সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা, ঢাকায় বিভিন্ন ইউটিলিটি সমুহের বিল দেওয়া যে কি পরিমান কষ্টের তা শুধু যিনি করেছেন তিনিই বলতে পারবেন। আমিও গত কয়েক বছর ধরে এই যন্ত্রনা সহ্য করে যাচ্ছি। কিন্তু আজ ঠিক করলাম আর না। এই মাস থেকে গ্রামীনের বিল পের মাধ্যমে বিল দিবো। কিন্তু আমাদের এলাকায় কোন বিল পের দোকান পেলাম না। নেটে সার্চ করেও নিজের মোবাইল থেকে কিভাবে দেওয়া যায় তা বের করতে পারিনাই।শুধু মোবাইল নাম্বার আর গ্রাহক নাম্বার দিয়ে রেজিস্টার করতে পেরেছি। তাই এই বিষয়ে আপনাদের সাহায্য চাচ্ছি।
আমি আমার নাম্বার দিয়ে রেজিস্টার করেছি। সেখান থেকে আসা sms এ একটা পিন নাম্বার দিয়ে বলা হয়েছে প্রথম transaction এর পূর্বে পিন নাম্বার চেঞ্জ করে নিতে। এটা কিভাবে করবো?
আমি কি আমার মোবাইল দিয়ে সরাসরি বিল পে করতে পারবো? পারলে কিভাবে? মানে বিলের টাকা কি সাধারন ফ্লেক্সির মাধ্যমে ভরা যাবে? নাকি আমাকে কোন বিল পে দোকানে যেতে হবে?
যদি বিল পে দোকানে যেতে হয়, তবে বংশালের আশেপাশে কোথায় দোকান আছে, তা কি কেউ জানাতে পারবেন?
(বি.দ্র) আমি ১২০০ নাম্বারেও ফোন করেছিলাম। কিন্তু রিসিভ করেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


