আজ আমার মন ভালো নেই
শীতের এই গোধলী লগনে
তোমার সেই স্মৃতি মনে পড়ে যায়
গ্রামের সেই পথ এর নীচের রাস্তা ধরে
বহ্মপুত্র নদের চরে তোমায় নিয়ে
নগ্ন পায়ে হেটে চলা
হীম হীম ঠান্ডায় তোমার মায়াবী ঠোটের
হালকা কাপুনি আমার স্মৃতি পটে ভাসে
চরের ক্ষেতে শরিষার ফুল গুলোর সুবাশ
তোমার পারফিউমের সুবাশের মতো লাগে
তোমার কন্ঠে আমার ডাক শুনে আমি দিশেহারা হতাম
জানি শেষ পরিনতি হয় নি তোমার সাথে আমারা
তুমি অনেক মিস করেছো আমাকে
তোমার হৃদয়ের অনেক রক্তক্ষরণ
তোমাকে কাদিয়েছে শুধু আমার জন্য
আমাকে পেতে চেয়েছিলে তুমি
কিন্তু আমার জন্যই হয়তো হয়নি
আমাদের শেষ পরিনতি
তাই শীত আসলে প্রায়ই
তোমাকে মনে পড়ে
এখন আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়
সকাল দুপুর রাতে সবসময়
অনেক সময় তোমাতে আমি হারিয়ে যাই
তোমার ঊনষাট নাম্বারটা মাঝে মাঝে ডায়াল করি
কিন্ত জানি তুমি তো এখন অন্যকারো
তাই লাইন কেটে দেই
তাই বলি হায়রে নিয়তির খেল
আগে তুমি আমায় মিস করতে
এখন তোমার জন্য আমার হৃদয়ে
রক্তক্ষরণ হয়, অনবরত
মন বলে সবসময় কেন জানি
মনে পড়ে তোমায়।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




