somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলালায়ন বিড়ম্বনা

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতীতে বাংলালায়নের বিভিন্ন অনিয়ম ও দূর্বল সেবা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। মনে হয় না সেসবগুলো বাংলালায়নের কোন কর্মকর্তা কিংবা কর্মচারীর চোখে পড়ে। নাহলে এতোদিনে অন্তত কিছু উন্নতি তো হত।

যাক তারপরেও লিখি। কারন, মেজাজ বিগড়ে গেছে। মেজাজ ঠান্ডা করার স্বার্থে হলেও কিছু লিখতে হবে।

ঘটনার শুরু গত বছর অক্টোবর মাসে। আমার মডেম হঠাৎ নষ্ট হলো। গেলাম ওদের কাস্টমার কেয়ারে। যা হবার কথা, আমাকে দুই নাম্বার গেইট থেকে খুলশী, খুলশী থেকে ওয়াসার মোড়, ওয়াসা থেকে আবার খুলশী গিয়ে তারপর মডেম সংগ্রহ করতে হলো।

কারন একটাই, হেড অফিস ছাড়া মডেম দেয়া যাবে না। আর হেড অফিস (ওয়াসা) এ পোস্টপেইড মডেম নেই। তাই অন্য অফিসে দৌড়াদৌড়ি করে নাজেহাল হতেই হবে।

মডেমতো পেলাম। কিন্তু আগেরটা যেখানে কানেকশান পেতো পুরোদমে, সেখানে নতুনটা মোটেই পায় না। কাস্টমার কেয়ারে জানালাম, এই মডেমে সমস্যার কথা। উনারা আমাকে ইউএসবি এক্সটেনশন কেবল কেনার পরামর্শ দিলেন।
আমাকে হু মো এরশাদ বানিয়ে দিয়ে মডেম কানেকশন পেলো, এক্সটেনশন কেবল লাগানোতে। তাই এই বিষয়ে আর চিন্তা করা বাদ দিলাম।

এই ঘটনার সময় আমি সাবলেট থাকতাম। চেঞ্জ করে মেসে আসার পর দেখলাম, প্রতিদিন ঠিক রাত দশটায় কানেকশন চলে যায়। আমরা একই রুমে দুইজন আলাদা আলাদা মডেম ব্যবহার করি। একজনেরটা থাকে, আরেকজনের লালবাতি। মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত এই অবস্থা থাকে। প্রায় সময় ই দেখা যায় একই জায়গায় মডেম ঝুলিয়ে আমরা একজন কানেকশন পাই, অন্যজন পায় না।

ঘটনার সব থেকে মজার দিক, যার যার বিল জেনারেট হবার আগের দিন থেকে স্পিড কমে যায়। একবার দুইবার হলে দূর্ঘটনা বলা যেত। কিন্তু প্রতিমাসেই। অভিযোগ জানালে সরাসরি অস্বীকার। ব্যপার এমন, আমরা সবাই ঘাস খাই, শুধু ওনারা ডাল-ভাত খান।

ব্যপার না। দুই সপ্তাহ আগে মডেম আবার নষ্ট। কোন কারন নেই, ফিজিক্যাল ড্যামেজ নেই। তবুই মডেম নেই হয়ে গেলো।

নিয়ে গেলাম খুলশী। সেই পুরনো গল্প, হেড অফিস।
গেলাম হেড অফিসে। মডেম নেই।
জিজ্ঞাসা করলাম, আপনাদের কি কখনো মডেম থাকে?
সহজ-সরল উত্তর, "ভাই, ঢাকা থেকে না পাঠালে আমরা কি করব?"
- আর এই দিকে যে আমার বিল জেনারেট হয়ে বসে আছে, তার কি হবে?
- ঐটা নিয়ে আপনি টেনশন করেন না। এক সপ্তাহের মধ্যে মডেম আসবে। তখন বিল দিলেই হবে।

মডেম আসেনি। আমার কানেকশন সাময়িক বিচ্ছিন্নকরনের আওতায় পড়েছে। আজকে এই খবর শুনেই মাথা বিগড়ে গেলো।
জিজ্ঞাসা করলাম, এই মাসে ও যদি মডেম না আসে, তাহলে কি হবে?

সেই মুখস্থ বুলি, "তখন একটা ব্যবস্থা করা যাবে"
কি ব্যবস্থা ওনারা করবেন, সে তো জানাই আছে। কিছু টাকা কম হলেও আমাকে এই মাসের বিল দিতেই হবে। নেট কানেকশন না থাকায় যে ক্ষতি হলো, সেটাতো হিসাবের বাইরে।

বাংলালায়নের উপর মহল কি ভাবে জানি না। কিন্তু মানুষের হাতে এখন অনেক অপশন। তারা কেনো এতো বিড়ম্বনা সহ্য করে এই সেবা নিতে যাবে তা বোধকরি ওনাদের মাথায় ঢোকে না। এতো দিনের মাঝে কোন মডেম না আসার মানে ওনারা এর মাঝে কোন নতুন সংযোগ দিতে পারেননি। তাতে ক্ষতি কি আমার হয়েছে?

পরিশেষে, কারো ব্যবসায়িক স্বার্থে আঘাত করার উদ্দেশ্যে এই লেখা নয়। হতাশার পরিবর্তিত বহিঃপ্রকাশ
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×