প্রিয়তমা, এই অপরুপা উত্তপ্ত বুলেট আর তোমার বিষ্ফোরিত যৌবনের কসম
এই বুলেট তোমার আমার মাঝে লক্ষ্মন রেখা টেনে দিতে পারে,দ্বি'জাতি তত্ব নয়,
তোমায় আমায় আলাদা করতে পারে শুধু শিড়দারা দিয়ে বয়ে যাওয়া শিহরণ আর,
পয়েন্ট নাইন এম এম এর ঠান্ডা নলের স্পর্শের মাঝে, বেঁচে থাকার চূড়ান্ত আকুতি।
প্রিয়তমা টোটাল চোদনে আক্রান্ত এই ঘুনে ধরা সমাজের কড়ি কাঠে দাড়িয়ে তোমায়,
সচিব, মন্ত্রী, আমলা অথবা কোন চাদর সরকারের স্ত্রী বানানোর স্বপ্ন আমি দেখাতে পারি না,
আমি তোমায় দিতে পারি না, একগুচ্ছ পলাশ অথবা একটি নির্মলেন্দু গুনের ধ্রুপদ প্রেম।
আমি দিতে পারি, বিষ্ফোরিত গ্রেনেডের স্প্রিন্টারে লাগা ছায়ের মাসকারা, তুমি পরবে বলে।
প্রিয়তমা, ও খাঙ্কির ছেলেরা যাই বলুক না কেন তোমায়, তুমি শুনো না, বলছি তোমায়
এই পথ দিয়ে, রক্তাক্ত সময়ে একদিন তুমিও হেটে যাবে, নোংরা পলিটিক্সের বিশুদ্ধ রক্তস্রোতে,
আমি কোন কথা দিতে পারছি না, তোমায়, আমি ফিরে আসবো,আজ, হারিয়ে যাওয়াই পথের দাবি
আমি রাজপথে ছেড়ে দিয়েছি তোমার জন্য সেই প্রত্যুষে, কিন্তু রাজপথ যে আমায় ছাড়ে না,
প্রিয়তমা, জন লেনন, বব মার্লে স্বপ্ন দেখেছিলেন, সব বদলে দেবার, বদলে যাবার, বদলাবার
আমিও স্বপ্ন দেখি, সেখানে স্বতন্ত্র তুমি নেই, কিন্তু জনতার মাঝেই তুমি আছো, আমার পাশে, সাথে
একেবারে আমার রাইফেল আর কবিতার খাতার মতোই গুরুত্ব নিয়ে, আলোক বর্তিকা হাতে।
মৃত্যু আমাদের আলাদা করে দিলেও, এই কবিতা আর বিপ্লব আবার জুড়ে দেবেই এখানে।
প্রিয়তমা, আমি সেই অমোঘ বন্ধনেরেই অপেক্ষায় আছি!!! হয়তো কোন নতুন সম্পর্কে,
আমি অথবা আমরা ফিরে আসবো তুমি অথবা তোমাদের কাছে, আবার জোৎস্না দেখবো বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

