somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঞ্চে স্লোগান অব্যাহত রাখতে তাকে নেতাদের ‘খাদ্য’ হতে হবে। শুধু তাই নয়, যে তাকে রাজনীতিতে এনেছে, সে এখন তারও ‘খাদ্য’। নারীটি এখন রাজনীতি ছাড়তে চান।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোববার নববর্ষ সংখ্যায় ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শিরোনামের একটি ছোট গল্প ছাপে পত্রিকাটি, যা লিখেছেন বাংলা একাডেমি ও একুশে পদকজয়ী লেখক সাবেক সরকারি কর্মকর্তা হাসনাত আবদুল হাই।তুমুল প্রতিক্রিয়ার মধ্যে বিরল এক ঘটনায় লেখক নিজেই লেখাটির জন্য ক্ষমা চেয়েছেন এবং গল্পটি অন্য কোথাও অন্তর্ভুক্ত করবেন না বলে কথা দিয়েছেন।গল্পটিতে শাহবাগ আন্দোলনকারী নারীদের ‘অমর্যাদাকরভাবে উপস্থাপন’ করা হয়েছে--এমন সমালোচনায় রোববার থেকেই সরগরম হয়ে উঠে ফেইসবুকসহ অন্যান্য কমিউনিটি ব্লগ।শাহবাগের আন্দোলনকারীদের মধ্য থেকে এই লেখার সমালোচনা উঠছে, যারা যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি নারীবিরোধী মৌলবাদীদের বিরুদ্ধেও সোচ্চার। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসিতে প্রথম আলোর কপিতে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ জানায়।

কিছুদিন আগেও পত্রিকাটির বিরুদ্ধে ‘অবমাননাকর’ গল্প ছাপানোর অভিযোগ ওঠে। পরে গল্পটি প্রত্যাহার ও ক্ষমা চেয়ে দায়িত্বরত সম্পাদককে অব্যাহতি দেয়া হয়।

এর আগে ২০০৭ সালে একটি কার্টুন নিয়ে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে কার্টুনটি প্রত্যাহার করা হয় এবং চাকরিচ্যুত করা হয় কার্টুনিস্ট ও বিভাগীয় সম্পাদককে।

জ্যেষ্ঠ সম্পাদকদের চোখ গলে বিষয়বস্তু প্রকাশের পর পত্রিকাটির সম্পাদকীয় প্রক্রিয়া ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন গণমাধ্যম ব্যবস্থাপকদের কেউ কেউ।

মতিউর রহমানের নেতৃত্বে আব্দুল কাইয়ুম, সাজ্জাদ শরীফ, আনিসুল হক, মিজানুর রহমান, উৎপল শুভ্র পত্রিকাটির জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে কাজ করছেন।

প্রচার সংখ্যায় বাংলাদেশ প্রতিদিনের পরের অবস্থানে থাকা দৈনিকটিতে গল্পে বলা না হলেও মূল চরিত্র ‘স্লোগান দেয়া নারী’টি শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারী নারীদের দিকে স্পষ্ট ইঙ্গিত করে দাবি করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে এ নিয়ে সমালোচনা ওঠে।

গল্পটি প্রত্যাহারের ঘোষণা দিয়ে প্রথম আলো কর্তৃপক্ষ বলেছে, ওই লেখাটি ‘অসাবধানতাবশত’ প্রকাশ হয়েছিল।

হাসনাত আবদুল হাইয়ের গল্পের মূল চরিত্র এক নারী, যিনি মফস্বল থেকে ঢাকায় পড়তে এসে রাজনীতিতে জড়িয়ে পড়েন। স্লোগান দিয়ে জনপ্রিয়তা পেলেও তিনি এই সঙ্কটে পড়েন যে, মঞ্চে স্লোগান অব্যাহত রাখতে তাকে ছাত্রনেতাদের ‘খাদ্য’ হতে হবে। শুধু তাই নয়, যে রাজনীতিক তাকে রাজনীতিতে এনেছে, সে এখন তারও ‘খাদ্য’। নারীটি এখন রাজনীতি ছাড়তে চান।

সোমবার প্রথম আলোর অনলাইন সংস্করণে বলেছে, “অসাবধানতাবশত লেখাটি মুদ্রণের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখিত এবং পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা এ লেখাটি প্রত্যাহার করে নিচ্ছি।”

লেখাটি এখন আর অনলাইন সংস্করণ ও ই-পেপারে পাওয়া যাচ্ছে না।

প্রথম আলোর সহযোগী আব্দুল কাইয়ুম বলেছেন, “এটা শুধু আমরা প্রত্যাহারই করছি না, আর্কাইভ থেকেও সরিয়ে ফেলা হয়েছে।”

বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঙ্গে কথা বলতে কয়েকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এরপর কথা বলা হয় আব্দুল কাইয়ুমের সঙ্গে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকাশিত গল্পটি তাদের সম্পাদকীয় নীতির সঙ্গে ‘একেবারে বেমানান’, তবে ‘অসাবধানতাবশত’ ছাপা হয়ে গেছে।

এই অসাবধানতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমরা অনুসন্ধান করে দেখছি যে কোন জায়গায়, কার কতটুকু ভুল হয়েছে। ভবিষ্যতে যাতে এটা আর না হয়, তার প্রতিকারের বিষয়ে আমরা পদক্ষেপ নেব।”

পাঁচ বছর আগে প্রকাশিত একটি কার্টুন নিয়ে সমালোচনার মুখে কার্টুনিস্ট আরিফুর রহমান এবং বিভাগীয় সম্পাদক সুমন্ত আসলামকে বরখাস্ত করে প্রথম আলো। আরিফকে তখন গ্রেপ্তারও করা হয়েছিল।

ওই কার্টুনে মহানবী (সা.) কে কটাক্ষ করা হয়েছে বলে ইসলামী বিভিন্ন সংগঠন অভিযোগ তুললে ২০০৭ সালে প্রথম আলো একইভাবে ক্ষমা চেয়ে ব্যঙ্গচিত্রটি প্রত্যাহার করে নেয়। শুধু তাই নয়, বায়তুল মোকাররম মসজিদের খতিবের হাত ধরে ‘মাফ চেয়ে’ নিষ্কৃতি পান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

প্রথম আলোর বিরুদ্ধে ওই সময় আন্দোলনরত মাওলানাদের সমঝোতায় ভূমিকা রাখেন তখনকার সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন।

লেখার জন্য ক্ষমা চেয়ে হাসনাত আবদুল হাই বলেছেন, “দেখা যাচ্ছে, বেশ কিছু পাঠক গল্পটি পড়ে ক্ষুব্ধ হয়েছেন। অনিচ্ছা সত্ত্বেও তাদের ক্ষুব্ধ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।”

নিজের কোনো গল্পগ্রন্থে এটিকে রাখবেন না বলেও জানিয়েছেন তিনি।

১৯৯৯ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন হাসনাত আবদুল হাই। লেখালেখির জন্য ১৯৯৪ সালে একুশে পদক এবং ১৯৭৭ সালে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন তিনি।

তবে এই লেখা প্রকাশের পর এই পদকগুলো ফিরিয়ে নেয়ার দাবি উঠেছে। সোমবার এই দাবি জানানোর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর কপি পোড়ানো হয়।

১৯৩৩ সালে জন্ম নেয়া হাসনাত আবদুল হাই ১৯৬৫ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। অবসরের আগে শিল্প ও ভূমি সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

হাসনাত আবদুল হাই ও প্রথম আলো ক্ষমা চাইলেও তা ‘যথেষ্ট’ নয় বলে মন্তব্য করেছেন বিভিন্ন জন।

গণজাগরণ আন্দোলনের সমর্থক ব্লগার পিনাকী ভট্টাচার্য তার ফেইসবুক পাতায় স্ট্যাটাসে লিখেছেন, একটি চড় মেরে ‘স্যরি’ বললেই কি তা মেনে নেয়া যায়?

এক্ষেত্রে প্রথম আলোকে দায়ী করে তিনি লিখেছেন, “এই লেখাটি কোন ভুলে সম্পাদকের ডেস্ক থেকে ছাপাখানায় গেল? কে কে দায়ী ছিল? তাদের শাস্তি কী হয়েছে?”

পিনাকীর মতো অনেকেই এই লেখার সমালোচনা করেছেন, সেই সঙ্গে প্রথম আলোরও সমালোচনা করেছেন তারা।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×