স্বপ্নলোকের ভিড়ে আর দু'একটি ইচ্ছের মাঝে,
ইচ্ছে করে আবার ফিরে যেতে সেই দিনটিতে,
মাটির উপর বসে কাঠি দিয়ে দাগ কেটে নকশা আঁকাতে,
একটি ঘর,একটি দরজা আর একটি জানালা,
আশ-পাশ থাকবে স্বপ্নদিয়ে ঘেরা নকশা।
ইচ্ছে করে ভরদুপুরে গাছের ডালে বসি,
পাকা আমের মিষ্টি গন্ধ,
খুঁজে খুঁজে সেই পাকা আমটিই পাড়ি।
গাছের ডালে বাবুই পাখির বাসা,
ছোট্ট ঘরে ঘাপটি মেরে বসে থাকে দু'টি ছানা,
কিচির-মিচির আওয়াজ,
মা বাবুই যত্ন করে মুখে তুলে দেয় খাবার।
আর মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে,
ছোট্ট ছানাদের নিয়ে উড়াল দেয়,
এক ডাল থেকে অন্য ডাল।
বিকেল হলেই শুরু হয় কলোরব,
দলছুট বন্ধুদের সাথে মেতে উঠি,
এপাড়া থেকে ঐ পাড়া অথবা মাঠে,
লাল,নীল ঘুড়ি উড়ানোর মেলা,
কখনো বা ক্রিকেট-ফুটবলের আসরে।
মন চাই আর একবার ফিরে যেতে,
নিরন্তর ছুটে চলার সেই পথের বাঁকে।
যে দিনটি এখন পড়ে আছে শুধু স্মৃতির খামে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




