দেশ এগিয়ে যাচ্ছে - দেখতে ভালোই লাগে
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্তমান সরকারের একটি অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ডিজিটাল বাংলাদেশ। দৈনন্দিন জীবনের পরিবর্তন গুলোর দিকে দেখলে আমরা লক্ষ্য করব অন্তত দুইটি ক্ষেত্রের ডিজিটালাইজেশনে সরকার পুরোপুরি সফল - বিদ্যুত ও শিক্ষা।
প্রথমে আসেন ডিজিটাল এর কথা্য়। ডিজিটাল বলতে আমরা সাধারন মানুষ বুঝি ০ ও ১ ভ্যালু দিয়ে কোন কিছুকে প্রকাশ করা।
এখন আসুন বিদ্যুতের কথায়। আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি সকাল ৮ টা থেকে রাত ৩ টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুত থাকে (১ দিয়ে প্রকাশ করা যায়) এবং এক ঘণ্টা বিদ্যুত থাকে না (০ দিয়ে প্রকাশ করা যায়)। তাই বলা যায় সকাল ৮ টা থেকে রাত ৩ টা পর্যন্ত বিদ্যুত ডিজিটালাইজেশন সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে সামনের বছরের মধ্যে ২৪ ঘণ্টার বিদ্যুতই ডিজিটালাইজড হয়ে যাবে।
এবার আসি শিক্ষার কথায়। শিক্ষা ডিজিটালাইজেশনের দায়িত্ব দেয়া হয়েছে দক্ষ ছাত্রলীগকে। তারা অত্যন্ত দক্ষতার সাথে একাডেমিক শিক্ষার (১ দিয়ে প্রকাশ করা যায়) পাশাপাশি এক্সট্রা একাডেমিক শিক্ষার (০ দিয়ে প্রকাশ করা যায়) উপর জোর দিয়েছেন। আশা করা যায় সরাকারের মেয়াদের মধ্যে শিক্ষা ব্যাবস্হা ও পুরোপুরি ডিজিটালাইজড হয়ে যাবে।
ধন্যবাদ সরকারকে দেশের প্রতি তাদের এই দ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন