বিজয় দিবস আমার মনে দোলা দিয়ে যায়
বিজয় দিবস সবার প্রানে সাড়া জাগাতে চায়
দেশরত্ন শক্ত হাতে দেশের হাল ধরে রাখে
লোহিত রক্ত শরীর থেকে চকচকিয়ে গায়ে মাখে
রাজাকারদের চক্ষুশূলে হৃদয় নড়ে প্রবল বেগে
দেশের শুকুন দেশের তরে কু-নজর দেয় সু-আবেগে
শুভ্র-পায়রা নীল আকাশে উড়াল দেয় দুর-গগনে
বঙ্গবন্ধু পায়রা উড়ায় নিজ হাতে তার সন্তর্পণে
বুদ্ধিজীবি হত্যা করে রায়ের বাজার বদ্ধভূমে
শহীদুল্লাহ-জহির রায়হান মনে পড়ে ক্ষণে ক্ষণে
দেশের পিলার ধ্বংস করে রাজাকারদের ক্ষমতা দেয়
মন্ত্রী বানায় পতাকা উড়ায় তাদের কাছে ধারাল ব্যায়
কে মারে কাকে মারে মারামরি সাজ-সকালে
স্বাধীন দেশে কার্টুন ভর্তি লাশ মেলে যে রোজ বিকালে
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



