নি। টিকা না কিনে আমাদের প্রশাসন ঠিকই টিকা ম্যানেজ করে ফেলেছে; এখন বুষ্টার দেয়ার কথাও বলছে; জাতির ২ বিলিয়ন ডলার বেঁচেই গেলো; আমাদের প্রশাসন আসলেই বুদ্ধিমান। আমি ব্লগে গাধার ছবি দিয়ে খালি টিকা কেনার কথা লিখে ব্লগ ভরায়ে ফেলেছি; নুরু সাহেব ঠিকই বলতেন, আল্লাহ আমাদর সাথে আছেন, টিকা কাউকে রক্ষা করতে পারবে না, জন্মমৃত্যু আল্লাহের হাতে, তিনি রক্ষা করবেন; নুরু সাহেবের কথা সত্য হলো, টিকা না কিনেও বাংলাদেশে আমেরিকার তুলনায় হাজার গুণে ভালো আছে।

আমেরিকা টিকা দিলো ২ ডোজ, বুষ্টার দিলো; কিন্তু খবর নেই, গত ৭ দিনে ২১ লক্ষ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে, ইহা বিরল রেকর্ড। ট্রাম্প টিকা ডেভেলপেন্টে কয়েকটি কোম্পানীকে কয়েক বিলিয়ন দিয়েছিলো, সে চেয়েছিলো নির্বাচনের আগে যেন টিকা বেরিয়ে যায়। এত ডলার ঢালার পরও টিকা বের হলো নির্বাচনের ৬ দিন পর। এখন আমেরিকায় নববর্ষের সপ্তাহ চলছে, আগামী সপ্তাহে কি পরিমাণ আক্রান্তের খবর আসবে কে জানে!

আমি সামুতে টিকা কেনার পক্ষে অনেকগুলো পোষ্ট দিয়েছি, শতশত মন্তব্য করেছি; এখানে ডিজিএফআই'এর বড় কর্মকর্তার (রিটায়ার্ড ) সাথে তর্ক করেছি, নিজের এমপি'র সাথে কথা কাটাকাটি করে শত্রু হয়েছি; কিন্তু দেখা যাচ্ছে যে, এখন টিকার অভাব নেই: ১০ কোটী ডোজ দেয়া হয়ে গেছে, আরো ১৬ কোটী ডোজ শীঘ্রই নাকি আসছে।

আমি কি ভাবি আর ঘটে কি! টিকা কেনার পক্ষে আমি সামুতে যখন পোষ্ট লেখে সামু উল্টায়ে ফেলছিলাম, তখন কিন্তু আমি খেয়াল রেখেছিলাম, ডা: জাফরউল্যা চৌধুরী, ড: কামাল হোসেন কিংবা বিএনপি টিকা কেনার পক্ষে দাবী তোলে কিনা! খবর নেই, বিএনপি শুধু বেগম জিয়ার মুক্তি নিয়ে কথা বলছিলো, ডা: জাফরউল্যা চৌধুরী উনার টেষ্টকিট নিয়ে খচরমচর করছিলো ও ড: কামাল হোসেন করোনার ভয়ে ভাষা হারিয়ে চুপ হয়ে গিয়েছিলেন। আমি অবশ্য জানতাম যে, বাংলাদেশের প্রশাসন যাই করুক না কেন, টিকার জন্য ২ বিলিয়ন ডলার ব্যয় করবে না, ওরা জানতো যে, টিকা একদিন নিজে এসেই উপস্হিত হবে, টিকা কেনার দরকার হবে না।


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৯
১৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একা হতে দুহু. দুহু থেকে বহু : যুদ্ধ আর ধংসও সৃষ্টির চিরন্তন লীলা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


বিধাতার পরে দুহাত তুলে
জানাই শুকরিয়া কারণ
অসীম শূন্যতার ভেতরেও
তিনি শুনেছিলেন প্রতিধ্বনি
নিজ সত্তারই গভীর আহ্বান।

তাই তিনি সৃজিলেন দুহু
আলো আর অন্ধকার
দিন আর রজনী
আকাশ আর ধরণী
প্রেম আর প্রত্যাশা।
একটি হৃদয় থেকে আরেকটি... ...বাকিটুকু পড়ুন

আমি এখন ইরান নিয়ে ভাবছি না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ১১:১৮



সূরাঃ ৪৮ ফাতহ, ২৯ নং আয়াতের অনুবাদ-
২৯। মোহাম্মাদ আল্লাহর রাসুল; তাঁর সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল; আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি... ...বাকিটুকু পড়ুন

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

"মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ" ~ বইমেলা ২০২৬ উপলক্ষ্যে বাংলা ট্রিবিউনকে দেয়া আমার সাক্ষাৎকার

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৩৮



প্রশ্ন: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

সাজিদ উল হক আবিরঃ গত বছরখানেক ধরে দুটো বইয়ের কাজ করছিলাম। একটা আমার দ্বিতীয় উপন্যাস, সরীসৃপতন্ত্র; দ্বিতীয়টি, মিলান কুণ্ডেরার উপন্যাস দা... ...বাকিটুকু পড়ুন

×