somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ দিনে ১০ লাখ মানুষ ওমিক্রমে আক্রান্ত হবে?

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হ্যাপী নিউইয়ার!

আমি এখন ফাইন্যান্সিয়াল খবর দেখছি, আমেরিকান একটা চ্যানেলে; সেখানে ফাইন্যন্সের এক লোক বলছেন, জানুয়ারী মাসের ৯ তারিখের আশেপাশের দিনগুলোতে আমেরিকায় নাকি ১ দিনে ১০ লাখ মানুষের ওমিক্রন ধরা পড়বে! গতকাল ১ দিনে ৬ লাখের কাছাকাছি আক্রান্ত হয়েছে, নিউইয়র্ক শহরে ৭১ হাজার! এসব আমার মাথায় ধরছে না; আজকে টেষ্ট করালে, আমিও কি ওমিক্রন পজেটিভ হবো?

গত কয়েক'সপ্তাহ আমাকে এক ঘনিষ্ট পরিচিতের ব্যবসার লেনদেনটা দেখতে হচ্ছে; এটা দেখতো একজন আমেরিকান মেয়ে; তার ক্যান্সার হয়েছিলো, সার্জারী হয়েছে, এখন রিকোভারী হচ্ছে; সে সপ্তাহে ২/৩ দিন আসে, সে যেইদিন আসে না, আমাকে যেতে হয়, অফিসে ও ব্যাংকে যেতে হয়। সব যায়গায় প্রচুর মানুষ; উনার অফিসে বেশ পরিমাণ তরুণ ছেলেমেয়ে কাজ করে, এরা মাস্ক মুস্কের ধার ধারে না।

গতকাল নিউইয়ার উপলক্ষে দুপুরের খাওয়াদাওয়া হলো, মালিক আমাকে খাওয়াদাওয়ার পর চলে যেতে বললেন; আমি বলতে যাচ্ছিলাম, আমার আর কি আসার দরকার আছে, ঠিক সেই মহুর্তে তিনি আমাকে সোমবারে একটা কাজের অগ্রগতি দেখে কনট্রাক্টরকে একটা পেমেন্ট করতে বললেন; আমার কিছু বলা হলো না। ঘরে ফিরার জন্য দরজা দিয়ে বের হওয়ার সময়, তিনি আমাকে একটা এবভেলাপ হাতে দিয়ে বললেন যে, একটা মহিলাকে এই এনভেলাপটা বাসায় গিয়ে পৌঁছায়ে দিতে হবে; মহিলার স্বামী উনার কর্মচারী ছিলো, কিছুদিন আগে করোনায় মৃত্যু হয়েছে। এনভেলাপে ক্যাশ ডলার ছিলো, সেজন্য আমাকে যেতে হবে; উনি কোথায় এক বিজনেস মিটিং'এ যাচ্ছেন। মহিলার বাসায় গেলাম, মহিলা আমাকে ভেতরে যেতে অনুরোধ করলেন। ছেলেমেয়ে ৩ জন, আমাকে চা খেতে হলো; না'করার উপায় ছিলো না।

আমেরিকায় শতকরা ৭২ জনের মতো টিকা নিয়েছে; এরপরও দৈনিক যদি ৪ লাখের বেশী সংক্রমণ হয়, কিভাবে এখানে মানুষ কাজকর্ম করবে? ৪ লাখ তো ৪ লাখ, এখন বলছে ৮/৯ দিন পর, ১ দিনেই ১০ লাখের সংক্রমণ হবে! আমার মাথা কাজ করছে না, আমেরিকায় সংক্রণের বাহিরে কেহ থাকবে কিনা! বড় শয়তানকে শক্তহাতে ধরছে বড়মিয়া?
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়ের বুকের ওমে শেষ ঘুম

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা মে, ২০২৬ সকাল ১০:৪৯



আমার নাম তৃশান। সবে তো স্কুলে যাওয়া শুরু করেছি। আজ আমার খুব আনন্দ! বাবা-মা, দিদি আর দাদু-দিদুন মিলে আমরা মস্ত বড় একটা নৌকায় ঘুরছি। দিদি বলছিল এই জায়গাটার নাম জবলপুর।... ...বাকিটুকু পড়ুন

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন মানুষ... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

×