দায়ী কে?
০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুন ধরেছে এই সমাজে
ঘুনে খেয়েছে সব,
মান সম্মান আর ইজ্জত যেন
করছে কলরব;
সামাজিক অবক্ষয় আর
খুন-ধর্ষণ তো বটেই,
হরহামেশাই ঘটছে এসব
একটুতেই হুম রটেই;
মিথ্যা কথার খই ফুটছে
সুদে-ঘুষের কারবার,
চোগলখুরি আর গীবত করে
এই রেজাল্ট বারবার;
ধনীরা আরও হচ্ছে ধনী
গরীবরা হল মরন দায়,
জীবন না বাচে তাদের এখন
কি করবে তাই হায় হায়;
ঋণ তো জুটে বড় লোকের
গরীবের ঋণ সুদের পাহাড়
সুদাসলে গেল এবার
ভিটেমাটি হল সাবাড়;
এই সমাজের নিত্য দশা
বেহাল দশা আজি,
নারী হল অবহেলার বস্তু
সব নির্যাতন এবার তার-ই;
বাজার করতে গেলে এখন
মাপে দেয় বেজায় কম,
মাপুনি মেশিন ডিজিটাল
ডিজিটাল চুরি হরদম;
সিটিং বাসে উঠলে পরে
দু টাকার ভাড়া হল দশ,
বাড়াবাড়ি করেন যদি
মার দেবে জুড়ে কশ;
রাস্তা মাঝে খোড়াখুড়ি
খোড়া পাদুকা নিয়ে,
চলতে পারেনা পথচারিরা
ধুলামাখা পা দিয়ে;
ঘরের মাঝে সুখ নাই রে
জলসার সিরিয়ালে,
কুটনামি আর পরকীয়া
আজ সেগুলাই বেশি চলে;
নৈতিকতার বালাই নাই রে
অমানুষের কারবার,
সৎ থাকতে চাও যদি
চুপ থাকা বারবার;
চুপ যদি না থাক ভাই
কোমায় রাখবে তোমায়,
লন্ডন থেকে লাশ আসবে
দেখতে পাবে সাবাই;
ভাল তুমি করতে যেওনা
ট্রাক স্ট্যান্ড সরাতে যেওনা,
মরার পর কবর শুকাবেনা
ট্রাকস্ট্যান্ড রবে তুমি রবেনা;
এই অবক্ষয়ের দায়ী কে
তুমি না কি আমি,
পুজিবাদের ভয়াল থাবায়
রক্তাক্ত পূর্ণ জমি;
শান্তি কি পাবে বনী আদম
শান্তি পাবে কবে,
ধ্বংশের আগে শান্তি নাই রে
সিস্টেম যখন শেষ হবে;
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন