somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া’

২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘পাগল রাগ করে চলে যাবে ফিরেও পাবে না
পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবেনা’





৪৪ বছর!!
মাত্র ৪৪ বছরের জীবন! অথচ এই সময়টুকুই যথেষ্ট!
লম্বা চুল! ঘোর লাগা চোখ!
ক্ষণজন্মা, মেধাবী আর অসম্ভব সৃষ্টিশীল একজন মানুষ!
তিন বছর আগে মস্তিষ্কের রক্তক্ষরণে আমাদের ফেলে চলে গিয়েছিলেন এই অসাধারণ মানুষটি!

মৃত্যুর খবরটি যখন শুনেছিলাম আমি তখন স্তব্ধ হয়ে গিয়েছিলাম!
এই প্রানবন্ত মানুষ টাকে আমি প্রচন্ড পছন্দ করতাম!
এমন দরদী গলা কয় জন গায়কের থাকে? অসাধারণ গানও লিখতেন তিনি! তার গান শুধু গানই ছিল না, যেন এক একটা কবিতা! কবিতাগুলোকে তিনি নিপুন মায়েস্ত্রের মত গানে কনভার্ট করতেন! দেশের অনেক পত্রিকায়ই তার কবিতা ছাপা হয়েছে। ‘রাশপ্রিন্ট’ তার একমাত্র কাব্যগ্রন্থের নাম ।

গায়কির স্বত্ত্বার সাথে মানবিক বোধের অসাধারন সংমিশ্রনে পুর্নাঙ্গ এক প্রাণশক্তিতে ভরা মানুষ ছিলেন তিনি! আজও তার দরদী গলা শিহরন জাগায় হাজারও বোহেমিয়ান অন্তরে!

তিনি সঞ্জীব চৌধুরী-বাউন্ডুলে জীবন-যাপনে অভ্যস্ত সাংবাদিক, গায়ক ও কবি! আড্ডাপ্রিয় সঞ্জীব দা ছিলেন পুর্নাঙ্গ গীতিকার, সুরকার, গায়ক! মেট্রিক আর ইন্টারমেডিয়েট দুটতেই স্টান্ডকৃত ছিলেন তিনি । স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল! সমাজের মেকি রীতিনীতির উর্দ্ধে উঠে আপন অস্তিত্বকে, তার নিজস্ব স্বাধীন স্বত্তাকে তিনি বেশি প্রায়্রিটি দিতেন!


ইংরাজীতে একটা শব্দগুচ্ছ আমি জানি ‘ফেলো-ডি-সি’ আমি যদ্দুর জানি সেই হল ‘ফেলো-ডি-সি’ যে নিজেকে পোড়াতে ভালোবাসে! তিনি ছিলেন আত্মবিধ্বংসী! নিজে পুড়ে অন্যকে আনন্দ দিতেন! মানুষের দুঃখকষ্ট তাকে খুব নাড়া দিত! এমনই একজন মানুষ সঞ্জীব চৌধুরী, আমাদের সবার প্রিয় সঞ্জীব দা। গতকাল ছিল তার জন্মদিন!


আধারের জোনাকি সঞ্জীব দা ভয়াল নৈঃশব্দে শব্দ ছড়িয়ে আজ আকাশের তারা হয়ে আছেন ছুঁয়ে কিংবদন্তীর কান্নার রঙ, তার একমাত্র মেয়ে কিংবদন্তী! “পাগল রাগ করে চলে গেলো’ ফিরেও দেখলো না! বড় হয়ে কিংবদন্তি নিশ্চয় বুঝতে পারবে তার বাবাও এক কিংবদন্তী!

সঞ্জীব দা’র মত মানুষরা চোখের আড়ালে চলে গিয়েও আমাদের অঝোরে কাঁদান !
সঞ্জীব দা'র মৃত্যু একটি অপূরনীয় ক্ষতি! সঞ্জীবদা চিরকালই মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবেন।
তিনি কিংবদন্তী ছিলেন...
এবং কিংবদন্তীর মাঝে তিনি বেচে থাকবেন...
এবং থাকবেন চিরকাল কিংবদন্তি হয়েই...




‘তুমি কান্নার রঙ
তুমি জোছনার ছায়া’





'সঞ্জীব'দার কিংবদন্তী'

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:০২
২৭টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×